ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

কারিগরি বোর্ডের শোকজ পাওয়া ৩৪ কেন্দ্র সচিবের তালিকা প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: সংগৃহীত

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) কারিকুলামের বিভিন্ন কেন্দ্রের ৩৪ জন কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নির্ধারিত পরীক্ষার ক্ষেত্রে কেন এসব কেন্দ্র বাতিল করা হবে না, তা জানতে চেয়ে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ নোটিশে স্বাক্ষর করেছেন।

নোটিশে বলা হয়েছে, নবম ও দশম শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে ‘পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০১২’-এর ধারা ২৮(ক) ও (ঘ) অনুযায়ী কেন সংশ্লিষ্ট কেন্দ্রগুলো বাতিল করা হবে না, তার লিখিত জবাব আগামী ৭ অক্টোবরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ই-মেইলে পাঠাতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের নোটিশ অনুযায়ী, কারণ দর্শানোর তালিকায় থাকা ৩৪টি কেন্দ্র হলো—

১. কোড: ১১০০৯ — অটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ছোটদাপ, অটোয়ারী, পঞ্চগড়।

২. কোড: ১৩০১৪ — খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, খানসামা, দিনাজপুর।

৩. কোড: ১৩০৩১ — ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা, পোঃ পার্বতীপুর, দিনাজপুর।

৪. কোড: ১৬০২৭ — বেগম রোকেয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, মিঠাপুকুর, রংপুর।

৫. কোড: ১৬০১৫ — বাসপুকুরিয়া এসএসসি (ভোকেশনাল) ইনস্টিটিউট, খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।

৬. কোড: ১৭০১৭ — নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

৭. কোড: ১৮০০২ — কামদিয়া দ্বিমুখী হাই স্কুল, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

৮. কোড: ১৮০৩৯ — এম এম মোত্তালিব টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

৯. কোড: ১৮০২৭ — দক্ষিণ কামারজানি হাই স্কুল, গাইবান্ধা সদর, গাইবান্ধা।

১০. কোড: ১৮০৯৪ — শ্যামপুর টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট, সাঘাটা, গাইবান্ধা।

১১. কোড: ১৮০১৮ — ধর্মপুর এসআইভি (ভোকেশনাল) স্কুল ও কারিগরি কলেজ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

১২. কোড: ২০০০৫ — নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম, বগুড়া।

১৩. কোড: ২৩১১১ — সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ২১৫ হড়গ্রাম নতুনপাড়া, সিটি বাইপাস রোড, পোঃ রাজশাহী কোর্ট, রাজপাড়া, রাজশাহী।
মন্তব্য: জেলা প্রশাসক, রাজশাহীর পত্রের প্রেক্ষিতে।

১৪. কোড: ২৫০৫৪ — কাজীপুর থানা সদর বিএম কলেজ, কাজীপুর, সিরাজগঞ্জ।

১৫. কোড: ২৬০১০ — বেড়া পাইলট গার্লস হাই স্কুল, বেড়া, পাবনা।

১৬. কোড: ২৭০১১ — বেগম হামিদা সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়, বড়িয়া, কুষ্টিয়া।

১৭. কোড: ৩৫০১৯ — শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা।

১৮. কোড: ৩৫১৩৫ — হাড়িখালী ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, তেরখাদা, খুলনা।

১৯. কোড: ৩৯০২৫ — লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়, দুমকি, পটুয়াখালী।

২০. কোড: ৪৪০০৭ — রাজৈর গার্লস হাই স্কুল, রাজৈর, মাদারীপুর।

২১. কোড: ৪৬০৬০ — সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, পোঃ চাঁদহাট, নগরকান্দা, ফরিদপুর।

২২. কোড: ৫০০২০ — হাজারীবাগ উচ্চ বালিকা বিদ্যালয়, হাজারীবাগ, ঢাকা।

২৩. কোড: ৫০০০৪ — কোন্ডা উচ্চ বিদ্যালয়, পোঃ নগর কোন্ডা, সাভার, ঢাকা।

২৪. কোড: ৫১০০৪ — হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

২৫. কোড: ৫৩০১৫ — সিরাটি এ কে উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর।

২৬. কোড: ৫৪০০৫ — সাকিনা মেমোরিয়াল বালিকা হাই স্কুল, ধনবাড়ি, মধুপুর, টাঙ্গাইল।

২৭. কোড: ৪৫০১০ — রাহিলা কাদের উচ্চ বিদ্যালয়, বকশীগঞ্জ, জামালপুর।

২৮. কোড: ৫৯০০১ — বাজিতপুর আর এন গার্লস হাই স্কুল, বাজিতপুর, কিশোরগঞ্জ।

২৯. কোড: ৫৯০১৬ — সহশ্রাম ছাইমুন নেছা ফাজিল (স্নাতক) মাদ্রাসা, কটিয়াদী, কিশোরগঞ্জ (দাখিল ভোকেশনাল)।

৩০. কোড: ৬৫০০৫ — চৌদ্দগ্রাম ফয়জুন্নেছা মহিলা মাদ্রাসা, চৌদ্দগ্রাম, কুমিল্লা।

৩১. কোড: ৬৬০৪০ — সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়, পোঃ নন্দলালপুর, মতলব (উত্তর), চাঁদপুর।

৩২. কোড: ৬৯০০২ — ফাজিলপুর ওলিউর রহমান কাদেরি হাই স্কুল, ফাজিলপুর, ফেনী।

৩৩. কোড: ৭৪০০১ — রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়, রামু, কক্সবাজার।

৩৪. কোড: ৭৪০৭১ — আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসা, চৌমুহনী, কুতুবদিয়া, কক্সবাজার (দাখিল ভোকেশনাল)।

নোটিশে বলা হয়েছে, বিষয়টি ‘অতীব গুরুত্বপূর্ণ’। কারণ দর্শানোর জবাব নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের ই-মেইলে পাঠাতে হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাকসু থেকে সেলাই মেশিন পেল চবির ৫ ছাত্রী হল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ছাত্রী কল্যাণ বিভাগ।
চাকসু থেকে সেলাই মেশিন পেল চবির ৫ ছাত্রী হল
রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ
​রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের মারধর ও হামলার ঘটনায় চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা।
রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ
যবিপ্রবির কেমিকৌশল বিভাগের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ‘ফোকাস অন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
যবিপ্রবির কেমিকৌশল বিভাগের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত
শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জবি ইউট্যাবের
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জবি ইউট্যাবের
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজা’র নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (মুজা)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজা’র নিন্দা
আরও পড়ুন
ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: মাহদী আমিন
কারিগরি পরীক্ষার সময় পরিবর্তন