ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ডিআইইউর কেন্দ্রীয় মাঠে বহিরাগতদের খেলা নিষিদ্ধ, নিয়ম ভাঙলে ব্যবস্থা

ডিআইইউ সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কেন্দ্রীয় খেলার মাঠ । ছবি: আরটিভি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগতদের খেলাধুলা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সেন্টার। এ নির্দেশনা অমান্য করে কোনো শিক্ষার্থী বহিরাগতকে মাঠে খেলার সুযোগ দিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জুলাই) রাতে ডিআইইউ স্পোর্টস সেন্টারের গ্রুপে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্পোর্টস সেন্টারের পরিচালক ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. তাহজীব উল ইসলাম।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এমন বন্ধু বা পরিচিতজনকে কেন্দ্রীয় খেলার মাঠে এনে খেলার সুযোগ দিচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ শুধুমাত্র ডিআইইউর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। তাই বহিরাগতদের সেখানে খেলাধুলা সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যদি তার পরিচিত, বন্ধু, বড় ভাই, ছোট ভাই বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন—এমন কাউকে মাঠে খেলার সুযোগ দেন এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে।

শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ এ ধরনের ঘটনার প্রমাণ পেলে তা স্পোর্টস সেন্টারের পরিচালক বা উপপরিচালকের কাছে জানাতে পারবেন। ভবিষ্যতে এ বিষয়কে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সকল শিক্ষার্থীর সহযোগিতাও কামনা করেছেন তিনি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শেখ রাসেল কর্নারের’ জায়গায় ছাত্রদলের লোগো, শিবিরের নিন্দা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) খাতা-কলমে রাজনীতি নিষিদ্ধ থাকলেও, শহীদ নূর হোসেন হলের কমনরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো লাগানো হয়েছে। এ বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। 
‘শেখ রাসেল কর্নারের’ জায়গায় ছাত্রদলের লোগো, শিবিরের নিন্দা
মাভাবিপ্রবিতে ১৪ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিভিন্ন বিভাগে শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মাভাবিপ্রবিতে ১৪ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
চবিতে ফ্রি ওয়াইফাই চালু করলো চাকসু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনার ও জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের জন্য উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন ফ্রি ওয়াই-ফাই এক্সেস পয়েন্টের কার্যক্রম শুরু হয়েছে। 
চবিতে ফ্রি ওয়াইফাই চালু করলো চাকসু 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কার্যক্রম শুরু হয়। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।  পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সামনে এসে অনেকে বিভ্রান্ত হয়ে যায় হল চিনতে। আজ থেকে আর সেই বিভ্রান্তি থাকবে না। আগের নামটি ছিঁড়ে ফেলা হচ্ছে। এ ছাড়াও গণমাধ্যমকে আব্দুল্লাহ আল নোমান জানান, ‘হল প্রশাসনের পক্ষ থেকেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলা হচ্ছে।’’ উল্লেখ্য, ২০২৫ সালে ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের গেটের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন।   আরটিভি/এসআর
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ের ‘রিপোর্টার’ তালিকায় ডিআইইউ
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ ‘রিপোর্টার’ তালিকায় স্থান পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ের ‘রিপোর্টার’ তালিকায় ডিআইইউ
আরও পড়ুন
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ের ‘রিপোর্টার’ তালিকায় ডিআইইউ
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা 
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের  
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন