ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মাভাবিপ্রবিতে বিক্ষোভ, প্রশাসনের কাছে ৬ দফা স্মারকলিপি 

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের (২৫ জুলাই) বিক্ষোভ । ছবি: আরটিভি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনিরের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নিহতের পরিবারের ক্ষতিপূরণ এবং নিরাপদ আবাসন নিশ্চিতসহ ৬ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে মনিরের সহপাঠী এবং রংপুর ডিভিশনাল অ্যাসোসিয়েশনের (আরডিএ) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রক্টর কার্যালয়ে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন।

আরও পড়ুন

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— বিল্ডিং কোড লঙ্ঘন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে সংশ্লিষ্ট মেস মালিক ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে ফৌজদারি মামলা দায়ের, নিহত মনিরুজ্জামান মনিরের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, ২৪ ঘণ্টার কার্যকর ‘ওয়ান কল সার্ভিস’ চালু ও অ্যাম্বুলেন্স সেবার জবাবদিহিতা নিশ্চিত করা, ২৩ জুলাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ, খাজা ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপদ আবাসনের ব্যবস্থা এবং ক্যাম্পাস-সংলগ্ন সব মেসের অবকাঠামোগত ও বৈদ্যুতিক নিরাপত্তা যাচাইয়ে বিশেষ তদন্ত কমিটি গঠন করে অনিরাপদ মেসে শিক্ষার্থীদের বসবাস বন্ধ করা। পাশাপাশি ক্যাম্পাস-সংলগ্ন হোটেল ও খাবারের দোকানগুলোর খাদ্যের মান নিশ্চিত করতে নিয়মিত প্রশাসনিক তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও দাবি জানানো হয়।

ম

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

একই দিন বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খাজা ছাত্রাবাস পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শন শেষে খাজা ছাত্রাবাসের মালিককে প্রক্টর কার্যালয়ে ডেকে আলোচনা করা হয়। বৈঠকে নিহত মনিরের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানের বিষয়েও আলোচনা হয়। এ সময় মেস মালিক বিষয়টি বাস্তবায়নের জন্য দুই দিনের সময় চান। আগামী সোমবার প্রক্টর কার্যালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে ক্ষতিপূরণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, শিক্ষার্থীদের ৬ দফা দাবির প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাভাবিপ্রবি শাখা। এক বিবৃতিতে সংগঠনটি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতীয় ছাত্রশক্তি, মাভাবিপ্রবি শাখাও পৃথক স্মারকলিপি দিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই রাত প্রায় ১১টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খাজা ছাত্রাবাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইসিটি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনির তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনিরের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়।

ঘটনাটি কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নিরাপদ আবাসন নিশ্চিতসহ শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কর্তৃপক্ষের ‘অব্যবস্থাপনা’, স্বেচ্ছাশ্রমে লেক পরিষ্কার করলেন ইবি শিক্ষার্থীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ সরোবর (মফিজ) লেকে দীর্ঘদিন থেকে জমে থাকা কচুরিপানা অপসারণে স্ব-প্রণোদিত হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
কর্তৃপক্ষের ‘অব্যবস্থাপনা’, স্বেচ্ছাশ্রমে লেক পরিষ্কার করলেন ইবি শিক্ষার্থীরা
খুবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত
তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্ব।
খুবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত
‘নিপাহ ভাইরাস’ প্রতিরোধে ইবিতে সেমিনার, কাঁচা খেজুরের রস নিয়ে সতর্কীকরণ
নিপাহ ভাইরাসের সংক্রমণ বিস্তার ও প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী কুষ্টিয়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ‘নিপাহ ভাইরাস: অ্যাওয়ারনেস, প্রিভেনশন অ্যান্ড পাবলিক সেফটি’ শীর্ষক এ সেমিনারে প্রতিষ্ঠানটির দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বাংলাদেশে এএসএম-এর কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ মিননাতুল করিম। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল। মোছা. রিমা আক্তারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট উম্মে হাবিবা হাফসা।  আয়োজক সূত্রে জানা যায়, সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য একটি কুইজ পর্বের আয়োজন করা হয়। এতে নিপাহ ভাইরাসের সংক্রমণ, লক্ষণ ও প্রতিরোধবিষয়ক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের অর্জিত জ্ঞান যাচাই করা হয়। স্বাগত বক্তব্যে উম্মে হাবিবা হাফসা বলেন, মাইক্রোবায়োলজির জ্ঞান শুধু গবেষণাগার বা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং মানুষের কল্যাণে এ জ্ঞানের প্রয়োগ জরুরি। নিপাহ ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই আমরা শিক্ষার্থীদের কাছে এসেছি। তোমরা এই সেমিনার থেকে অর্জিত জ্ঞান পরিবার, বন্ধু ও আশপাশের মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। প্রধান আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ মিননাতুল করিম তার আলোচনায় নিপাহ ভাইরাসের উৎস, সংক্রমণের মাধ্যম, লক্ষণ ও প্রতিরোধের উপায় বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে আসন্ন শীত মৌসুমে কাঁচা খেজুরের রস পান করার ঝুঁকির বিষয়ে তিনি সতর্ক করেন। তিনি জানান, ফলখেকো বাদুড়ের লালা বা মূত্রের মাধ্যমে দূষিত কাঁচা খেজুরের রস পান করলে নিপাহ ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে। তাই কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. নাজমুল আরেফিন বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক ও স্বাস্থ্যবিষয়ক ধারণা অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের কাছ থেকে নিপাহ ভাইরাসের সংক্রমণ, ঝুঁকি ও প্রতিরোধ সম্পর্কে সরাসরি জানার সুযোগ শিক্ষার্থীদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। আপনারা সকলে অর্জিত জ্ঞান পরিবার ও সমাজের অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন বলে আশা করি। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত শীত মৌসুমে নিপাহ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। এ সময় ফলখেকো বাদুড়ের মাধ্যমে কাঁচা খেজুরের রস দূষিত হওয়ার আশঙ্কা থাকে। তাই কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকা, ফল ভালোভাবে ধুয়ে ও খোসা ছাড়িয়ে খাওয়া এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি। বর্তমানে নিপাহ ভাইরাসের নির্দিষ্ট কোনো টিকা বা অনুমোদিত সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। ফলে সংক্রমণ প্রতিরোধে সচেতনতা, সতর্কতা ও দ্রুত চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরটিভি/এসআর
‘নিপাহ ভাইরাস’ প্রতিরোধে ইবিতে সেমিনার, কাঁচা খেজুরের রস নিয়ে সতর্কীকরণ
বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে এমসিজে উৎসব পালন
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে  হয়েছে  এমসিজে উৎসব ২০২৬।
বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে এমসিজে উৎসব পালন
জাবিপ্রবিতে শিক্ষকদের গবেষণা প্রকল্প পর্যবেক্ষণ: ফলাফলে সন্তুষ্ট পর্যবেক্ষক
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষকদের গৃহীত গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা ও উপস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫ জন গবেষক তাদের নিজ নিজ গবেষণা প্রকল্পের ওপর প্রেজেন্টেশন দেন।
জাবিপ্রবিতে শিক্ষকদের গবেষণা প্রকল্প পর্যবেক্ষণ: ফলাফলে সন্তুষ্ট পর্যবেক্ষক
আরও পড়ুন
নুসরাতের বাড়িতে আগুন, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
ইবির বাসে হামলা ও দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগের নৈরাজ্যে’র বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ