ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ঢাবির মুজিব হলের ক্যান্টিনের ডালে জীবন্ত পোকা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০২:০২ পিএম
ঢাবির মুজিব হলের ক্যান্টিনের ডালে জীবন্ত পোকা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের ক্যান্টিনের রান্না করা খাবারে জীবন্ত পোকা পাওয়া গেছে বলে অভিযোগ শিক্ষার্থীর।

মঙ্গলবার (১৯ মে) সকালে হলের এক আবাসিক শিক্ষার্থী নাস্তা করতে গিয়ে খাবারে পোকা নড়াচড়া করতে দেখেন।

ভাষাবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র কাজী সিফাত জানান, সকালে ক্যান্টিনে নাস্তা করতে গিয়ে ডাল-সবজির মধ্যে জীবন্ত পোকা দেখতে পান তিনি। পরে ঘটনাটির একটি ভিডিও ধারণ করে ঢাবি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’-এ পোস্ট করলে এর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পোস্টের মন্তব্যে অনেক শিক্ষার্থী ক্যান্টিনের খাবারের মান নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ প্রকাশ করেন।

সাইমুম ইসলাম শুভ নামে এক শিক্ষার্থী মন্তব্য করেন, এই ক্যান্টিনটি বন্ধ করে দেওয়া উচিত। ঢাবির সবচেয়ে নিম্নমানের খাবারগুলোর একটি এখানে পাওয়া যায়। খাবারে না থাকে ঠিকমতো লবণ, না থাকে স্বাদ বা প্রয়োজনীয় মশলা। দীর্ঘদিন ধরে একই সমস্যার কথা বলা হলেও কোনো উন্নতি হয়নি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য ন্যূনতম মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু সংশ্লিষ্ট ক্যান্টিন সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

এ বিষয়ে শেখ মুজিবুর রহমান হল সংসদের ভিপি মুসলিমুর রহমান বলেন, হলের ক্যান্টিনগুলো নিয়মিত তদারকি করা হচ্ছে।

তিনি জানান, গতকালও (সোমবার) মুজিব হলের পুরোনো ক্যান্টিনে খাবারে মাছি পাওয়ার ঘটনায় হল প্রশাসনের মাধ্যমে জরিমানা করা হয়েছে। জরিমানার পরও যদি ক্যান্টিন মালিকরা সতর্ক না হন, তাহলে প্রশাসন তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
চট্টগ্রামে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী অভি ইসলামের বিরুদ্ধে ফেসবুকে জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মুচলেকা নিয়ে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। 
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আরও পড়ুন
জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাথরুমে যাওয়ার কথা বলে করিডরে প্রশ্নের উত্তর খুঁজছিলেন ডাকসু নেতা, অতঃপর...
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণ