ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সিআরসির ফল উৎসব

ইবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম
ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সিআরসির ফল উৎসব। ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব আয়োজন করেছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইবি শাখা।

বুধবার (১ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ আয়োজন করে সংগঠনটি।

ফল উৎসবে শিশুদের মাঝে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, ড্রাগন, কলা, পেঁপে, আঙুর, চেরি, আমড়াসহ প্রায় ২০ ধরনের ফল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী, ট্যুরিজম অ‍্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল। এছাড়াও সংগঠনটির সভাপতি নাজমুল হাসান, সাধারণ তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক গালিব, স্কুল শাখার পরিচালক আজিজুল হকসহ শতাধিক শিশু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনটির সাধারণ সম্পাদক তানভির আহমেদ বলেন, আমরা সমাজের প্রতিনিধি হিসাবে ক্ষুদ্র পরিসরে কাজ করে যাচ্ছি। শুধু একটি দিন নয়, আমরা চাই সারাবছরই এদের নিয়ে ভাবুক সমাজ।

সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম বলেন, আমাদের সংগঠন যে শিশুদেরকে নিয়ে কাজ করে, তাদের অধিকাংশই সব ধরনের ফলের সাথে পরিচিত না কিংবা তাদের পরিবার সামর্থ্য নেই প্রতিবছর সব ধরনের ফল কিনে খাওয়ানোর। এই শিশুদের নিয়ে আমাদের এই সংগঠনের ব্যতিক্রমধর্মী আয়োজন।

তিনি আরও বলেন, এই ছোট্ট উৎসবের মাধ্যমে আমরা চাই, শিশুদের মাঝে একটুখানি হাসি ফুটুক। এই আয়োজন তাদের অনুপ্রাণিত করুক সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে। সমাজের সবার উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবির নতুন ছাত্র উপদেষ্টা ড. মো. মামুন আল রশীদ
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ইবির নতুন ছাত্র উপদেষ্টা ড. মো. মামুন আল রশীদ
প্রাথমিক শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ, চবিতে চাকসুর বিক্ষোভ
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে উত্তীর্ণ প্রার্থীদের বাদ দিয়ে দলীয়করণের চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
প্রাথমিক শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ, চবিতে চাকসুর বিক্ষোভ
মেরিটাইম গবেষণায় বিশেষ স্বীকৃতি পেলেন বিএমইউ শিক্ষক মুজাহেদ হোসেন
সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের অভিযোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
মেরিটাইম গবেষণায় বিশেষ স্বীকৃতি পেলেন বিএমইউ শিক্ষক মুজাহেদ হোসেন
নিয়োগে অনিয়ম-দলীয়করণের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ
সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের অভিযোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
নিয়োগে অনিয়ম-দলীয়করণের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ
চাকরির পাশাপাশি বিজেএস প্রস্তুতি, জজ হলেন ফারজানা
সম্প্রতি প্রকাশিত হয়েছে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের ফলাফল। সেই তালিকায় রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. ফারজানা ফেরদৌসী।
চাকরির পাশাপাশি বিজেএস প্রস্তুতি, জজ হলেন ফারজানা
আরও পড়ুন
নিয়োগে অনিয়ম-দলীয়করণের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ
ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের দাবি ইবি ছাত্রদলের 
‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাসের এক বছর পর জজ হলেন ইবির রাজু আহমেদ 
ইবিতে ৫ কেজি লোহা চুরি করে ৪ লাখ টাকার মামলা খেলেন ভ্যানচালক