আন্দোলনের মুখে শাকসু নির্বাচনের তারিখ পরিবর্তনের আশ্বাস প্রশাসনের

শাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১২:১৭ পিএম


আন্দোলনের মুখে শাকসু নির্বাচনের তারিখ পরিবর্তনের আশ্বাস প্রশাসনের
ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ নিয়ে বিবেচনা করে পুনরায় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। ১৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করার পর শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবিকে বিবেচনায় নিয়ে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ নভেম্বর) দিনগত রাত পৌনে ৪টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে উপ-উপাচার্য এই আশ্বাস দেন।

এসময় শিক্ষার্থীরা সর্বসম্মতিক্রমে ১২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান।

বিজ্ঞাপন

ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির আন্দোলনরতদের পক্ষে বলেন, ১৭ তারিখ নির্বাচন হলে তার আগে চার দিনের ছুটি থাকায় ভোটারদের সংখ্যা কমে যাবে। তাই শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আমরা ডিসেম্বরের ১২ তারিখের মধ্যে যেকোনো একদিন নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি।

তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন জানিয়েছে তারা ৮ ডিসেম্বরের পর যেকোনো দিন নির্বাচনের জন্য প্রস্তুত।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিশির আরও বলেন, প্রশাসন কর্তৃক শীতকালীন ছুটি পেছানোর সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি না এবং পূর্বের ছুটির তারিখ বহাল রাখার দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপ-উপাচার্য বলেন, তোমরা যে যৌক্তিক দাবি তুলেছো, ১৭ তারিখ নির্বাচন হলে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না, এটি আমরা বিবেচনায় নিচ্ছি। নির্বাচন কমিশনের সঙ্গে আবারও আলোচনা করে আমরা সিদ্ধান্ত জানাবো।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিয়েছে যে শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে বসে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।

দীর্ঘ ২৮ বছর পর শাকসু নির্বাচন হতে যাচ্ছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission