ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভাইরাল অ্যাসাইনমেন্টের ঘটনায় এবার মুখ খুললেন সেই অধ্যাপক

ববি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১১:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষকের দেওয়া ‘কোর্স টিচারের নাম ৩০০ বার সঠিকভাবে লিখে আনার’ নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে শুক্রবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক।

স্ট্যাটাসে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের Entrepreneurship and Small Business Development কোর্সে ‘Growth of Entrepreneurship in Bangladesh’ বিষয়ে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। গত ২৯ জুলাই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় তিনি শিক্ষার্থীদের কভার পেজ পর্যালোচনা করে দেখেন, ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩২ জন কোর্স টিচারের নামের বানান ভুল লিখেছে।

তিনি আরও বলেন, এটি কেবল ব্যক্তিগত নামের বানানের বিষয় নয়; বরং একটি আনুষ্ঠানিক একাডেমিক নথিতে এমন ভুল দায়িত্বহীনতার পরিচয়। ভবিষ্যতে চাকরি, উচ্চশিক্ষা কিংবা বিভিন্ন ডিজিটাল প্রক্রিয়ায় নামের বানানে সামান্য ভুলও বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। তাই শিক্ষার্থীদের দায়িত্বশীল করতে ভুল করা ৩২ জনকে তার নাম ৩০০ বার সঠিকভাবে লিখে আনার নির্দেশ দেন।

তিনি বলেন, দুই-একজন শিক্ষার্থী এমন ভুল করলে আলাদাভাবে বুঝিয়ে বলা যেত। কিন্তু একটি ব্যাচের অর্ধেকের বেশি শিক্ষার্থী একই ভুল করায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন ছিল। ব্যক্তিগতভাবে তার নামের বানান ভুল হলে তার কিছু যায় আসে না, তবে একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের এমন ভুল সম্পর্কে সতর্ক করা তার দায়িত্ব।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার প্রসঙ্গে তিনি বলেন, প্রথমদিকে তিনি এটিকে ইতিবাচকভাবেই নিয়েছিলেন। কারণ আলোচনা-সমালোচনার মাধ্যমে আরও বেশি শিক্ষার্থী বিষয়টি সম্পর্কে সচেতন হবে বলে তিনি মনে করেছিলেন। তবে পরে বিভিন্ন ব্যক্তি ও পেজ তার ছবি ব্যবহার করে পোস্ট করা শুরু করলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। এমনকি শুক্রবার সকাল থেকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসতে শুরু করে, যা তার ব্যক্তিগত জীবনকে বিঘ্নিত করছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

স্ট্যাটাসে সংশ্লিষ্ট শিক্ষক লেখেন, একটি শ্রেণিকক্ষের বিষয় যে এত বড় আকার ধারণ করবে, তা তার কল্পনায়ও ছিল না। এ ঘটনায় কারও বিরুদ্ধে তার অভিযোগ নেই। তবে শিক্ষার্থীদের দায়িত্বশীলতা শেখাতে শিক্ষক হিসেবে নিজেদের ব্যর্থতার কথাও স্বীকার করেন তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থ গোপনের অভিযোগ উঠার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সেই বিতর্কিত সভাপতি ইয়াছিন আলী।
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজে টানা ১২ দিন ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। কলেজের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস স্থগিত থাকবে।
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৪৯ জন কর্মী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। আউটসোর্সিং প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়া ও সরকারি নীতিগত পরিবর্তনের কারণে বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। বেতন না পেয়ে ঋণ করে সংসার চালাচ্ছেন অনেক কর্মী। আসন্ন পূজার আগে বকেয়া বেতন পাওয়া নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা।
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বিউটি বোর্ডিং: সংরক্ষণের অভাবে হারাচ্ছে ঐতিহ্য
নতুন ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর সিনিয়র বড় ভাইদের আড্ডায় প্রথম শুনেছিলাম পুরান ঢাকার এক ঐতিহাসিক জায়গার কথা। ভাইরা বলছিলেন, ১৯৭১ সালের ২৮ মার্চ স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে ১৭ জন মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করেছিল।
বিউটি বোর্ডিং: সংরক্ষণের অভাবে হারাচ্ছে ঐতিহ্য
ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল 
ডেঙ্গুতে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীলের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।
ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল 
আরও পড়ুন
‘অদম্য জুলাই’ কর্মসূচি ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা 
বরিশাল বিশ্ববিদ্যালয় কমপ্লিট ‘শাটডাউন’ ঘোষণা