ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাবিতে বিশেষ দোয়া

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম
বিশেষ মোনাজাতে শিক্ষক -শিক্ষার্থী, মুসুল্লি ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: আরটিভি

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও শাখা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

Screenshot_2026-08-15_224500


এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম। তিনি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত, কবরের শান্তি এবং পরকালীন জীবনে মহান আল্লাহর বিশেষ রহমত কামনা করে দোয়া করেন। বেগম জিয়ার জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্যও দোয়া করা হয়।

এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও কল্যাণ এবং বাংলাদেশের মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তার জন্য সৃষ্টিকর্তার রহমত কামনা করা হয়।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। তিনি বলেন, আজ আমরা এমন একটি দিনে যার জন্য এখানে উপস্থিত হয়েছি সেই ব্যক্তির বৈশিষ্ট্য ও গুনের কথা এত অল্প সময়ে বলে শেষ করা যাবে না। বেগম খালেদা জিয়া দেশের জন্য দেশের জনগনের জন্য যে উৎসর্গ করেছেন তা উদাহরণ হিসেবে থেকে যাবে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করে তার জন্য দোয়া করি , মহান আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবেন।

দোয়া ও মোনাজাতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদসহ শিক্ষক -শিক্ষার্থী, মুসুল্লি ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েটের রাফিদ
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার আর নেই। 
সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েটের রাফিদ
ঘুমের মধ্যেই রাবি শিক্ষার্থীকে সাপের ছোবল, অতঃপর... 
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের নিচতলায় ১৩৮ নং রুমে এ ঘটনা ঘটে। 
ঘুমের মধ্যেই রাবি শিক্ষার্থীকে সাপের ছোবল, অতঃপর... 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে শনিবার (২৬ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম
হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
আপত্তিকর অবস্থায় আটক সেই প্রেমিক যুগলের বিয়ে হয়নি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আপত্তিকর অবস্থায় আটক সেই শিক্ষার্থী প্রেমিক যুগলকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উভয় পরিবারের উপস্থিতিতে আলোচনা শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
আপত্তিকর অবস্থায় আটক সেই প্রেমিক যুগলের বিয়ে হয়নি
আরও পড়ুন
১০ তলা ভবনে লিফট নেই, ভোগান্তিতে বাকৃবির খালেদা জিয়া হলের ছাত্রীরা
১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছা চিঠিটি পরম যত্নে রেখেছেন ছাইফুল্লাহ