
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের ১৯২ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ মো. আতিকুর রহমানকে আহ্বায়ক, এএম ষোয়াইব সিনিয়র যুগ্ম-আহব্বায়ক ও মো. শফিকুল ইসলামকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটিতে ৬৩ জনকে যু্গ্ম-আহ্বায়ক ও ১২৬ জনকে সদস্য করা হয়েছে।
আরটিভি/এএ




