ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ক্লাসরুম সংকটে খুবি, আরও ১৬ ডিসিপ্লিন চালুর ঘোষণা ভিসির

খুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম : ছবি সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিদ্যমান ক্লাসরুম সংকটের মধ্যেও নতুন করে আরও ১৬টি ডিসিপ্লিন চালুর ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম । আরটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি নতুন করে আরও ১৬টি ডিসিপ্লিন চালুর ঘোষণা দেন। একদিকে সীমিত সংখ্যক ক্লাসরুমে চলছে বিভিন্ন ডিসিপ্লিনের পাঠদান, অন্যদিকে নতুন ডিসিপ্লিন চালুর পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।

খুলনা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হ্যান্ডবুকের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনে ক্লাসরুমের সংখ্যা ৯৮টি, যা প্রয়োজনের তুলনায় অনেকাংশেই সীমিত। অনেক ডিসিপ্লিনকে মাত্র দুই থেকে তিনটি ক্লাসরুম নিয়েই পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। ফলে ক্লাসের সময়সূচি নির্ধারণ, পরীক্ষা আয়োজন এবং একাডেমিক কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ তৈরি হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (HRM) ডিসিপ্লিনে রয়েছে মাত্র ১টি ক্লাসরুম। এগ্রোটেকনোলজি (AT), এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স (ES), ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন (HC), স্কাল্পচার ও সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট (SWE) ডিসিপ্লিনে রয়েছে ২টি করে ক্লাসরুম।

অন্যদিকে রসায়ন, ডিভেলপমেন্ট স্টাডিজ (DS), ইংরেজি, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (FMRT), আইন, গণ যোগাযোগ ও সাংবাদিকতা (MCJ), ফার্মেসি, পদার্থবিজ্ঞান, প্রিন্টমেকিং ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে রয়েছে ৩টি করে ক্লাসরুম।

এছাড়া বাংলা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE), অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান ডিসিপ্লিনে রয়েছে ৪টি করে ক্লাসরুম। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (BGE), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ড্রইং অ্যান্ড পেইন্টিং (DP), আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং (URP) ডিসিপ্লিনে রয়েছে ৫টি করে ক্লাসরুম। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন(BA) ডিসিপ্লিনে রয়েছে ৬টি এবং সর্বোচ্চ ৭টি ক্লাসরুম রয়েছে আর্কিটেকচার ডিসিপ্লিনে।

এ বিষয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাইয়ান ওয়াহেদ চৌধুরী বলেন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার প্রায় এক দশক পরও মানব সম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের শিক্ষার্থীরা নিজস্ব পর্যাপ্ত শ্রেণিকক্ষসহ প্রয়োজনীয় মৌলিক অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত। এখনো আমাদের অন্য ডিসিপ্লিনের সঙ্গে শ্রেণিকক্ষ ভাগাভাগি করে ক্লাস করতে হয়। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শ্রেণিকক্ষ ও অন্যান্য অবকাঠামোগত সংকটের বিষয়টি তুলে ধরা হলেও বাস্তবসম্মত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অনেক ডিসিপ্লিনেই যখন শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামোর সংকট রয়েছে, নতুন করে ১৬টি ডিসিপ্লিন চালু করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এতে মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করাও কঠিন হয়ে পড়বে। তাই নতুন ডিসিপ্লিন চালুর আগে বিদ্যমান ডিসিপ্লিনগুলোর শ্রেণিকক্ষ, ল্যাব ও অন্যান্য মৌলিক অবকাঠামোগত সংকট দ্রুত নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ডিসিপ্লিন চালুর বিষয়ে ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোঃ সালাউদ্দিন বলেন, নতুন করে ডিসিপ্লিন চালু করা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানের একটি অংশ। তবে এখনই আমরা নতুন ১৬টি ডিসিপ্লিন চালু করছি বিষয়টি এমন নয়। অবকাঠামোগত সংকট নিরসন, পর্যাপ্তসংখ্যক শিক্ষক নিয়োগ এবং মানসম্মত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে নতুন এসব ডিসিপ্লিন চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, খুলনার পাইকগাছায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চালু হলে সেখানে প্রাথমিকভাবে চার থেকে পাঁচটি ডিসিপ্লিন চালু করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, নতুন করে ১৬টি ডিসিপ্লিন চালু করা আমাদের দীর্ঘমেয়াদি ও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ, এটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের বিষয় নয়। নতুন ডিসিপ্লিন চালুর ক্ষেত্রে ইউজিসি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, পরিধি, পর্যাপ্ত শিক্ষক এবং শিক্ষার মান নিশ্চিত করার মাধ্যমে সক্ষমতা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। দুই বছর আগে ভাষা শিক্ষা চালুর অনুমোদনের জন্য আবেদন করা হলেও এখনো সেটির অনুমোদন পাওয়া যায়নি। তাই প্রয়োজনীয় সক্ষমতা ও অবকাঠামো নিশ্চিত হওয়ার পর ভবিষ্যতে নতুন ডিসিপ্লিন চালু হবে কি না সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

এর আগে আরটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বৈশ্বিক চাহিদা ও ভবিষ্যতের কর্মবাজারের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন ডিসিপ্লিন ও প্রোগ্রাম চালু করতে চাই। বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে নলেজ প্রোডাকশন ও এমপ্লয়াবিলিটির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন ডিসিপ্লিন ও প্রোগ্রাম চালুর সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে ১৬টি নতুন বিষয় খোলার বিষয়ে রিপোর্ট দেওয়া হয়েছে। পর্যায়ক্রমিক পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় শিক্ষক, অবকাঠামো ও কর্মসংস্থানের সুযোগ বিবেচনা করে এসব প্রোগ্রাম চালু করা হবে।

উল্লেখ্য যে, ডিসিপ্লিনগুলোর মধ্যে অধিকাংশের ক্লাসরুম সংখ্যা তিনটির বেশি নয়। অথচ প্রতিটি ডিসিপ্লিনে একাধিক বর্ষ, সেমিস্টার ও ব্যাচের নিয়মিত ক্লাস পরিচালনা করতে হয়। তাই নতুন ডিসিপ্লিন চালুর আগে বিদ্যমান ডিসিপ্লিনগুলোর ক্লাসরুম সংকট নিরসনে পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ ও বিদ্যমান শ্রেণিকক্ষের কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার মানসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে অভিমত সংশ্লিষ্টদের।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর মোড়ক উন্মোচন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জীব ও ভূবিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস (ভলিউম ২, ডিসেম্বর ২০২৪)’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানার সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ ও বিভাগে গবেষণা কার্যক্রম বৃদ্ধি করতে হবে এবং নিয়মিত জার্নাল প্রকাশনা নিশ্চিত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, শুধু অভ্যন্তরীণ প্রকাশনা নয়, আন্তর্জাতিক মান বজায় রেখে গুণগত গবেষণা ও সম্মেলন আয়োজনের মাধ্যমে গবেষকদের বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে হবে। তিস্তা অববাহিকার জীবিকা ও পরিবেশগত বৈচিত্র্য নিয়ে গবেষণার বিশেষ সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানা অনুষদের গবেষণা কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রধান অতিথিসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। আলোচনা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে জার্নালটির মোড়ক উন্মোচন করেন। আরটিভি/টিআর
বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর মোড়ক উন্মোচন
বেরোবিতে ‘অ্যাডভান্সড রিসার্চ মেথোডোলজি’ শীর্ষক কর্মশালা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘ওয়ার্কশপ অন অ্যাডভান্সড রিসার্চ মেথোডোলজি’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এ ছাড়া কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল হাসান। কর্মশালায় সভাপতিত্ব করেন বেরোবি আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম। কর্মশালায় গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণাপদ্ধতি, কৌশল এবং আধুনিক মানদণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আবদুর রাকিব এবং ড. মো. সজিব মিয়া উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
বেরোবিতে ‘অ্যাডভান্সড রিসার্চ মেথোডোলজি’ শীর্ষক কর্মশালা
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা
মানহীন মেডিকেল কলেজ কাউকে করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রাজনৈতিক চাপ কিংবা প্রভাবশালী মহলের প্রভাব খাটিয়ে মানহীন কোনো মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বুধবার (৪ নভেম্বর) বুধবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএমইএসি) সম্মেলন কক্ষে আয়োজিত ‘অ্যাসেসর ট্রেনিং’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মান এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা নতুন কোনো বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিইনি। এতে প্রভাবশালী বিভিন্ন মহলের পক্ষ থেকে চাপ আসছে। কিন্তু মান ও নির্ধারিত শর্ত পূরণ না করে কাউকে মেডিকেল কলেজ করতে দেওয়া হবে না। হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ হবে আর রোগী না দেখে কেউ চিকিৎসক হয়ে যাবে, এমন পরিস্থিতি চলতে পারে না। দেশে চিকিৎসা শিক্ষার বৈষম্য ও ভৌগোলিক অসম বণ্টন তুলে ধরে তিনি বলেন, দেশের প্রায় ৫০ শতাংশ মেডিকেল ও ডেন্টাল কলেজই ঢাকা বিভাগে পুঞ্জীভূত। অথচ বাকি সাতটি বিভাগে ভারসাম্যহীনতা স্পষ্ট। সংসদ বা রাজনৈতিক বক্তৃতায় যখন-তখন নিজ জেলা বা উপজেলায় মেডিকেল কলেজ চাওয়ার মতো জনপ্রিয় হওয়ার প্রবণতা পরিহার করে পরিকল্পিতভাবে স্বাস্থ্য কাঠামো গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের নিয়ম মেনে অ্যাক্রিডিটেশন অর্জন না করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের বৈশ্বিক কর্মক্ষেত্র সংকুচিত হয়ে পড়বে। চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও আস্থা ফেরাতে আন্তর্জাতিক মান বজায় রাখা এখন বাধ্যতামূলক। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা শিক্ষার্থীদের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, সম্প্রতি বিদেশ থেকে পাস করে আসা চিকিৎসকদের রেজিস্ট্রেশন পরীক্ষায় মাত্র ৩০ শতাংশ উত্তীর্ণ হয়েছেন। সন্তানদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে বিদেশে পাঠানোর আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান যাচাই করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। আরটিভি/টিআর
মানহীন মেডিকেল কলেজ কাউকে করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
যবিপ্রবিতে তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যশোরে একটি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ, তা বাস্তবে রূপ দিতে স্থান নির্বাচন, আইনি জটিলতা নিরসন এবং সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগসহ বিভিন্ন পর্যায়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে ২০০৬ সালের ৫ অক্টোবর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যবিপ্রবির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া দোয়া মাহফিলে ছাত্রদলপন্থী শিক্ষার্থীরা এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের (বাআজাকফ) কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জসীম উদ্দীন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। আরটিভি/টিআর
যবিপ্রবিতে তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
আরও পড়ুন
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
দীর্ঘ এক যুগ পর রুয়েট পেল উপ-উপাচার্য, অগ্রাধিকার গবেষণা-একাডেমিক উন্নয়ন
খুবিতে র‍্যাগিং, মারপিট ও মাদকের দায়ে ৩০ শিক্ষার্থীর শাস্তি
খুবির প্রথম বই ভিত্তিক সংগঠন ‘বই বৃন্ত’ সভাপতি অপি ও সম্পাদক ওয়ালিদ