ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

জবির ছয় বাসে ওয়াই-ফাই, একসঙ্গে যুক্ত হতে পারবেন ৩২ জন

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয়টি বাসে ওয়াই-ফাই চালুর জন্য আনা রাউটার। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের সময় ইন্টারনেট সুবিধা দিতে ছয়টি বাসে পরীক্ষামূলকভাবে ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মো. মাহিদ খানের উদ্যোগে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

প্রাথমিকভাবে নোওর, তুরাগ, কালিগঙ্গা, পদ্মা, আড়িয়াল ও ঐতিহ্য বাসে রাউটার স্থাপন করা হবে। ইতোমধ্যে এজন্য রাউটার আনা হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর বিভিন্ন প্রান্তসহ দূর-দূরান্ত থেকে প্রতিদিন বাসে করে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন জবির শিক্ষার্থীরা। দীর্ঘ যাত্রাপথে মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়া, পর্যাপ্ত ডাটা প্যাকেজ না থাকা কিংবা নেটওয়ার্ক সমস্যার কারণে প্রয়োজনের সময় ইন্টারনেট ব্যবহার করতে ভোগান্তিতে পড়েন অনেকে। শিক্ষার্থীদের এ বিষয়টি বিবেচনায় নিয়ে যাতায়াতের সময় ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে উদ্যোগটি নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রাথমিকভাবে স্পন্সর ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নির্ধারিত ছয়টি বাসে রাউটার স্থাপন করা হবে। প্রতিটি বাসে একসঙ্গে সর্বোচ্চ ৩২ জন শিক্ষার্থী ওয়াই-ফাইয়ে সংযুক্ত হতে পারবেন। জরুরি প্রয়োজনে থাকা শিক্ষার্থীরা যাতে সহজে ইন্টারনেট সুবিধা পান, সে বিষয়টি বিবেচনায় রেখেই এ সীমা নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম মাসের ইন্টারনেট ব্যয় জকসুর পরিবহন সম্পাদক মাহিদ খান নিজেই বহন করবেন। পরবর্তী সময়ে ইন্টারনেট ব্যবহারের ব্যয় সংশ্লিষ্ট বাসের শিক্ষার্থীদের মাধ্যমে বহন করার পরিকল্পনা রয়েছে।

জকসুর নির্বাচনি ইশতেহারেও বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে ওয়াই-ফাই সুবিধা চালুর বিষয়টি উল্লেখ ছিল। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাহিদ খান।

এ বিষয়ে জকসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ খান বলেন, যাদের জরুরি প্রয়োজন নেই, তাদের ওয়াই-ফাই ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে। এতে প্রয়োজনের সময় ইন্টারনেট দরকার এমন শিক্ষার্থীরা সংযোগ পাওয়ার সুযোগ পাবেন। কোনো বাসে ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর প্রয়োজন হলে ওয়াই-ফাইয়ের সক্ষমতা বাড়ানো যাবে। তবে, এতে মাসিক খরচও বাড়বে এবং অতিরিক্ত ব্যয় সংশ্লিষ্ট বাসের শিক্ষার্থীদের বহন করতে হবে।

তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর মাসে ৪০ থেকে ৫০ টাকা খরচ হলেও যাতায়াতের সময় প্রয়োজনীয় ইন্টারনেট সুবিধা পাওয়া গেলে শিক্ষার্থীদের উপকার হবে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে বাসে যাতায়াত করেন। তাদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কার্যক্রমটি সফল হলে পর্যায়ক্রমে সব বাসকে ওয়াই-ফাইয়ের আওতায় আনা হবে। এ বিষয়ে আমাদের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারেক বিন আতিক স্যার আমাকে অনেক সহযোগিতা করছেন।

এ বিষয়ে জবির পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারেক বিন আতিক বলেন, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে ট্র্যাকিংয়ের জন্য জিপিএস স্থাপন করা হয়েছে। এখন পরীক্ষামূলকভাবে বাসগুলোতে রাউটার স্থাপন করা হচ্ছে। মূলত মাহিদের উদ্যোগেই এ কার্যক্রম নেওয়া হয়েছে। এতে আশানুরূপ ফল পাওয়া গেলে পর্যায়ক্রমে সব বাসে এ সুবিধা চালু করা হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যবিপ্রবিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন, অংশ নিয়েছেন ১৪ দেশের বিশ্বসেরা গবেষক
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪ দেশের গবেষক ও প্রতিনিধিদের অংশগ্রহণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘রাইকন ২০২৬’ (5th IEEE International Conference on Robotics, Automation, Artificial Intelligence and Internet of Things)। 
যবিপ্রবিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন, অংশ নিয়েছেন ১৪ দেশের বিশ্বসেরা গবেষক
মাভাবিপ্রবি চীনা প্রতিনিধিদের পরিদর্শন, প্রযুক্তি ও গবেষণায় নতুন প্রস্তাব
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) চীনের দূতাবাসের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে। সফরে তারা মাওলানা ভাসানীর মাজার ও ভাসানী জাদুঘরে সংরক্ষিত মাও সেতুংয়ের উপহার দেওয়া ঐতিহাসিক ট্রাক্টর পরিদর্শন করেন।পাশাপাশি  শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে মাভাবিপ্রবির সাথে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন।
মাভাবিপ্রবি চীনা প্রতিনিধিদের পরিদর্শন, প্রযুক্তি ও গবেষণায় নতুন প্রস্তাব
শিক্ষার্থীদের নয়, ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করতে বলেছি: জবি উপাচার্য
'ছাত্রদলের রাকিবকে অনুসরণ করুন’—জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। 
শিক্ষার্থীদের নয়, ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করতে বলেছি: জবি উপাচার্য
গণঅভ্যুত্থানের প্রতীক ‘শহীদ বীর আবু সাঈদ’: রাশেদ খান
গণঅভ্যুত্থানের প্রতীক শহীদ বীর আবু সাঈদ। এমন একজন সন্তানকে জন্ম দিয়ে রংপুরবাসী গর্বিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, আমি রংপুরে এসেছি এই বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। যে স্থানে দাঁড়িয়ে আবু সাঈদ দুই হাত উঁচু করে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন। যা সারা বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছে। গণঅভ্যুত্থানের বীজ এই রংপুর থেকেই বপন করেছিলেন বীর শহীদ আবু সাঈদ।’ তিনি বলেন, আবু সাঈদ আমাদের শিখিয়ে গেছেন কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। তার সেই দৃশ্য সারা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছিল এবং দেশের জন্য বুক চিতিয়ে লড়াই করার সাহস জুগিয়েছিল। আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, রংপুরবাসী ও স্থানীয় প্রশাসনকে আবু সাঈদের পরিবারের পাশে থাকতে হবে। এই বাংলাদেশ যতদিন থাকবে, আবু সাঈদের নাম বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। বেরোবির শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। তাদের নেতৃত্বে এই রংপুর থেকে আবু সাঈদের নেতৃত্বে ফ্যাসিবাদ ও শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই শুরু হয়েছিল এবং সেই লড়াই ৫ আগস্ট শেষ হয়। যে জাতি রক্ত দিতে জানে, যে জাতি মরতে জানে, সেই জাতিকে কেউ হারাতে পারে না।’ এ সময় আবু সাঈদের আন্দোলনের সময়কার ফুটেজ ধারণ ও প্রকাশ করায় সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, সবশেষে আমি প্রিয় সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। যারা পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে সেই ফুটেজ সংগ্রহ করেছিলেন এবং প্রকাশ করেছিলেন। এই একটি দৃশ্য বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম ভূমিকা রেখেছিল। ‎ আরটিভি/এসআর
গণঅভ্যুত্থানের প্রতীক ‘শহীদ বীর আবু সাঈদ’: রাশেদ খান
জামায়াত রংপুর দখল করেছে: রাশেদ খান
অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় জামায়াত রংপুর দখল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ‎ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও শহিদ হওয়ার স্থান পরিদর্শন শেষে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  ‎ ‎তিনি বলেন, নির্বাচনের আগে রংপুর ও খুলনা বিভাগে প্রশাসনিক সেটআপ এমনভাবে জামায়াতীকরণ করা হয়েছে যাতে করে নির্বাচনে বিএনপিকে ভোট দিলেও জামায়াতের প্রার্থীকে পাস দেখানো হবে। যে জামায়াতের পক্ষে বলা হয় যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। বুকে পাথর চাপা দিয়ে জামায়াতের আমির সেই নির্বাচন মেনে নিয়েছে। ‎ ‎তিনি আরও বলেন, বিএনপি’র সাংগঠনিক অবস্থার রংপুরে খুবই ভালো। জাতীয় নির্বাচনে বিএনপির যে সাংগঠনিক অবস্থা ও প্রাথী এবং দলের যে জনপ্রিয়তা রংপুরের মাটিতে ছয়টা আসনে বিএনপির প্রার্থী পরাজিত হবে এটা কি অবিশ্বাস্য নয়!  এমন কথা বলেন তিনি। ‎ আরটিভি/এসআর
জামায়াত রংপুর দখল করেছে: রাশেদ খান
আরও পড়ুন
শিক্ষার্থীদের নয়, ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করতে বলেছি: জবি উপাচার্য
তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
জবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, যেদিন থেকে শুরু আবেদন