ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড, ৫ দিনে আবেদন ছাড়ালো ৩ লাখ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম
বিগত দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায়। প্রতীকী ছবি

বিগত দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায়। একেবারে ফেলই করে বসেছেন ৪১ দশমিক ৭৫ শতাংশ পরীক্ষার্থী। ফলে, এবার খাতা পুনর্নিরীক্ষণেও (খাতা চ্যালেঞ্জ) ঘটেছে রেকর্ড।

প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয় গত ১১ আগস্ট। অনলাইনে এ আবেদন চলবে আগামী সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত।

ঢাকা বোর্ডের তথ্যমতে, শুরুর পাঁচদিনেই তিন লাখের বেশি এসএসসি পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। বিগত আর কোনও সময়ে এসএসসিতে এত কম সময়ে এত বেশি আবেদন জমা পড়েনি।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার বিকেল পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট তিন লাখের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

আরও পড়ুন

সংশ্লিষ্টরা বলছেন, এবার ফেলের হার বেশি হওয়ায় বিপুলসংখ্যক শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করছে। এবারের পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৯০ হাজারের বেশি পরীক্ষার্থী ফেল করেছে।

এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করার সুযোগ দেওয়া হয়। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিষয়ের উত্তরপত্র পুনরায় যাচাই করে দেখা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন শেষে শিক্ষা বোর্ডগুলো পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। শিক্ষক ও শিক্ষাবিদ ক্যাটাগরিতে তাকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়। একই আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও দুই অধ্যাপক সম্মাননা পেয়েছেন।
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি হলে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা শুরু
উৎসবমুখর পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি হলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’। খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাকে ঘিরে হলে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ।
যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি হলে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা শুরু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১৪ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১ পাওয়ার জন্য মনোনীত হয়েছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা উধাও, তদন্ত কমিটি গঠন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষার খাতার উত্তরপত্র খুঁজে না পাওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা উধাও, তদন্ত কমিটি গঠন
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১৬ শিক্ষার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এসব শিক্ষার্থীর নাম রয়েছে।
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত
আরও পড়ুন
জাল রেকর্ডে প্রায় ২৪ কোটি টাকার সরকারি জমি আত্মসাৎ
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন বৃদ্ধ
পাঁচ বছর বয়সেই যোগব্যায়ামের প্রশিক্ষক, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ফিনিক্স
৪ ফুট ১০ ইঞ্চি উচ্চতার অটাম নাম লেখালেন গিনেসে