ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চবিতে ফ্রি ওয়াইফাই চালু করলো চাকসু 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনার ও জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের জন্য উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন ফ্রি ওয়াই-ফাই এক্সেস পয়েন্টের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় প্রথম উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন ওয়াই-ফাই এক্সেস পয়েন্ট স্থাপন করা হয়। এর মাধ্যমে ওই এলাকায় শিক্ষার্থীদের বিনা মূল্যে উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান জানান, গত কয়েক মাসের ধারাবাহিক প্রচেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের পর এ কার্যক্রম শুরু হয়েছে। শহীদ মিনার এলাকায় স্থাপন করা এক্সেস পয়েন্টটির কভারেজ প্রায় ৪৩ হাজার বর্গফুট। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে একই ধরনের এক্সেস পয়েন্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রাথমিকভাবে পাসওয়ার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা এ ওয়াই-ফাই সেবা ব্যবহার করতে পারবেন। নেটওয়ার্কটির নাম রাখা হয়েছে ‘CU’। পরবর্তী সময়ে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন এ সেবা ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে চাকসুর পক্ষ থেকে নেওয়া এই উদ্যোগ ক্যাম্পাসে ডিজিটাল সেবার প্রসারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে আশা করি।’

এ নিয়ে অর্থনীতি ২৩ -২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফখরুদ্দিন এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে বলেন, শুধু শিক্ষার্থীরা যেন ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করা হলে ভালো হয়, না হলে বহিরাগতদের আড্ডাবাজি আরও বেড়ে যাবে।

আরেক শিক্ষার্থী এম আজিজ উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, ‘উদ্যোগটি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে আমরা চাই, এটি যেন শুধু প্রচার বা সাময়িক উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ না থাকে। এর আগে ভয়েস অফ স্টুডেন্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন লাইব্রেরিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বেশ আয়োজন করে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করা হয়েছিল। কিন্তু দুই মাসের মধ্যেই সেই সেবা অকার্যকর হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘চাকসুর মেয়াদ শেষ হওয়ার পরও যদি সাধারণ শিক্ষার্থীরা এই ওয়াই-ফাই সেবা নিয়মিত ও নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন, তাহলেই উদ্যোগটিকে সফল বলা যাবে। একটি উদ্যোগ কতটা প্রচার পেল, তার চেয়ে শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদে কতটা উপকৃত হচ্ছেন, সেটিই গুরুত্বপূর্ণ।’

নতুন এ উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হলে, শহীদ মিনার ও জিরো পয়েন্টের পাশাপাশি ক্যাম্পাসের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইনভিত্তিক পড়াশোনা, তথ্য অনুসন্ধান ও অন্যান্য ডিজিটাল কার্যক্রম আরও সহজ হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শেখ রাসেল কর্নারের’ জায়গায় ছাত্রদলের লোগো, শিবিরের নিন্দা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) খাতা-কলমে রাজনীতি নিষিদ্ধ থাকলেও, শহীদ নূর হোসেন হলের কমনরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো লাগানো হয়েছে। এ বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। 
‘শেখ রাসেল কর্নারের’ জায়গায় ছাত্রদলের লোগো, শিবিরের নিন্দা
মাভাবিপ্রবিতে ১৪ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিভিন্ন বিভাগে শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মাভাবিপ্রবিতে ১৪ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কার্যক্রম শুরু হয়। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।  পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সামনে এসে অনেকে বিভ্রান্ত হয়ে যায় হল চিনতে। আজ থেকে আর সেই বিভ্রান্তি থাকবে না। আগের নামটি ছিঁড়ে ফেলা হচ্ছে। এ ছাড়াও গণমাধ্যমকে আব্দুল্লাহ আল নোমান জানান, ‘হল প্রশাসনের পক্ষ থেকেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলা হচ্ছে।’’ উল্লেখ্য, ২০২৫ সালে ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের গেটের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন।   আরটিভি/এসআর
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ের ‘রিপোর্টার’ তালিকায় ডিআইইউ
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ ‘রিপোর্টার’ তালিকায় স্থান পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ের ‘রিপোর্টার’ তালিকায় ডিআইইউ
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবির চমক
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭ প্রকাশিত হয়েছে।
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবির চমক
আরও পড়ুন
জিজ্ঞাসাবাদের মধ্যেই চবির শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার ভিডিও কল
ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে চবি শিক্ষার্থীকে শিবিরের মারধর
প্রাথমিক শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ, চবিতে চাকসুর বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো যেন একেকটি মরণফাঁদ