
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত গ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার দুপুর একটায় প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর গ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৫৮জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন।
জিএ




