ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি : আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজিত ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক। বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গবেষণার স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগের ৩৪ শিক্ষককে এ পুরস্কার দেওয়া হয়। তাদের মধ্যে অধ্যাপক ড. ইমরানুল হকও ছিলেন।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, এ স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও ভালো গবেষণায় উৎসাহিত করবে। নতুন জ্ঞান তৈরির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ সমৃদ্ধ করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আন্তর্জাতিক মানের গবেষণায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও সম্পৃক্ততা বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল শিক্ষাদান ও ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; জ্ঞান সৃষ্টিও এর গুরুত্বপূর্ণ দায়িত্ব। গবেষণার মাধ্যমে শিক্ষকদের চিন্তার পরিধি বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এ জন্য গবেষণায় প্রাতিষ্ঠানিক সহায়তা আরও জোরদার করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ চালু ও প্রদান করতে পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য গবেষণার পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপাচার্য বলেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তাকেও গবেষণামুখী কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার প্রয়োজন রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছয় শিক্ষাবর্ষে মোট ৩৪ শিক্ষক এ পুরস্কার পেয়েছেন। এর মধ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১১ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১১ জন, ২০২১-২২ শিক্ষাবর্ষে ৫ জন, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৫ জন, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ জন এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ জন রয়েছেন।

গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, অধ্যাপক, গ্রন্থাগারিক, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিবহন প্রশাসক ও ছাত্র উপদেষ্টাসহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষকেরা তাদের অনুভূতি প্রকাশ করেন। পরে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যবিপ্রবিতে পরিবহন সেবায় বার্ষিক জ্বালানি সাশ্রয় ৪০ লাখ টাকা
পরিবহন দপ্তরের তথ্য অনুযায়ী, এসব ব্যবস্থাপনার ফলে ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি খাতে প্রায় ৪০ লাখ টাকার বেশি সাশ্রয় হয়েছে।
যবিপ্রবিতে পরিবহন সেবায় বার্ষিক জ্বালানি সাশ্রয় ৪০ লাখ টাকা
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে রাষ্ট্রপতির আহ্বান
দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা দানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে রাষ্ট্রপতির আহ্বান
জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমানকে ফোন দিয়ে চাঁদা দাবি, না দিলে তার সন্তানকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষক। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অধ্যাপক আতাউর রহমান আশুলিয়া থানায় জিডিটি (নম্বর ২৫১৯) করেন। জিডিতে বলা হয়, সোমবার দুপুর ১২টা ৩৮ মিনিটের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মো. আতাউর রহমান কর্মস্থলে অবস্থান করছিলেন। এ সময় তার ফোনে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। ফোনদাতা নিজেকে ‘আরমান’ নামে পরিচয় দিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। না দিলে তার সন্তানকে অপহরণ করার হুমকি দেওয়া হয়। জিডিতে ভুক্তভুগী শিক্ষক উল্লেখ করেন, ফোনদাতা অজ্ঞাতনামা। পরবর্তীতে ওই ব্যক্তি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছেন। যেকোনো সময় ওই ব্যক্তি কোনো ঘটনা ঘটিয়ে তাকে হয়রানি এবং তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন। এ বিষয়ে অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘সোমবার দুপুরে আমার মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করা হয়। না দিলে আমার সন্তানকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন। এ ঘটনায় আমি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’ এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই বি. এম. মেহেদী হাসান বলেন, ‘থানায় একটি জিডি করা হয়েছে । আমরা দ্রুত এটা নিয়ে কাজ শুরু করব।’ আরটিভি/এসআর
জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি
বদলে যাচ্ছে রাজধানীর এক স্কুলের নাম
নাম পরিবর্তনের পর আবারও প্রতিষ্ঠালগ্নের নামে ফিরছে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। ‘গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল’ নাম বাতিল করে ‘মগবাজার গার্লস হাই স্কুল এন্ড কলেজ’ নাম অনুমোদন দেওয়া হয়েছে। 
বদলে যাচ্ছে রাজধানীর এক স্কুলের নাম
খুলনায় ছাত্রকে পিটিয়ে হত্যা, খুবির সাবেক শিক্ষার্থী আটক
খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে আজমুল হোসেন নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে একজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
খুলনায় ছাত্রকে পিটিয়ে হত্যা, খুবির সাবেক শিক্ষার্থী আটক
আরও পড়ুন
জবির সিন্ডিকেট সদস্য হলেন ঢাবির অধ্যাপক মোর্শেদ হাসান খান
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে জবির ক্যাফেটেরিয়ায় পানির ফিল্টার স্থাপন
কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতির সঙ্গে জবি উপাচার্যের বৈঠক, সমাবর্তনের তারিখ ঘোষণা