ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মাভাবিপ্রবির নতুন প্রক্টর ড. মনির মোর্শেদ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৩:০৮ পিএম
ড. মনির মোর্শেদ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদকে নিয়োগ দেওয়া হয়েছে।
‎‎
রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব ) ড. সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎‎
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদকে যোগদানের তারিখ (৫ জুলাই) থেকে পরবর্তী তিন (৩) বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

আরও পড়ুন


‎নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, শিক্ষাঙ্গনের মূল চালিকাশক্তি হলো সাধারণ শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির মূল লক্ষ্য কেবল শৃঙ্খলা রক্ষা করা নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন এবং ভয়হীন ক্যাম্পাস নিশ্চিত করা।
‎‎‎
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, অধ্যাপক ড. মনির মোর্শেদের নেতৃত্বে ক্যাম্পাসে শৃঙ্খলা, নিরাপত্তা ও শিক্ষার অনুকূল পরিবেশ আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে পোস্টার সাঁটাল ছাত্রদল
রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ নামে একটি ভিডিও পোস্ট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। ভিডিওতে তিনি ব্যঙ্গাত্মকভাবে রবীন্দ্রসংগীত উপস্থাপন করেছেন।
রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে পোস্টার সাঁটাল ছাত্রদল
নজরুল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা (ফেয়ারওয়েল) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় কলেজ অডিটোরিয়ামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক সুমাইয়া খানম এবং সহযোগী অধ্যাপক তসলিমা হাসিন মুন্নি। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সালমা সুলতানা, সহকারী অধ্যাপক মারজাহান আক্তার, সহকারী অধ্যাপক উম্মে জামিলা রাবেয়া এবং প্রভাষক মোসাঃ নুরুন্নাহারসহ বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নার্গিস বেগম বলেন, 'বিদায় এক মধুর বেদনা' শেক্সপিয়রের এই বাণীর মতোই আজ গ্র্যাজুয়েশন শেষে তোমাদের নতুন যাত্রা শুরু হচ্ছে। চার বছর আগে প্রথম বর্ষে তোমরা যে অনিশ্চয়তা নিয়ে এসেছিলে, তা কাটিয়ে আজ সুশিক্ষিত, পরিপক্ক ও সৃজনশীল ব্যক্তিত্বে পরিণত হয়েছ। শিক্ষক হিসেবে তোমাদের এই অগ্রগতিই আমাদের সবচেয়ে বড় সাফল্য। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, যেকোনো সমাপ্তিই আসলে নতুন সূচনার ইঙ্গিত দেয়। পরিবার, সমাজ বা কর্মক্ষেত্রে সবসময় সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং কখনো হাল ছাড়বে না। মনে রাখবে, পৃথিবীকে বদলানোর আগে নিজেকে বদলানোই আসল প্রজ্ঞা। আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে; নতুন উদ্যমে এগিয়ে যাও এবং আমাদের গর্বিত করো। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মারক হিসেবে ক্রেস্ট, ব্যাজ, প্যাড, ফটোফ্রেম ও কলমসহ নানা উপহারসামগ্রী দেওয়া হয়। আনুষ্ঠানিক আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর নাচ, গান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আরটিভি/ এসকেডি
নজরুল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সনদ উত্তোলনে জটিলতায় পড়েছিলেন শিক্ষার্থী মুজিবুর রহমান। তবে সৌভাগের বিষয় জটিলতা কাটিয়ে তিনি সনদটি হাতে পেয়েছেন।
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছাত্রীর মাকে নিজের ‘আসল রূপ’ দেখালেন মাদরাসাশিক্ষক
প্রতিবেশীর সঙ্গে বিরোধে রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি