ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর পর আবারও টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে রুয়েট

রুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং ‘টাইমস হায়ার এডুকেশন’ অর্থাৎ (দ্য) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস’-এ আবারও জায়গা করে নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস ২০২৭ এর তালিকায় এক বছর বিরতির পর রুয়েটকে ১৪০১–১৬০০তম অবস্থানের ব্যান্ডে রাখা হয়েছে।

এবারের র‍্যাংকিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের মোট ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এ তালিকায় সারা বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় অবস্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে প্রিন্সটন ইউনিভার্সিটি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।

উল্লেখ্য এর আগে দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস’ ২০২৫ এ রুয়েটের অবস্থান ছিল ১২০১–১৫০০ ব্যান্ডে। তবে ২০২৬ সালের র‍্যাংকিংয়ের তালিকা থেকে নাম হারায় উত্তরবঙ্গের এ প্রকৌশল প্রতিষ্ঠানটি। ফলে দীর্ঘ এক বছর তালিকার বাইরে থাকার পর ২০২৭ সালের র‍্যাংকিংয়ে আবারও জায়গা করে নেওয়া বিশ্ববিদ্যালয়টির জন্য হারানো সম্মান ফিরে পাওয়ার মতো।

তবে র‍্যাংকিংয়ে প্রত্যাবর্তন ঘটলেও ২০২৫ সালের তুলনায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান নিচের ব্যান্ডে রয়েছে। ২০২৫ সালে যেখানে ১২০১–১৫০০ ব্যান্ডে ছিল, তা এবার রয়েছে ১৪০১–১৬০০ ব্যান্ডে। এক্ষেত্রে দুই বছরের ফলাফল তুলনায় দ্য-এর র‍্যাংকিং পদ্ধতির পরিবর্তনও বিবেচনায় রাখা প্রয়োজন। এবছরের র‍্যাংকিংয়ে ৩০০তম অবস্থান পর্যন্ত পৃথক র‍্যাংক প্রকাশের পর বিভিন্ন ক্যাটাগরির ব্যান্ড ব্যবহার করা হয়েছে।

২০২৭ সালের (দ্য) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস এ বাংলাদেশ থেকে মোট ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে র‌্যাংকিং তালিকায়। এর মধ্যে ৮০১–১০০০ ব্যান্ডে রয়েছে এআইইউবি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। ১০০১–১২০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সাতটি বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ১২০১–১৪০০ ব্যান্ডে রয়েছে চারটি বিশ্ববিদ্যালয়। আর ১৪০১–১৬০০ ব্যান্ডে রুয়েটের সঙ্গে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এ র‍্যাংকিংয়ে অবস্থান করা বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় গুলোকে তালিকাভুক্ত করতে প্রতিষ্ঠানটির সর্বশেষ বিষয় ভিত্তিক তথ্যও প্রকাশিত হয়েছে। সে অনুযায়ী, ২০২৫ সালে রুয়েট ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স এ ৮০১–১০০০ এবং ফিজিক্যাল সায়েন্সেস এ ৬০১–৮০০ ব্যান্ডে ছিল।

এক বছর তালিকার বাইরে থাকার পর বিশ্বখ্যাত র‌্যাংকিং এ রুয়েটের পুনরায় অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক একাডেমিক উপস্থিতিকে আবারও সামনে এনেছে। তবে ২০২৫ সালের তুলনায় ২০২৭ সালে রুয়েটের অবস্থান নিচের ব্যান্ডে থাকায় ভবিষ্যৎ র‍্যাংকিংয়ে আরও ভালো অবস্থান নিশ্চিত করতে গবেষণা, শিক্ষাদান, আন্তর্জাতিক সহযোগিতা ও শিল্প-সম্পৃক্ততার মতো ক্ষেত্র গুলোতে অগ্রগতির গুরুত্বও সামনে এসেছে। সর্বশেষ র‍্যাংকিংয়ে পুনরায় জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে রুয়েটের উপস্থিতি বজায় থাকলেও সামনে আরও উন্নত অবস্থানে ওঠার সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল জীবিকাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)।
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, জবির ৫ কর্মকর্তা বরখাস্ত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, জবির ৫ কর্মকর্তা বরখাস্ত
আটক কর্মকর্তাদের পুলিশে দেওয়ার দাবিতে মধ্যরাতে জবি ক্যাম্পাসে ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক ৫ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তরের দাবিতে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আটক কর্মকর্তাদের পুলিশে দেওয়ার দাবিতে মধ্যরাতে জবি ক্যাম্পাসে ছাত্রদল
রাকসু নির্বাচন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। 
রাকসু নির্বাচন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭ শুরু হয়েছে।
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
আরও পড়ুন
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হলেন রুয়েট উপাচার্য-ছাত্রকল্যাণ পরিচালক
রুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ক্যাম্পাসে কুকুরের উৎপাতে আতঙ্ক, আহত রুয়েট শিক্ষার্থী
রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু