ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; পেছনে শিকাগো সিটি কাউন্সিলে তার নামে সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাবসংবলিত অধ্যাদেশের নথি। ছবি: আরটিভি গ্রাফিক্স

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করেছে শহরটির সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি। প্রস্তাব অনুযায়ী, সড়কটির নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way)।

গত ২৩ সেপ্টেম্বর এ বিষয়ে একটি অধ্যাদেশ উত্থাপন করেন শিকাগো সিটি কাউন্সিলের ৩৬তম ওয়ার্ডের অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস। পরে প্রস্তাবটি পরিবহন ও পাবলিক ওয়ে কমিটিতে পাঠানো হয়। কমিটির প্রতিবেদনে প্রস্তাবটি কাউন্সিলে পাসের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, শিকাগোর আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশের নামকরণ করা হবে বেগম খালেদা জিয়ার নামে। ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী সড়কটির অংশটি উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। এ জন্য শিকাগোর পরিবহন কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

অধ্যাদেশের প্রস্তাবনায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা, শিক্ষা বিস্তারে উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কয়েক দশক ধরে দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকার পাশাপাশি সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ঐতিহাসিক ভূমিকা রাখেন। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান ও জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি তার অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পান।

প্রস্তাবনায় মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তার সরকারের উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার নীতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা করেছে বলে এতে বলা হয়।

এছাড়া যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে শিকাগোসহ যুক্তরাষ্ট্রের নাগরিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে।

অধ্যাদেশে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এবং তার পরিবারের প্রসঙ্গও এসেছে। এতে তার ছেলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করে বলা হয়েছে, পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মধ্য দিয়ে তার উত্তরাধিকার অব্যাহত রয়েছে।

প্রস্তাবনায় আরও বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা ও দেশের মানুষের প্রতি নিষ্ঠার মধ্য দিয়ে তিনি একটি ঐতিহাসিক উত্তরাধিকার রেখে গেছেন।

সড়কটির অবস্থান নির্বাচনের পেছনেও বাংলাদেশের সঙ্গে শিকাগোর একটি বিশেষ সংযোগ তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত অংশটি উইলিস টাওয়ারের পাশে অবস্থিত। আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত এই ভবন শিকাগোর স্থাপত্য ও প্রকৌশল উৎকর্ষের প্রতীক। ভবনটির নকশা ও নির্মাণে বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের গুরুত্বপূর্ণ অবদানের কথাও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে। তার উদ্ভাবনী প্রকৌশলকাজ আধুনিক শিকাগোর আকাশসীমা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অধ্যাদেশে বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার নামে সড়কের সম্মানসূচক নামকরণ তার গণতন্ত্র, শিক্ষা, জনসেবা ও আন্তর্জাতিক বন্ধুত্বে অবদানের প্রতি স্থায়ী নাগরিক শ্রদ্ধার নিদর্শন হবে। পাশাপাশি এটি শিকাগো, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মানুষের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও তুলে ধরবে।

প্রস্তাবিত অধ্যাদেশে শিকাগো মিউনিসিপ্যাল কোডের ২-৮-০৪০ ধারার আওতায় সড়কটির নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবহন কমিশনারকে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। অধ্যাদেশটি পাস ও প্রকাশের পর কার্যকর হওয়ার বিধান রাখা হয়েছে। তবে প্রস্তাবটি বাস্তবায়নের জন্য সিটি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

সূত্র: শিকাগো সিটি কাউন্সিল পরিবহন ও পাবলিক ওয়ে কমিটি


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদেরকে ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা 
খ্রিস্টানদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এই বার্তা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে ইতোমধ্যে। 
মুসলিম বেড়ে যাওয়ার আশঙ্কায় খ্রিস্টানদেরকে ট্রাম্পের সাবেক প্রেস সেক্রেটারির বার্তা 
ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত পরীক্ষামূলক ওষুধ ‘ড্যারাক্সনরাসিব’। কেমোথেরাপির সঙ্গে প্রতিদিন একটি করে এই ওষুধ সেবনে কয়েকজন রোগীর টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়েছে।  এমনকি কিছু রোগীর ক্ষেত্রে সিটি স্ক্যানে ক্যানসারের অস্তিত্বও শনাক্ত করা যায়নি। প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষায় পাওয়া এ ফলকে কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় অন্যতম বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি প্রকাশিত পরীক্ষার ফল অনুযায়ী, অগ্রসর পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ৬১ জন রোগীর ওপর ওষুধটির কার্যকারিতা পরীক্ষা করা হয়। এসব রোগীর ক্যানসার শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল। পরীক্ষায় দেখা যায়, কেমোথেরাপির সঙ্গে ড্যারাক্সনরাসিব প্রয়োগে প্রায় ৯০ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি বন্ধ হয়েছে। ৬০ শতাংশের বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা সম্পূর্ণ অদৃশ্য হয়েছে। আর প্রায় ৮ শতাংশ, অর্থাৎ প্রতি ১২ জনে একজনের ক্ষেত্রে সিটি স্ক্যানে টিউমার শনাক্ত করা যায়নি। যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে এই ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতির সম্ভাবনা হিসেবে দেখছে। সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে বলেন, নতুন ওষুধটির ফল অত্যন্ত আশাব্যঞ্জক। এত দিন ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা কঠিন বলে বিবেচিত একটি জৈবিক প্রক্রিয়াকে এবার লক্ষ্যবস্তু করার সুযোগ তৈরি হয়েছে। তাঁর মতে, অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় অবশেষে এমন অগ্রগতি দেখা যাচ্ছে, যার প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরে। অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসা করা অত্যন্ত কঠিন। কেমোথেরাপিতে অনেক সময় টিউমার ছোট হলেও কিছুদিন পর আবার বাড়তে শুরু করে। বিশেষ করে ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে রোগীদের বেঁচে থাকার সময় সাধারণত খুব সীমিত হয়ে যায়। অনেক রোগী কয়েক মাসের বেশি বাঁচতে পারেন না। পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এ সময়ে কয়েকজনের শরীরে ক্যানসার ফিরে আসেনি। তবে নতুন ওষুধটি কত দিন ক্যানসারের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে, তা এখনো নিশ্চিত নয়। ক্যানসার সম্পূর্ণ নির্মূল করা সম্ভব কি না, সেটিও জানতে আরও দীর্ঘমেয়াদি গবেষণার প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, এই চিকিৎসাকে এখনই ক্যানসার নিরাময়ের ওষুধ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। বরং এটি রোগের অগ্রগতি ধীর করে রোগীদের বেঁচে থাকার সময় বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে মোট ক্যানসার আক্রান্তের প্রায় ৩ শতাংশ অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হলেও ক্যানসারজনিত মোট মৃত্যুর প্রায় ৮ শতাংশের জন্য দায়ী এই রোগ। দেশটিতে প্রতিবছর এ রোগে প্রায় ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়। অন্যদিকে, ক্যানসার রিসার্চ ইউকের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ১১ হাজার ৫০০ মানুষের অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত হয়। এ রোগে মারা যান প্রায় ১০ হাজার ২০০ জন। ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যানও ২০১৬ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার পাঁচ মাস পর মারা যান। অগ্ন্যাশয়ের ক্যানসারের উল্লেখযোগ্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে জন্ডিস, ত্বকে চুলকানি, প্রস্রাবের রং গাঢ় হওয়া, মলের রং ফ্যাকাশে হয়ে যাওয়া, অকারণে ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি এবং শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। সব মিলিয়ে, প্রাথমিক পরীক্ষার এই ফল অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে চিকিৎসাটির প্রকৃত কার্যকারিতা, দীর্ঘমেয়াদি সুফল এবং নিরাপত্তা নিশ্চিত করতে আরও বড় পরিসরের গবেষণার ফলের অপেক্ষায় রয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। সূত্র : বিবিসি আরটিভি/এসকে
ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য, পরীক্ষামূলক ওষুধে নিরাময়ে অগ্রগতি
১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প
চীন দ্রুতগতিতে পরমাণু অস্ত্রের মজুত বাড়াচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যে দেশটি এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
গবেষণাগারে পরীক্ষার কাজে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সর্বশেষ শিম্পাঞ্জিদের অভয়ারণ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট।
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কা খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছে একটি শিংওয়ালা পেঁচা।
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
আরও পড়ুন
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা
বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ, লেখা আহ্বান
খাবার ডেলিভারির রোবটের ক্যামেরায় মুখের ছবি, উঠল তথ্য চুরির অভিযোগ