ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

যবিপ্রবিতে পরিবহন সেবায় বার্ষিক জ্বালানি সাশ্রয় ৪০ লাখ টাকা

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি : আরটিভি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গত এক বছরে পরিবহন সেবায় নতুন রুট ও ট্রিপ চালুর পাশাপাশি বিদ্যমান কয়েকটি রুটে সেবার পরিধি বাড়ানো হয়েছে। একই সময়ে গাড়ির মাইলেজ বৃদ্ধি, জ্বালানি ও অন্যান্য খাতে ব্যয় কমানো এবং পরিবহন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। পরিবহন দপ্তরের তথ্য অনুযায়ী, এসব ব্যবস্থাপনার ফলে ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি খাতে প্রায় ৪০ লাখ টাকার বেশি সাশ্রয় হয়েছে।

পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে গত এক বছরে প্রায় তিন হাজার আবাসিক শিক্ষার্থী এবং ৫০ জন শিক্ষক-কর্মকর্তা যুক্ত হলেও ২৯টি গাড়ি ও ২৩ জন চালক দিয়ে নিয়মিত পরিবহন সেবা সচল রাখা হয়েছে। এ সময়ে গাড়িগুলোর গড় মাইলেজ প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এতে জ্বালানি খাতে সাশ্রয়ের পাশাপাশি ইঞ্জিন অয়েল ও বিআরটিসি ভাড়া বাবদ ব্যয়ও আগের তুলনায় কমেছে। শিক্ষার্থীদের জন্য কর্মদিবসে শহর থেকে ক্যাম্পাসে ফেরার একাধিক ট্রিপ, বৃহস্পতিবার অতিরিক্ত মার্কেট ট্রিপ এবং অফিস খোলা থাকলেও ক্লাস বন্ধের দিনে নির্দিষ্ট সময়ে শহর-ক্যাম্পাস রুটে পরিবহন চালু রাখা হয়েছে।

এ ছাড়া ঝিনাইদহ শহর থেকে ভেটেরিনারি ক্যাম্পাসে নতুন পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষক-কর্মকর্তাদের জন্য গোধূলি ট্রিপ চালুর পাশাপাশি মার্কেট ট্রিপের সময়ও বাড়ানো হয়েছে। পরিবহন সেবা নিয়ে তথ্য, পরামর্শ ও অভিযোগ জানানোর জন্য হটলাইন চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব গাড়িতে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) চালুর মাধ্যমে গাড়ির অবস্থান পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গ্যারেজ এলাকায় সিসিটিভি স্থাপন করে গাড়ি ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ পরিস্থিতিতেও পরিবহন দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত সেবা দেওয়া হয়েছে। বীরপ্রতীক তারামন বিবি হলে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত শতাধিক শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে নেওয়া এবং চিকিৎসা শেষে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা করা হয়। ভর্তি পরীক্ষা ও ওরিয়েন্টেশন কর্মসূচি, ঈদুল আজহায় ক্যাম্পাস থেকে যশোর রেলস্টেশন এবং রমজানে ইফতারের পর শিক্ষার্থীদের যাতায়াতেও পরিবহন সুবিধা দেওয়া হয়েছে। তবে চালকের সংকট ও নতুন গাড়ি কেনায় সরকারি নিষেধাজ্ঞার কারণে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলে দপ্তরের তথ্যে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে নতুন রুট, পূর্ণাঙ্গ শাটল সেবা, শুক্রবার ও ছুটির দিনে মার্কেট ট্রিপ, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি ভিজিটে পরিবহন এবং সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে যবিপ্রবির পরিবহন পরিচালক ড. শিমুল ইসলাম বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিবহন) হিসেবে দ্বিতীয় বছরের দায়িত্ব শেষ করলাম। পরিবহন দপ্তরে চালকের সংকট ও নতুন গাড়ি কেনায় সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা এবং নতুন চালু হওয়া দুটি হলের শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে পরিবহন দপ্তর আপ্রাণ চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পরিবহন সেবার মান বৃদ্ধি, গুণগত পরিবর্তন এবং ব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করেছি। পরিবহনের সার্বিক পরিবর্তনে পরিবহন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিবহন পরিচালনা কমিটির সদস্য, সংশ্লিষ্ট দপ্তরপ্রধান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বিভিন্ন সময়ে সুচিন্তিত মতামত প্রদানকারীদেরও সাধুবাদ জানাই।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপনে নারীদের ভিডিও করার সময় জবি শিক্ষার্থী হাতেনাতে ধরা, অতঃপর...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নারীদের গোপনে ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেছেন সাধারণ ছাত্ররা। তার মুঠোফোনে একাধিক নারীর ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে অভিযোগ করেন তারা।
গোপনে নারীদের ভিডিও করার সময় জবি শিক্ষার্থী হাতেনাতে ধরা, অতঃপর...
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে রাষ্ট্রপতির আহ্বান
দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা দানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে রাষ্ট্রপতির আহ্বান
জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজিত ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক।
জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক
জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমানকে ফোন দিয়ে চাঁদা দাবি, না দিলে তার সন্তানকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষক। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে অধ্যাপক আতাউর রহমান আশুলিয়া থানায় জিডিটি (নম্বর ২৫১৯) করেন। জিডিতে বলা হয়, সোমবার দুপুর ১২টা ৩৮ মিনিটের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মো. আতাউর রহমান কর্মস্থলে অবস্থান করছিলেন। এ সময় তার ফোনে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে। ফোনদাতা নিজেকে ‘আরমান’ নামে পরিচয় দিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। না দিলে তার সন্তানকে অপহরণ করার হুমকি দেওয়া হয়। জিডিতে ভুক্তভুগী শিক্ষক উল্লেখ করেন, ফোনদাতা অজ্ঞাতনামা। পরবর্তীতে ওই ব্যক্তি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছেন। যেকোনো সময় ওই ব্যক্তি কোনো ঘটনা ঘটিয়ে তাকে হয়রানি এবং তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছেন। এ বিষয়ে অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘সোমবার দুপুরে আমার মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করা হয়। না দিলে আমার সন্তানকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন। এ ঘটনায় আমি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’ এ নিয়ে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই বি. এম. মেহেদী হাসান বলেন, ‘থানায় একটি জিডি করা হয়েছে । আমরা দ্রুত এটা নিয়ে কাজ শুরু করব।’ আরটিভি/এসআর
জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি
বদলে যাচ্ছে রাজধানীর এক স্কুলের নাম
নাম পরিবর্তনের পর আবারও প্রতিষ্ঠালগ্নের নামে ফিরছে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। ‘গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল’ নাম বাতিল করে ‘মগবাজার গার্লস হাই স্কুল এন্ড কলেজ’ নাম অনুমোদন দেওয়া হয়েছে। 
বদলে যাচ্ছে রাজধানীর এক স্কুলের নাম
আরও পড়ুন
আইইইই আন্তর্জাতিক সম্মেলনে সেরা ২ শতাংশে যবিপ্রবির গবেষণাপত্র
যবিপ্রবিতে সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল পেমেন্ট চালু
যবিপ্রবিতে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন, অংশ নিয়েছেন ১৪ দেশের বিশ্বসেরা গবেষক
যবিপ্রবিতে প্রযুক্তিভিত্তিক স্টার্টআপে সর্বোচ্চ ৬ লাখ ৯০ হাজার টাকার অনুদান