
সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুসারে আগামী ১ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটক সিমের (প্রিপেইড) মাধ্যমে ১ হাজার টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ দিন ১৬ অক্টোবর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডাক্তার আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৬ ও ২০১৭ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৮ ও ২০১৯ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তি আবেদন করার যোগ্য হবেন। ২০১৬ সালের আগে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। সব দেশি ও বিদেশি শিক্ষাকার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৯ হতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব উপজাতীয় ও পার্বত্য জেলার এবং উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষার জিপিএ ৩ দশমিক ৫ এর কম হতে পারবে না। সবার জন্য এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ হতে হবে। ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, রসায়নবিদ্যায় ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বর থাকবে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য বলে গণ্য হবেন। শুধু কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
পি




