
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যমুনা ভবনের পেছনে এক্সটেনশনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ঢাবির বিজয় একাত্তর হলে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলের পৌঁছে ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় হঠাৎ করেই হলের এক্সটেনশন থেকে বিকট শব্দ শোনা যায় এবং এরপরই আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়। সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরটিভি/এএ




