বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকতায় তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) আয়োজনে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্যালারি রুমে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন অর রশিদ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক ইউসুফ আলী, জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক এহতেরামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমান বলেন, আসলে একজন সাংবাদিক হতে গেলে কী কী দরকার বা কাকে সাংবাদিক বলব, তার অবশ্যই একটি মাপকাঠি থাকা দরকার। সাংবাদিক সমিতি যে আয়োজন করেছে, এত সুন্দর আয়োজন করার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, যদি তুমি সাংবাদিক হও তাহলে তোমাকে চিন্তা করতে হবে তুমি এ পথের জন্য উপযুক্ত কিনা। এ পথে কি মেসেজ দিয়ে জাতিকে আমি সমৃদ্ধ করতে পারি। জাতির নিকট আমি আমার দায়বদ্ধতার জায়গাটা থেকে দেখাতে পারি এটা আমার দায়িত্ব কর্তব্য জাতিকে জানানোর।
এছাড়াও তিনি তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন অর রশিদ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক ইউসুফ আলী, জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক এহতেরামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রশিক্ষণের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাসটি পরিচালনা করেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম। তিনি ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য তিনমাসব্যাপী প্রশিক্ষণের রেজিস্ট্রেশন এখনো চলছে। এতে শুদ্ধ উচ্চারণ, অনুসন্ধানী সাংবাদিকতা কলাম রাইটিং, লাইভ রির্পোটিং, নিউজ লেখা সহ অনেককিছু শেখানো হবে।
আরটিভি/এসএস