ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু যেদিন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, শিক্ষার্থীরা ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ভর্তি পরিচালনার কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার জাবিতে মোট ৭ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। A, B, C ও D ইউনিটের প্রতিটির জন্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। E ইউনিটের জন্য ৭০০ টাকা। C1 এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা।

আরও পড়ুন

আবেদন ফির সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে (সব ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য)। অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ, ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি। বি ইউনিটের অধীন সমাজবিজ্ঞান, সি ইউনিটের অধীন কলা ও মানবিকী অনুষদ এবং আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট।
সি-১ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ, এবং কলা ও মানবিকী অনুষদ।

ডি ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ, ই ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ এবং ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনসহ মোট ৭ ইউনিটের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা: আগামী ২৩ নভেম্বর সকাল ১০ টা থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ: আগামী ২১ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে (শুক্র ও শনিবার ব্যতীত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে ju-admission.org ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার আগে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের যোগ্যতা

১. বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ বা ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা-

২. ২০২২ সাল ও তার পরবর্তী বছরে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং ২০২৪ ও ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

৩. মাধ্যমিক বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

৪. A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ও H ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ ও পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ), E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), F ইউনিট (আইন অনুষদ) ও I ইউনিট (তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট); মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.৫০, মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০) থাকতে হবে।

D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ ও পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৭৫), মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ (পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০) থাকতে হবে।

৫. জিসিই ২০২০ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত O লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয়ে এবং ২০২৪ অথবা ২০২৫ সালের A লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর O লেভেল ও A লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে B গ্রেড বা সমমান ও তিনটি বিষয়ে কমপক্ষে C গ্রেড বা সমমান থাকতে হবে।

৬. A লেভেল শিক্ষার্থীদের জন্য-

A ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড বা সমমান থাকতে হবে। B ও F ইউনিটের ক্ষেত্রে: বাংলা অথবা ইংরেজিতে পৃথকভাবে ন্যূনতম B গ্রেড বা সমমান থাকতে হবে। D ইউনিটের ক্ষেত্রে: পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিদ্যায় পৃথকভাবে ন্যূনতম B গ্রেড বা সমমান থাকতে হবে।

৭. প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী যেকোনো ইউনিটে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার নম্বরপদ্ধতি

১. MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। Optical Mark Reader (OMR) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ (শূন্য দশমিক দুই শূন্য) নম্বর কাটা যাবে।

২. ভর্তি পরীক্ষার নম্বর ও সময়: সব ইউনিটে ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে পাঁচ মিনিট সময় দেওয়া হবে।

৩. ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস ফল প্রকাশ করবে। ভর্তি পরীক্ষার ফল ওয়েবসাইটে ju-admission.org ও ইউনিট অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। সংবাদপত্রে ফল প্রকাশ করা হবে না।

৪. সব ইউনিটের জন্য MCQ পরীক্ষার পাস নম্বর ন্যূনতম ৪৫ শতাংশ অর্থাৎ ৮০ নম্বরের মধ্যে ৩৬।

৫. ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রোল নম্বর ও অন্য ঘরে ইংরেজিতে লিখতে হবে এবং সে অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে। OMR শিটের (উত্তরপত্র) নিচে নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাংলা ও একটি ইংরেজি বাক্য লিখতে হবে।

৬. পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে চাইলে আবেদনকারীকে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা ‘ইংরেজি’ নির্বাচন করতে হবে এবং তাঁদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে।

৭. প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিটপ্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে সম্মতি নিতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীর শ্রুতলেখকের শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এসএসসি বা সমমান।

বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

১. A ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ): বাংলা ৩, ইংরেজি ৩, গণিত ২২, পদার্থবিজ্ঞান ২২ ও রসায়ন ২২ নম্বর এবং আইসিটি ৮।

২. B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ গণিত ২০, সাধারণ জ্ঞান ১৫ ও যৌক্তিক বিশ্লেষণ ৫ নম্বর।

৩. C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ): বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ও বিভাগ–সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৪০ নম্বর।

৪. C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ): বাংলা ১০, ইংরেজি ১০, সাধারণ জ্ঞান ২০ ও বিভাগ–সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৪০ নম্বর।

৫. D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): বাংলা ৪, ইংরেজি ৪, বুদ্ধিমত্তা ৪, রসায়ন ২৪ ও জীববিজ্ঞান-৪৪ (উদ্ভিদবিজ্ঞান ২২, প্রাণিবিদ্যা-২২) নম্বর।

৬. E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা ২০, ইংরেজি ২০, হিসাববিজ্ঞান ২০ ও ব্যবস্থাপনা ২০ নম্বর।

বিজ্ঞান/মানবিক/সমমান শাখা: বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ও Analytical Ability ২০, বিজনেস–সম্পর্কিত সাধারণ জ্ঞান ২০ নম্বর।

৭. ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউ: বাংলা ৫, ইংরেজি ৩০, Mathematical aptitude and IQ ৩০, সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় ১৫ নম্বর। ভর্তি পরীক্ষায় বাংলা অংশ ব্যতীত সম্পূর্ণ প্রশ্নপত্র ইংরেজিতে প্রণীত হবে।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিসিআইইউ মিডিয়া ক্লাবের উদ্যোগে ‘ভার্চুয়াল টক অন স্টাডি অ্যাব্রড’ অনুষ্ঠিত
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) মিডিয়া ক্লাবের উদ্যোগে ‘ভার্চুয়াল টক অন স্টাডি অ্যাব্রড’ শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটের মাধ্যমে দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষারত স্কলার জুয়েল দাশ এবং ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির স্কলার আকিব উল ওয়াদুদ আলম। তারা দুজনই পিসিআইইউ-এর সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক। বর্তমানে উচ্চশিক্ষার জন্য শিক্ষা ছুটিতে (স্টাডি লিভ) তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আলোচনা সেশনে বক্তারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, গবেষণার পরিবেশ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, স্কলারশিপ প্রাপ্তির কৌশল ও আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিদেশে পড়াশোনার সময় একাডেমিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়েও তারা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। নিজ বিভাগের শিক্ষকদের আন্তর্জাতিক সাফল্য ও সরাসরি অভিজ্ঞতা শোনার সুযোগ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক পরিবেশ তৈরি করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি এবং পিসিআইইউ মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বৈশ্বিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ডিন ড. মোহিত উল আলম এবং পিসিআইইউ-এর সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক ও মিডিয়া ক্লাবের উপদেষ্টা তাসলিমা আক্তার ইরিন। আরও পড়ুন খালেদা জিয়ার মৃত্যুতে সাত কলেজের পরীক্ষা স্থগিত পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি রবিন দাশগুপ্তের সভাপতিত্বে এবং সহ-সভাপতি পূজা ঘোষ ও সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী, তথ্যবহুল ও অত্যন্ত অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেন। আরটিভি/কেআই
পিসিআইইউ মিডিয়া ক্লাবের উদ্যোগে ‘ভার্চুয়াল টক অন স্টাডি অ্যাব্রড’ অনুষ্ঠিত
খালেদা জিয়ার মৃত্যুতে সাত কলেজের পরীক্ষা স্থগিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শনের লক্ষ্যে তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় তিন দিনের শোক ঘোষণা করায় মঙ্গলবার অপরাহ্নের এবং বুধবার ও বৃহস্পতিবার এই তিন দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও অধিভুক্ত, উপাদানকল্প কলেজ এবং ইনস্টিটিউট কেন্দ্রের সকল পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে। পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী জানান, রাজধানীর সরকারি সাত কলেজে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে এসব কলেজের পরীক্ষাও স্থগিত থাকবে। পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে নতুন সূচি নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী সংশোধিত রুটিন প্রকাশ করা হবে। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। কিডনি ও হৃদরোগে আক্রান্ত থাকার পাশাপাশি নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি গত প্রায় এক মাস ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আরও পড়ুন খালেদা জিয়ার মৃত্যু, ঢাবির সব ক্লাস-পরীক্ষা ৩ দিন বন্ধ উল্লেখ্য, সরকারি সাত কলেজগুলো - ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ। আরটিভি/কেআই
খালেদা জিয়ার মৃত্যুতে সাত কলেজের পরীক্ষা স্থগিত
খালেদা জিয়ার মৃত্যু, ঢাবির সব ক্লাস-পরীক্ষা ৩ দিন বন্ধ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে এই তিনদিন সব ক্লাস-পরীক্ষাও ব্ন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে আজ (মঙ্গলবার), বুধবার ও বৃহস্পতিবার শোক পালন করা হবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া শোক পালনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও পরবর্তী কর্মসূচি নেওয়া হবে। একইসঙ্গে খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনারসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সব হল, হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মোনাজাত করা হবে। অন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এ ছাড়া বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় উপাচার্য বলেন, খালেদা জিয়া দেশ-জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দেবে। এর আগে, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় খালেদা জিয়ার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া সাত দিন শোক পালনের কর্মসূচি দিয়েছে বিএনপি। উল্লেখ্য, আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছিলেন খালেদা জিয়া, কারাভোগ করেছেন। চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন বেগম জিয়া। এরপর করোনার কারণে শর্তসাপেক্ষে মুক্তি দিলেও গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় বন্দি রাখা হয়।  আওয়ামী লীগের শাসনামলে চিকিৎসা না পাওয়ায় ধীরে ধীরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতা দেখা দেয় খালেদা জিয়ার। এরমধ্যে ২০২৪ সালের জুলাইতে কোটা সংস্কার আন্দোলন দাবিতে দেশজুড়ে শুরু হয় আন্দোলন, যা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গড়ায়। টানা ৩৫ দিনের রক্তক্ষয়ী আন্দোলনে পর ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। পরদিন ৬ আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  এরপর উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল। তবে নানা রোগে জটিলতা ও শরীর–মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল প্রতিকূল। প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। হাসপাতালে ভর্তি করানো হতো।  সবশেষে গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। আরটিভি/আরএ
খালেদা জিয়ার মৃত্যু, ঢাবির সব ক্লাস-পরীক্ষা ৩ দিন বন্ধ
খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সিন্ডিকেট মিটিং শেষে এ তথ্য জানান। এর আগে, এদিন সকাল সাড়ে ৮টায় জকসুর ভোটগ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও খালেদা জিয়া মৃত্যুর খবরে জরুরি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। এসময় সিন্ডিকেটের সিদ্ধান্ত সাপেক্ষে সিদ্ধান্ত জানানোর কথা জানায় প্রশাসন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় খালেদা জিয়ার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া সাত দিন শোক পালনের কর্মসূচি দিয়েছে বিএনপি। উল্লেখ্য, আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছিলেন খালেদা জিয়া, কারাভোগ করেছেন। চিকিৎসার সুযোগও দেওয়া হয়নি। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন বেগম জিয়া। এরপর করোনার কারণে শর্তসাপেক্ষে মুক্তি দিলেও গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় বন্দি রাখা হয়।  আওয়ামী লীগের শাসনামলে চিকিৎসা না পাওয়ায় ধীরে ধীরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতা দেখা দেয় খালেদা জিয়ার। এরমধ্যে ২০২৪ সালের জুলাইতে কোটা সংস্কার আন্দোলন দাবিতে দেশজুড়ে শুরু হয় আন্দোলন, যা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গড়ায়। টানা ৩৫ দিনের রক্তক্ষয়ী আন্দোলনে পর ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। পরদিন ৬ আগস্ট খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  এরপর উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল। তবে নানা রোগে জটিলতা ও শরীর–মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল প্রতিকূল। প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। হাসপাতালে ভর্তি করানো হতো।  সবশেষে গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। আরটিভি/আরএ
খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত
জকসু নির্বাচন: শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্যান ঘোষণা
আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল হতে ছাত্র-ছাত্রীদের যাতায়াতে রুট প্ল্যান ও সময় সূচী ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৯ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক রেজাউল করিম এর নির্দেশক্রমে পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হবে। এমতাবস্থায়, ভোটগ্রহণ ও নির্বাচনের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল হতে ছাত্র-ছাত্রীদের যাতায়াতে রুট প্ল্যান ও সময় সূচী নির্ধারণ করা হলো। আরও পড়ুন সাফল্য ও চ্যালেঞ্জে মাভাবিপ্রবি (ক) শাহবাগ থেকে ছেড়ে আসবে জবি ক্যাম্পাসে অর্নিবান-২, উল্কা-৪, ধূমকেতু, কালিগঙ্গা, তুরাগ, উত্তরণ-২। (খ) জবি (ক্যাম্পাস) থেকে ছেড়ে যাবে শাহবাগ, গোমতী, রজতরেখা, উত্তরণ-২, নোঙ্গর, উল্কা-৪ সহ আরো একটি বাস। (গ) যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসবে জবি ক্যাম্পাসে, বিজয়-১, ঐতিহ্য, বিজয়-২ (ঘ) জবি (ক্যাম্পাস) থেকে ছেড়ে যাবে যাত্রাবাড়ী পদ্মা, আড়িয়াল, দ্বিতল বাস সহ আরো ২ টি বাস। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র-ছাত্রীদের দৈনিক চলমান সকল রুটের শাটল ট্রিপ ও দুপুরের ট্রিপ যথারীতি চলাচল করবেন। এর আগে, আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে জকসুর ভোট গ্রহণ। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য ১টি করে ভোটগ্রহণ বুথ থাকবে এবং ভোটগ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। আরটিভি/এমএ
জকসু নির্বাচন: শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্যান ঘোষণা
আরও পড়ুন
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার, চলবে অতিরিক্ত মেট্রোরেল
জবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার
জাবি ‘সি-১’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা