ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

হাবিপ্রবিতে গবেষণা প্রবন্ধ লেখার উপর হাতে-কলমে কর্মশালা 

হাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:১২ পিএম
ছবি: আরটিভি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গবেষণা প্রবন্ধ লেখার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী “Hands-on Workshop on Research Paper Writing with LaTeX” অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি আয়োজন করেছে আইইইই কম্পিউটার সোসাইটি, হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার।

কর্মশালার প্রথম দিন বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ কুদরাত-ই-খুদা একাডেমিক ভবনের ৫ম তলার ৬২৪ নং কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনীতে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন ফ্যাকাল্টির প্রায় ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আশীষ কুমার মন্ডল। কর্মশালায় সভাপতিত্ব করেন আই ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, রংপুর বিভাগের কো-অর্ডিনেটর ও ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. তানজিনা সুলতানা। প্রশিক্ষক হিসেবে ছিলেন ডিআইওটি ল্যাবের অ্যাসোসিয়েট তানবিন ইয়াসমিন তন্বি।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন বলেন, রাজধানী থেকে দূরে উত্তরবঙ্গের এই বিশ্ববিদ্যালয়ে পড়ে হয়তো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের মতো রিসোর্স সুযোগ সুবিধা পাচ্ছো না এতে হতাশ হওয়ার কিছু নাই। তোমরা পড়ালেখার পাশাপাশি গবেষণা আর এক্সট্রাকারিকুলার একটিভিটিজে পারদর্শী হবে। বিভিন্ন স্কিলস আয়ত্ত করবে দেখবে তোমরাও পারবে সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের নামকেও সারা দেশ ও বিশ্বের কাছে পরিচিত করবে।

এই কর্মশালায় অংশগ্রহণকারীরা গবেষণা প্রবন্ধের ফরম্যাটিং, রেফারেন্সিং এবং কনফারেন্স ও জার্নাল প্রকাশনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, কর্মশালায় শিক্ষার্থীরা LaTeX কোড ব্যবহারের মাধ্যমে গবেষণা প্রবন্ধ লেখার আধুনিক কৌশল শিখে ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রবন্ধ প্রকাশে আরও দক্ষ হয়ে উঠবেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল মারামারির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অফিস আদেশে কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলার সময় ঘটনার সূত্রপাত হলে খেলার মাঠে, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে এবং পেছনে ৪ দফায় সংঘর্ষ হয়। আহত ৬ শিক্ষার্থীর চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুইজনকেও নিয়ে যাওয়া হয়। আরটিভি/ এসকেডি
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে।
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হলেও ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম। 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
আরও পড়ুন
হাবিপ্রবিতে তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
হাবিপ্রবির রিজেন্ট বোর্ডে যুক্ত হলেন দুই সাংসদ 
চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে: ড. আব্দুল্লাহ আল মামুন
হাবিপ্রবিতে ব্লাস্ট প্রতিরোধী ও চরাঞ্চল উপযোগী ধানের জাত উদ্ভাবনে নতুন সম্ভাবনা