ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ, সম্পাদক হৃদয়

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ, সম্পাদক হৃদয়। ছবি: সংগৃহীত

‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (মাভাবিপ্রবিসাস) আগামী এক বছরের জন্য ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মো. জাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মো. হৃদয় হোসাইন নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মো. এরশাদ।

সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত সাংবাদিক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে মঙ্গলবার (২০ জানুয়ারি) সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- যুগ্ম-সম্পাদক দৈনিক এশিয়া প্রতিনিধি ইশরাত জাহান ইশা, সাংগঠনিক সম্পাদক চ্যানেল ২১ এর মো. নাজমুল হাসান ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আজকের বাংলার রায়হান আহমেদ, দপ্তর সম্পাদক আরটিভি অনলাইনের আতিক মাহবুব তাঞ্জিম, উপ-দপ্তর সম্পাদক দৈনিক কালের কন্ঠের তকী তাহমিদ ফরহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক দেশ বুলেটিনের হৃদয় হোসাইন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ‎স্বদেশ প্রতিদিন-এর আবু বকর সিদ্দিক রবিন, দৈনিক গণকণ্ঠ-এর ইমতিয়াজ আহমেদ ইমন, প্রজন্ম কথা-এর মো.জিসান রহমান, দৈনিক দেশের কথা-এর সাজ্জাদুল ইসলাম সৈকত, জনতার খবর-এর সাজ্জাদ হোসাইন সোহান এবং রাইজিংবিডি-এর আবিদ ফেরদৌস মিয়া।

নবনির্বাচিত সভাপতি মো. জাহিদ হোসেন বলেন, সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ক্যাম্পাসভিত্তিক দায়িত্বশীল সংবাদচর্চা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. হৃদয় হোসাইন বলেন, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমার ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বচ্ছতা ও নৈতিকতার ভিত্তিতে কাজ করে সমিতিকে আরও সক্রিয় ও গতিশীল করাই আমাদের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সংবাদচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক অর্জনগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর।

আরও পড়ুন

নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরবে।

উল্লেখ্য, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে ক্যাম্পাস সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল মারামারির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অফিস আদেশে কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলার সময় ঘটনার সূত্রপাত হলে খেলার মাঠে, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে এবং পেছনে ৪ দফায় সংঘর্ষ হয়। আহত ৬ শিক্ষার্থীর চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুইজনকেও নিয়ে যাওয়া হয়। আরটিভি/ এসকেডি
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে।
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হলেও ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম। 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
আরও পড়ুন
ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুবিসাসের মানববন্ধন
মাভাবিপ্রবিতে ভাসানী পরিষদের নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর
বেরোবিতে সাংবাদিকতায় তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন