ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গবেষণা ও উদ্ভাবন সাফল্যে যবিপ্রবির ল্যাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
এনএএমই ল্যাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটছেন শিক্ষকরা : ছবি আরটিভি

ন্যানোটেকনোলজি ও আধুনিক উপাদান নিয়ে গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক পরিসরে সাফল্যের ধারাবাহিকতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ল্যাবরেটরি অব ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং’ (এনএএমই) ল্যাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দেশের প্রথম ন্যানোটেকনোলজি ল্যাব হিসেবে পরিচিত গবেষণাগারটি ইতোমধ্যে বিশ্বমানের গবেষণা পরিবেশ ও গুণগত মান নিশ্চিত করায় আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ সনদ ISO 9001:2015 অর্জন করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের এনএএমই ল্যাবের সামনে কেক কাটা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

আলোচনা সভায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি মানবকল্যাণে কার্যকর ভূমিকা রাখতে এনএএমই ল্যাব ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মানসম্মত গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতেও ল্যাবটি দেশ-বিদেশে যবিপ্রবির সুনাম আরও বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি গবেষকদের গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রয়োজনীয় নীতিগত ও অবকাঠামোগত সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন

অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের তত্ত্বাবধানে ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই কৃষি, খাদ্য নিরাপত্তা, চিকিৎসা ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োগযোগ্য প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে এনএএমই ল্যাব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে ল্যাবটির ১০০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পাশাপাশি ১০০টিরও বেশি আন্তর্জাতিক সম্মেলনের অ্যাবস্ট্রাক্ট এবং প্রায় ৮ হাজার সাইটেশন রয়েছে। দেশীয় ১০টি, বিদেশি দুটি প্রতিষ্ঠান ও তিনটি এনজিওর সঙ্গে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে ল্যাবটি।

গবেষণা ও উদ্ভাবনে এনএএমই ল্যাবের রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। ইতোমধ্যে ৩০টিরও বেশি ধরনের বিশেষ ন্যানোমেটেরিয়াল এবং ২০টিরও বেশি উন্নত ন্যানো-কম্পোজিট তৈরি করেছেন গবেষকরা। কৃষি খাতে ব্যবহারের জন্য উদ্ভাবিত পরিবেশবান্ধব ও সাশ্রয়ী ‘স্প্রে-যোগ্য ন্যানো-ইউরিয়া সার’ জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে। এছাড়া রোগ নির্ণয় ও স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণে ন্যানো-বায়োসেন্সর ও ইলেকট্রোকেমিক্যাল ডিভাইস তৈরিতেও কাজ করছে ল্যাবের গবেষক দল।

বর্তমানে বিশ্বের ২০টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনা করছে এনএএমই ল্যাব। উদ্ভাবনী গবেষণার স্বীকৃতি হিসেবে একাধিক প্রযুক্তির পেটেন্ট বা স্বত্বাধিকার পাওয়ার জন্য আবেদনও করা হয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে মানবকল্যাণে প্রয়োগযোগ্য গবেষণা পরিচালনার পাশাপাশি দেশের শিল্প ও কৃষি খাতের আধুনিকায়নে ভূমিকা রাখাই ল্যাবটির অন্যতম লক্ষ্য। বর্তমানে এনএএমই ল্যাবে ১৭ জন গবেষক ও দুজন পিএইচডি শিক্ষার্থী গবেষণায় যুক্ত রয়েছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২১ ঘন্টা পেরিয়ে চুয়েটে ২য় দিনের মতো অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)  উপাচার্য ভবনে এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রানা, চুয়েট ছাত্রদলের সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক সহ বিশ্ববিদ্যালয়ের সাবেক অনেক শিক্ষার্থী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত এখনো উপাচার্য ভবন থেকে বের হতে পারেননি তারা।সরেজমিনে গিয়ে দেখা যায় উপাচার্য ভবনে তালা ঝুলছে। গতকাল সোমবার দুপুর ১ টা থেকে অবরুদ্ধ থাকার পর রাত আটটায় চুয়েট শিক্ষার্থীরা নতুন উপাচার্যকে পদত্যাগপূর্বক উপাচার্য ভবন ত্যাগ করার আল্টিমেটাম প্রদান করলেও উপাচার্য এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত নেননি।  ভেতরে আটকে পড়া নতুন উপাচার্য জানান,তার কাছে শিক্ষার্থীদের কোনো লিখিত দাবি নেই তার কাছে। কোনো বক্তব্যও নেই। তারা যদি লিখিত আকারে দেয়, তবে শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসিকে অবহিত করতেন। এছাড়া জানা যায়, অবরুদ্ধ অবস্থায় গতকাল অসুস্থ হয়ে পড়েছিলেন তার সাথে থাকা দুজন।  এ ব্যাপারে তিনি বলেন, আমার সাথে চারজন এলামনাই সদস্য আছেন, একজন আমার বন্ধু, দুজন বড়ভাই। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রও আছে ৬-৭ জন। তারা আন্দোলন করুক, সমস্যা নাই। কিন্তু আমি দপ্তরে আসলাম নয়টায়, তাঁর দুই-তিন ঘন্টার মধ্যেই এভাবে বিদ্যুৎ, পানি, গ্যাস লাইন বন্ধ করে দেয়াটা অমানবিক। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, গত সোমবার সকাল নয়টার দিকে প্রশাসনিক ভবনের ফটকের তালা ভেঙে চুয়েট ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নিজ কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য। এ খবর পেয়ে শিক্ষার্থীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে ভবন ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন ত্যাগ না করায় দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদ এবং তাকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।  ২২ সেপ্টেম্বর থেকে তাঁরা সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। গতকাল সোমবার তাঁরা অসহযোগ কর্মসূচি ঘোষণা করেন। এ পরিস্থিতিতে প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম, পরীক্ষা ও অন্যান্য শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। আরটিভি/এসআর
২১ ঘন্টা পেরিয়ে চুয়েটে ২য় দিনের মতো অবরুদ্ধ উপাচার্য
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
আরও পড়ুন
যবিপ্রবিতে ইকো অলিম্পিয়াড ও নবীনবরণ ১৩ অক্টোবর
যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি হলে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা শুরু
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত
যবিপ্রবির কেমিকৌশল বিভাগের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত