ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে রাবিতে আইকিউএসির বিশেষ সেমিনার

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম
জ্বালানি নিরাপত্তা এবং পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণের পথ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত : ছবি আরটিভি

বাংলাদেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জ, জ্বালানি নিরাপত্তা এবং পরিচ্ছন্ন জ্বালানিতে উত্তরণের পথ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে দেশের জ্বালানি খাতে গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং গ্রিন ট্রানজিশনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং গ্যালারি রুমে ‘দ্য ক্লিন এনার্জি হরাইজন: অ্যাডভান্সিং পাওয়ার ইনোভেশন অ্যান্ড গ্রিন টেকনোলজিস’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) যৌথভাবে এর আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিইপিআরসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা। স্বাগত বক্তব্য দেন আইকিউসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মনিমুল হক।

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন জ্বালানি ও গ্রিন টেকনোলজির অগ্রগতি, বিদ্যুৎ খাতে উদ্ভাবন এবং বাংলাদেশের টেকসই জ্বালানি রূপান্তরের সম্ভাবনা নিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই সেমিনারটির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও সংশ্লিষ্ট খাতের ব্যক্তিরা অংশ নেন।

সেমিনারের টেকনিক্যাল সেশনে দেশের জ্বালানি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিইপিআরসির পরিচালক (ইনোভেশন) ড. হাসান মাহমুদ কাউন্সিলের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার সালমা সুলতানা বাংলাদেশের গ্যাস খাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও টেকসই জ্বালানিতে উত্তরণের বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বাংলাদেশের এনার্জি সিকিউরিটি, এক্সপ্লোরেশন ও গ্রিন ট্রানজিশন নিয়ে বক্তব্য দেন। পরে অংশগ্রহণকারীদের নিয়ে ওপেন ডিসকাশন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিইপিআরসি চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, বাংলাদেশে গবেষণার জন্য বরাদ্দ খুবই কম। ভালো গবেষণার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন, অধিকাংশ ক্ষেত্রে তা পাওয়া যায় না। কিছু প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ফান্ড দেয়, যা বড় পরিসরের গবেষণার জন্য যথেষ্ট নয়। বিইপিআরসি বর্তমানে প্রাথমিকভাবে গবেষণার জন্য ৪ কোটি টাকা ফান্ড করছে। গবেষণার উদ্দেশ্য শুধু মানসম্মত জার্নালে গবেষণাপত্র প্রকাশ করা নয়; বরং গবেষণার ফল দেশের ও জনগণের কী উপকারে আসবে, সেটিকে গুরুত্ব দিতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অতীতে নেওয়া বিভিন্ন নীতি ও চুক্তির প্রভাব আমরা এখন দেখতে পাচ্ছি। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে উদ্ভাবিত নতুন ধারণা ও প্রযুক্তিকে বাস্তব প্রয়োগের পাশাপাশি বাজারজাত করার উদ্যোগ নিতে হবে। সরকারি সহায়তা ও অনুদানের মাধ্যমে এসব উদ্ভাবনকে এগিয়ে নেওয়া গেলে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে

আইকিউসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমাতে হবে। তেল, গ্যাস ও এলপিজি আমদানির ওপর নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে দেশের ভবনগুলোর ছাদ কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন করা গেলে বিদ্যুতের চাহিদার একটি বড় অংশ পূরণ করা সম্ভব। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের নিজস্ব জ্বালানি সক্ষমতাও বাড়বে।

অনুষ্ঠানের শেষে অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইকিউসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক বছর পর আবারও টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে রুয়েট
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং ‘টাইমস হায়ার এডুকেশন’ অর্থাৎ (দ্য) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস’-এ আবারও জায়গা করে নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। 
এক বছর পর আবারও টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে রুয়েট
এক হাত নেই তবুও শিক্ষার্থীদের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন রাকসুর মাসুদ
শারীরিক সীমাবদ্ধতা অনেকের পথচলায় বাধা হয়ে দাঁড়ালেও দৃঢ় ইচ্ছাশক্তি আর দায়িত্ববোধ থাকলে সেই সীমাবদ্ধতাকে জয় করা সম্ভব; এমনই এক উদাহরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ।
এক হাত নেই তবুও শিক্ষার্থীদের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন রাকসুর মাসুদ
পাবিপ্রবিতে মিলছে ১০ টাকায় গরুর মাংস, তৃপ্তির হাসি শিক্ষার্থীদের
এক টুকরো রান্না করা গরুর মাংসের দাম কত? বাজারের হিসাব অনুযায়ী উত্তরটা হতে পারে বেশ চড়া। তবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রধান ফটকের সামনে গেলে মিলছে ভিন্ন এক চিত্র।
পাবিপ্রবিতে মিলছে ১০ টাকায় গরুর মাংস, তৃপ্তির হাসি শিক্ষার্থীদের
তৃতীয় বারের মতো ইবি প্রক্টরের দায়িত্বে ড. শাহীনুজ্জামান
তৃতীয় বারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। তবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তৃতীয় বারের মতো ইবি প্রক্টরের দায়িত্বে ড. শাহীনুজ্জামান
বারণ করলেও ‘থামেননি’ যুগল, সামাল দিতে এলো বিশ্ববিদ্যালয় প্রশাসন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ মীর মুগ্ধ মেডিকেল সেন্টারে দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বারণ করলেও ‘থামেননি’ যুগল, সামাল দিতে এলো বিশ্ববিদ্যালয় প্রশাসন
আরও পড়ুন
রাবির মনোমুগ্ধকর প্যারিস রোড; যেখানে প্রতিদিনই লেখা হয় নতুন গল্প
জবির সেমিনারে যাচ্ছেন ইরান-রাশিয়ার রাষ্ট্রদূত
রাবির ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
শীতলপাটি থেকে স্যান্ডেল, ঐতিহ্যকে নতুন করে বুনছেন রাবির ৪ শিক্ষার্থী