ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সরকারি কারিগরি প্রতিষ্ঠানের জন্য ৩ নির্দেশনা জারি

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি: সংগৃহীত

সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনা, কর পরিশোধের তথ্য হালনাগাদ এবং ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে পৃথক তিনটি নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। নির্দেশনাগুলোতে ২০২৫–২৬ অর্থবছরের ১২ মাসের হিসাব বিবরণী ও কর ব্যতীত রাজস্ব (নন-ট্যাক্স রিটার্ন) পাঠানো, পৌর কর ও ভূমি উন্নয়ন করের হালনাগাদ তথ্য জমা দেওয়া এবং নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

অধিদপ্তরের প্রশাসন ও হিসাব শাখা থেকে সম্প্রতি জারি করা পৃথক তিনটি অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

এক নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫–২৬ অর্থবছরের বরাদ্দকৃত বাজেটের ১২ মাসের হিসাব বিবরণী হিসাবরক্ষণ কর্মকর্তার স্বাক্ষরসহ প্রস্তুত করতে হবে। একই সঙ্গে কর ব্যতীত রাজস্ব (নন-ট্যাক্স রিটার্ন) আদায়ের তথ্যও পাঠাতে হবে। এসব তথ্যের সফটকপি [email protected] ঠিকানায় এবং হার্ডকপি আগামী ১২ জুলাইয়ের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরেক নির্দেশনায় বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানগুলোর পৌর কর (কোড-৩৮২১১০৩) ও ভূমি উন্নয়ন কর (কোড-৩৮২১১০১) বাবদ বাজেট বরাদ্দ দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য প্রয়োজন। এ কারণে সরকারি পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোকে প্রমাণকসহ পৌর কর ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সর্বশেষ তথ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

অন্য একটি নির্দেশনায় প্রতিষ্ঠানপ্রধানদের নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, গত ১৭ জুন অনুষ্ঠিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।

নির্দেশনাগুলো সরকারি পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
গাজীপুরের অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশ নিতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এতে প্রতিটি শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস। নীতিমালার ২ নম্বর ধারায় বলা হয়েছে, ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং সর্বোচ্চ বয়স সাত বছর পর্যন্ত হতে পারবে। নীতিমালায় উল্লেখ করা বয়সসীমা অনুযায়ী, দ্বিতীয় শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ছয় বছর এবং সর্বোচ্চ আট বছর হতে হবে। তৃতীয় শ্রেণিতে সাত থেকে নয় বছর, চতুর্থ শ্রেণিতে আট থেকে ১০ বছর এবং পঞ্চম শ্রেণিতে নয় থেকে ১১ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে ১০ থেকে ১২ বছর। সপ্তম শ্রেণিতে ১১ থেকে ১৩ বছর, অষ্টম শ্রেণিতে ১২ থেকে ১৪ বছর এবং নবম শ্রেণিতে ১৩ থেকে ১৫ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ শুরু হবে ১ জানুয়ারি এবং শেষ হবে ৩১ ডিসেম্বর। এ ছাড়া প্রতিটি শ্রেণির একটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ শ্রেণি অর্থাৎ প্রথম শ্রেণি থেকে শুরু করে আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে এ নীতিমালার আওতায়। আরটিভি/এসকে
স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা সহজ ও দ্রুততর করতে ৫০ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের একটি শ্রেণিকক্ষকে বেডরুমে পরিণত করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
কলেজের ক্লাসরুমকে ‘বেডরুম’ বানিয়ে ঘুমান এই অধ্যক্ষ
৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রায় ৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ত্যাগ করলেন চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল ইসলাম।
৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
আরও পড়ুন
কারিগরি বোর্ডের শোকজ পাওয়া ৩৪ কেন্দ্র সচিবের তালিকা প্রকাশ
ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতা নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন
কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ