ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার জন্মদিনে পাবিপ্রবিতে দোয়া মাহফিল

পাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ছবি: আরটিভি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম জালাল উদ্দীন রুমি।
‎
‎এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি শেখ মোজাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলীভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎
‎সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদদের মধ্যে বেগম খালেদা জিয়া অন্যতম। জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি দলের নেতৃত্ব গ্রহণ করে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার ওপর বিগত ফ্যাসিস্ট সরকার যে ধরনের নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয়।

আরও পড়ুন

পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, দেশ ও জাতির স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনোই আপস করেননি। এ কারণেই তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে মানুষের কাছে পরিচিত। আওয়ামী লীগ সরকারের নানা ধরনের নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনও দেশ ছেড়ে যাননি। বরং দেশের জনগণের কথা চিন্তা করে তাদের পাশেই থেকেছেন। তার রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ জাতি দীর্ঘদিন স্মরণ করবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১১ দফা দাবিতে রামেক অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান
বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের বিভিন্ন দাবি নিয়ে উত্থাপিত ৬ দফা এবং ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিসের নতুন ৫ দফাসহ মোট ১১ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকদের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১১ দফা দাবিতে রামেক অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান
দেশের নদী রক্ষায় ২৩ সংগঠনের ১০ দফা দাবি
বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর দখল-দূষণ বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দেশের পরিবেশ ও নদীপ্রেমী ২৩টি সংগঠন।
দেশের নদী রক্ষায় ২৩ সংগঠনের ১০ দফা দাবি
বেরোবিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
‎স্বেচ্ছাসেবী ও রক্তদানকারী সংগঠন ‘বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন ব্রুবার উদ্দোগে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই কার্যক্রমের আয়োজন করা হয়। এতে সার্বিকভাবে সহযোগিতা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ‎ক্যাম্পটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা এক নারী শিক্ষার্থী জানায়, ফ্রি মেডিকেল ক্যাম্পটা আমাদের জন্য খুব উপকারী। আমরা চাই প্রতিবছর এরকম মেডিকেল ক্যাম্প আয়োজন করা হোক। ‎বেরোবি ছাত্রদল সভাপতি ইয়ামিন বলেন,ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে আছে। যেকোনো ইতিবাচক কাজে শিক্ষার্থীদের পাশে আছি।আগামীতেও সুন্দর সুন্দর উদ্যোগগুলোয় শিক্ষার্থীদের পাশে থাকবো। ‎ ‎সংগঠনটির দায়িত্বে থাকা মাসুদ রানা বলেন, আমাদের ভাল কাজগুলো বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় দেশ থেকে দেশ, সমাজ থেকে সমাজ ছড়িয়ে যাক এটাই প্রত্যাশা। ‎ ‎দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। স্বেচ্ছায় রক্তদান এবং স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘একটি রক্তদান কিংবা সামান্য চিকিৎসাসেবা বাঁচিয়ে দিতে পারে একটি অমূল্য প্রাণ। তাই আমাদের প্রত্যেকের উচিত আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।’  উপাচার্য আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনা বা ক্লাস-পরীক্ষার নয়, বরং সমাজকল্যাণমূলক কাজেও বিভিন্ন এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে অনন্য ভূমিকা পালন করছে। ‎ ‎উক্ত মেডিকেল ক্যাম্পে সাধারণ শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ও ডেন্টাল চেকআপ, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করার সুব্যবস্থা রাখা হয়। আরটিভি/ এসকেডি
বেরোবিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
'শুধু ডিগ্রি নয়, দক্ষতাই চাকরির মূল চাবিকাঠি’
‎বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু একাডেমিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; চাকরির জন্য শিক্ষার্থীদের দক্ষতা, যোগ্যতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি নিয়োগদাতাদের প্রত্যাশা সম্পর্কে ধারণা রাখতে হবে বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
'শুধু ডিগ্রি নয়, দক্ষতাই চাকরির মূল চাবিকাঠি’
পাবিপ্রবির স্বাধীনতা হলে সিট বরাদ্দে দীর্ঘসূত্রতা, বিপাকে শিক্ষার্থীরা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা হলে সিট বরাদ্দ নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। প্রায় ছয় মাস ধরে সিট বরাদ্দের প্রক্রিয়া এখনো সম্পন্ন না হওয়ায় আবাসন সংকটে পড়েছেন অনেক শিক্ষার্থী।
পাবিপ্রবির স্বাধীনতা হলে সিট বরাদ্দে দীর্ঘসূত্রতা, বিপাকে শিক্ষার্থীরা
আরও পড়ুন
১০ তলা ভবনে লিফট নেই, ভোগান্তিতে বাকৃবির খালেদা জিয়া হলের ছাত্রীরা
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন