ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

রাবিতে যুক্ত হলো নতুন দুই অ্যাম্বুলেন্স

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি: আরটিভি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতায় শিক্ষার্থীদের চিকিৎসাসেবার জন্য দুটি আধুনিক অ্যাম্বুলেন্স সংযোজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নতুন অ্যাম্বুলেন্স দুইটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্স দুটিতে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার, ফার্স্ট এইড বক্সসহ আধুনিক বিভিন্ন সুবিধা রয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টা জরুরি সেবা, হটলাইন নম্বর, স্ট্রেচার ও হুইলচেয়ারের ব্যবস্থা এবং দ্রুত রোগী পরিবহনের সুবিধা থাকবে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রোগী নেওয়ার ব্যবস্থাও থাকবে।

এদিকে, কোনো শিক্ষার্থী গুরুতর অসুস্থ হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সুপারিশক্রমে এসব অ্যাম্বুলেন্সে সড়কপথে ঢাকায় নেওয়ার সুবিধাও থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নতুন অ্যাম্বুলেন্স পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা মাহফুজা সিদ্দিকা লিপি। তিনি বলেন, আমাদের মেডিকেল সেন্টারে অ্যাম্বুলেন্স সংকট অনেক দিন ধরেই ছিল। নতুন অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ সেই সংকট কিছুটা দূর হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী, মেডিকেল সেন্টারের অন্যান্য সমস্যাগুলোও প্রশাসন দূর করবে।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, আমরা অনেক আগে থেকেই অ্যাম্বুলেন্সের বিষয়ে কাজ শুরু করেছি। আজ একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে, আরেকটি আসছে। এই দুটি অ্যাম্বুলেন্সই আমাদের শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হবে। একটি আধুনিক অ্যাম্বুলেন্সে যা যা প্রয়োজন, তার সবই এখানে রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ছেলেমেয়েরা গুরুতর অসুস্থ হলে রামেকের ওপর নির্ভর করতে হয়। ইউজিসির সহযোগিতা পেলে আমরা আমাদের মেডিকেল সেন্টারেই চার-পাঁচটি আইসিইউ বেড স্থাপনের পরিকল্পনা নিয়েছি। সেখানে আইসিইউ বিশেষজ্ঞও থাকবেন। খুব দ্রুতই লোকবল সংকটেরও সমাধান হবে। আমাদের মেডিকেল সেন্টার আরও বড় করা, আধুনিক মেশিন সংযুক্ত করাসহ বিস্তর পরিকল্পনা রয়েছে। সময়ের সঙ্গে আপনারা সবকিছুই পাবেন। আমি কর্মে বিশ্বাসী।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আসলাম হোসেন, ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশিদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান, অফিসার সমিতির সহ-সভাপতি রোকনুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে
১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬ প্রতিযোগিতায় রাজশাহী পর্বে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই শিক্ষার্থী।
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে
বিশ্বখ্যাত টেক্সাস এ অ্যান্ড এম এর গবেষণা অনুদান পেলেন রুয়েট শিক্ষক মিফতাহুল মবিন
যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধীন টেক্সাস ওয়াটার রিসোর্সেস ইনস্টিটিউটের (টিডব্লিউআরআই) পরিচালিত ‘মিলস এনডাওমেন্ট গ্রান্ট’ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক মিফতাহুল মবিন চৌধুরী শাব্দিক। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত ছয়জন গ্র্যাজুয়েট শিক্ষার্থীর মধ্যে তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। পানি সম্পদ বিষয়ক গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ অনুদান দেওয়া হয়েছে।
বিশ্বখ্যাত টেক্সাস এ অ্যান্ড এম এর গবেষণা অনুদান পেলেন রুয়েট শিক্ষক মিফতাহুল মবিন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীরা।
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাবের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’ উদযাপন করা হয়েছে। 
রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্যাগসা’র যাত্রা শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্ন্যান্স স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (প্যাগসা)।
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্যাগসা’র যাত্রা শুরু
আরও পড়ুন
রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
রাবিতে সংঘর্ষে ঘটনায় তদন্তের নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
ফেসবুকে পোস্ট দিয়ে দপ্তর ছাড়লেন রাকসুর সাবেক জিএস আম্মার