ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মেরিটাইম ইউনিভার্সিটিতে সামুদ্রিক মৎস্য ও ব্লু ইকোনমি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

মেরিটাইম ইউনিভার্সিটি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
মেরিটাইম ইউনিভার্সিটিতে সামুদ্রিক মৎস্য ও ব্লু ইকোনমি নিয়ে আন্তর্জাতিক সেমিনার। ছবি: মেরিটাইম ইউনিভার্সিটি সংবাদদাতা

সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ) আন্তর্জাতিক সেমিনার, জব ফেয়ার ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ‘সাসটেইনেবল মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইকোনমি অব বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

দেশের মেরিটাইম খাতসংশ্লিষ্ট উচ্চশিক্ষা ও গবেষণার প্রসার, দক্ষ জনবল তৈরি এবং নতুন জ্ঞান উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়টিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। উদ্বোধনী অধিবেশনের সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এম নিয়ামত এলাহি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রবি ফোটেডার, চীনের ন্যাশনাল ওশান টেকনোলজি সেন্টারের (এনওটিসি) উপপরিচালক অধ্যাপক ড. তেং শিন এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির রিসার্চ অ্যাসোসিয়েট অধ্যাপক ড. রাম সি. ভুজেল।

দিনব্যাপী আয়োজনে তিনটি সমান্তরাল কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে দেশি-বিদেশি মেরিটাইম বিশেষজ্ঞ ও গবেষকেরা অংশ নিয়ে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, মেরিন স্পেশাল প্ল্যানিং এবং সুনীল অর্থনীতির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন।

এ ছাড়া সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন— বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সাবেক উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ওয়ার্ল্ডফিশের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. এ টি এম ফারুক-উল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মারিয়া জামান এবং মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

অধিবেশনে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের ডিন কমডোর মো. আতিকুর রহমান।

দ্বিতীয় কারিগরি অধিবেশনে ব্লু ইকোনমি ও টেকসই মৎস্যসম্পদ উন্নয়নে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভূমিকা, ব্লু টেকনোলজি এবং সামুদ্রিক সম্পদের বাজারজাতকরণ নিয়ে আলোচনা হয়। বক্তারা দেশের সামুদ্রিক সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ইনচার্জ) ড. মো. খালেদ কনক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্সের ডিন কমডোর মো. মিনারুল হক অংশগ্রহণকারী দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সেমিনার শেষে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ও টেকসই ব্যবস্থাপনা, সামুদ্রিক মৎস্যসম্পদের সংরক্ষণ ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মেরিন স্পেশাল প্ল্যানিং বাস্তবায়নে দক্ষ জনবল গড়ে উঠবে।

পাশাপাশি দেশি-বিদেশি মেরিটাইম স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতা ও গবেষণার ক্ষেত্র সম্প্রসারিত হবে, যা বাংলাদেশের সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়ক হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা কলেজে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে বেধড়ক পেটালো ছাত্রদল
ঢাকা কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর গণপিটুনি দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মোবাইলে ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের অভিযোগে আটক করা হয়।  রোববার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।  এ সময় তার ব্যক্তিগত মোবাইল ফোনে অনুসন্ধানের পর তার সঙ্গে যোগাযোগকারী অন্য ছাত্রলীগের নেতাদের ধরতে অভিযানে যান ছাত্রদলের নেতাকর্মীরা। জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত আটককৃত ব্যক্তির নাম মুন্না শেখ। তিনি ঢাকা কলেজে। রাষ্ট্রবিজ্ঞানের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফরিদপুর। একই সঙ্গে তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। ঢাকা কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আটক ছাত্রলীগের মুন্নার মুঠোফোনে ফরিদপুর,গাজীপুরসহ বিভিন্ন জায়গার ছাত্রলীগের সিনিয়র নেতাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, আমরা যাকে আটক করেছি তার বাড়ি ফরিদপুরে। সে ঢাকা কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। আমাদের কাছে তথ্য ছিল যে সে এই জায়গায় আসছে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই তথ্যের ভিত্তিতে আমরা তাকে আটক করেছি এবং পুলিশকে খবর দিয়েছি। তিনি আরও বলেন, তার সাথে ছাত্রলীগের অনেক গুরুত্বপূর্ণ নেতাদের যোগাযোগ রয়েছে। তার মুঠোফোনের মাধ্যমে আমরা ফরিদপুর,গাজীপুরসহ অনেক জায়গার অনেক ছাত্রলীগের বড় বড় নেতাদের সাথে তার প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে আমরা সেটা জানতে পেরেছি। নিউমার্কেট থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কর্মীর আটকের বিষয়টি আমরা এখনো অবগত নই। তাকে পুলিশের কাছে হস্তান্তর করে নাই। পরবর্তীতে আমাদের কাছে হস্তান্তর করলে বিষয়টি জানাব। আরটিভি/এসআর
ঢাকা কলেজে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে বেধড়ক পেটালো ছাত্রদল
জবিতে কোটা নিয়ে নতুন নির্দেশনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কোটা আবেদন প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জবিতে কোটা নিয়ে নতুন নির্দেশনা
খুবির সিন্ডিকেটে নাজমুস সাদাতের সদস্যপদ নিয়ে বিতর্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সিনেট মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সিনেট কর্তৃক মনোনীত দুই ব্যক্তি সিন্ডিকেটের সদস্য হওয়ার বিধান থাকলেও সিনেট কর্তৃক আগের মনোনিত সদস্যকে পরিবর্তন করে ড. সাদাতকে মনোনয়ন দেওয়া হয়নি।
খুবির সিন্ডিকেটে নাজমুস সাদাতের সদস্যপদ নিয়ে বিতর্ক
রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেসব তথ্য জানা খুবই জরুরি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। এর মধ্যে মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ‘এ’ ইউনিট। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে ইউনিটটি।  এই ইউনিটের বিভাগগুলোর মধ্যে রয়েছে দেশসেরা আইন বিভাগ, আইন ও ভূমি প্রশাসন, অর্থনীতি ও ইংরেজিসহ বেশ কিছু স্বনামধন্য বিভাগ।  এছাড়াও এই ইউনিটে রয়েছে অন্যান্য ইউনিটের তুলনায় সবচেয়ে বেশি আসন।  যেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে মানবিক, বাণিজ্য, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও। যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য বিস্তারিত তুলে ধরা হলো। ইউনিট পরিচিতি ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এ বছর এই ইউনিটে মোট ১৮৭০টি আসন সংখ্যা রয়েছে। এ বছর ২৭টি আসন সংখ্যা কমানো হয়েছে। আবেদন চলছে  গত ১৫ নভেম্বর সকাল ১২টা থেকে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। মানবিক শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০। এই ইউনিটে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা (সার্ভিস চার্জসহ)। পরীক্ষার সময়সূচি  আগামী ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ২টা থেকে ৩টায় অনুষ্ঠিত হবে।  ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না। পরীক্ষার মান বণ্টন  ‘এ’ ইউনিট (কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর বহুনির্বাচনি প্রশ্নপত্রে ক, খ, গ তিনটি অংশ থাকবে। এর মধ্যে (ক) বাংলা ৩৫ নম্বর, (খ) ইংরেজি ৩৫ নম্বর, (গ) সাধারণ জ্ঞান ৩০ নম্বর। মোট ১০০ নম্বর। পরীক্ষা পদ্ধতি গতবারের ন্যায় এবারও বহুনির্বাচনি প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় এবার মোট ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২৫ করে নম্বর কাটা হবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০। সংগীত; নাট্যকলা; চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যাবহারিক পরীক্ষার পূর্ণমান হবে ১০০। পাস নম্বর ৪০ নম্বর। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্র বহুনির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়া এ বছরও আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটেও এ বছর লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা  ইংরেজি, আইন এবং আইন ও ভূমি প্রশাসন এ ৩টি বিভাগে ভর্তির ক্ষেত্রে MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ে ৫০ নম্বরের (Reading Comprehension 25 ও Essay 25) একটি সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগের জন্য উক্ত MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১৫০০ জন, আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য MCQ পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে ৪৫ শতাংশ নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম ১৫০০ জন পরীক্ষার্থীদের নিয়ে উক্ত সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগের জন্য শুধু লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। অপরদিকে আইন বিভাগ এবং আইনও ভূমি প্রশাসন বিভাগের জন্য MCQ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। মেধাতালিকা তৈরি  এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর কোনো মার্কস নেই। মোট ১০০ নম্বরের পরীক্ষায় যারা বেশি মার্কস পাবে তারাই মেধাতালিকায় এগিয়ে থাকবে। ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.ru.ac.bd জানা যাবে। আরটিভি/এসআর
রাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেসব তথ্য জানা খুবই জরুরি
জকসুর দাবির পর শীতকালীন ছুটি পুনর্বহালের আশ্বাস উপাচার্যের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা পুনর্বহালের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে যথাসময়েই শীতকালীন ছুটি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন উপাচার্য।
জকসুর দাবির পর শীতকালীন ছুটি পুনর্বহালের আশ্বাস উপাচার্যের
আরও পড়ুন
মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
নৌবাহিনী পদক পেলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য
শিক্ষার্থীদের নিরাপত্তায় দুই দিন অনলাইন ক্লাসের দাবি বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের