ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

নিয়োগে অনিয়ম-দলীয়করণের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
ইবি ক্যাম্পাসে শিবিরের মিছিল : ছবি আরটিভি

সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের অভিযোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় বিক্ষোভ মিছিলে ‘চব্বিশের অঙ্গিকার, চাকরি পাবে মেধা যার; চাকরিতে দলীয়করণ, মানি না মানবো না; শিক্ষাঙ্গণে দলীয়করণ, মানি না মানবো না; নিয়োগে বৈষম্য, মানি না মানবো না; মেধার প্রতি অবিচার, মানি না মানবো না; সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, নিয়োগ বাণিজ্যের মাস্টার প্ল্যান’ ইতাদি স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, এই সরকার ক্ষমতায় এসে শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে হয়রানির পথ বেছে নিয়েছে। এনটিআরসিএ বাদ দিয়ে তারা দলীয় লোক নিয়োগ দিয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চেয়েছিল। এর আগে ভাইভার নাম্বার বাড়িয়ে দলীয়করণ করতে চেয়েছিল। এ দেশের মেধাবী শিক্ষার্থীরা তা মেনে নিবে না। শিক্ষক নিয়োগে মেধাবী শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে। সরকারকে ভূতে ধরেছে। সরকার বারবার হাসিনার মত ফ্যাসিবাদ কায়েম করতে চায়। চব্বিশের অঙ্গিকার ছিল মেধাবীদের নিয়োগ দেওয়া।

সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, মেধাবীদের হয়রানি না করে নিয়োগ দিন। পুলিশ ভেরিফিকেশনের নামে মেধাবীদের বাদ না দিয়ে আওয়ামী গুণ্ডাদের বাদ দিন এবং দেশের আইনশৃঙ্খলার অবস্থা উন্নত করে চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করুন। এ দেশের শিক্ষার্থীরা অবিচার ও বৈষম্য মেনে নেয়নি, নেবে না। আমরা সরকারের শুভাকাঙ্ক্ষী। জুলাই সনদ বাস্তবায়ন করে মেধাবীদের নিয়োগ বাস্তবায়ন করুন। পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণ ছাত্র-জনতা মেনে নেবে না।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। তবে ভেরিফিকেশন শেষে বিভিন্ন জেলার ১২ শতাধিক সুপারিশপ্রাপ্ত প্রার্থী নিয়োগপত্র পাননি বলে অভিযোগ উঠেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেরিটাইম গবেষণায় বিশেষ স্বীকৃতি পেলেন বিএমইউ শিক্ষক মুজাহেদ হোসেন
সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের অভিযোগে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
মেরিটাইম গবেষণায় বিশেষ স্বীকৃতি পেলেন বিএমইউ শিক্ষক মুজাহেদ হোসেন
চাকরির পাশাপাশি বিজেএস প্রস্তুতি, জজ হলেন ফারজানা
সম্প্রতি প্রকাশিত হয়েছে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের ফলাফল। সেই তালিকায় রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. ফারজানা ফেরদৌসী।
চাকরির পাশাপাশি বিজেএস প্রস্তুতি, জজ হলেন ফারজানা
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা
চবির ৪০ অসচ্ছল শিক্ষার্থীর পাশে ‘উত্তরণ’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আর্থিকভাবে অসচ্ছল ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক বৃত্তি প্রদান ও হিসাব উপস্থাপন অনুষ্ঠান ২০২৬ এ নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।
চবির ৪০ অসচ্ছল শিক্ষার্থীর পাশে ‘উত্তরণ’
কুবিতে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
কুবিতে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের দাবি ইবি ছাত্রদলের 
‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাসের এক বছর পর জজ হলেন ইবির রাজু আহমেদ 
দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবিরের সেক্রেটারি 
জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে হাসিনার থেকেও ভয়ংকর হবে: রাশেদ খাঁন