ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মস্কোতে গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের নেতৃত্বে সোহাগ

হাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম
মো. আব্দুর রশিদ সোহাগ : ছবি সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। আন্তর্জাতিক এই প্রযুক্তি আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন Startup Association of Bangladesh (SAB)-এর President ও উদ্যোক্তা মো. আব্দুর রশিদ সোহাগ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ফোরামে ১১০টি দেশের প্রতিনিধি ছাড়াও সরকারি ও আন্তর্জাতিক সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান, ডেভেলপার ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। ফোরামে ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত অবকাঠামো, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে প্লেনারি সেশন, বিজনেস ট্র্যাক, শিক্ষাবিষয়ক কর্মশালা, ব্যবহারিক সেশন, বিজনেস ম্যাচিং, নেটওয়ার্কিং এবং প্রযুক্তি প্রদর্শনী।

মো. আব্দুর রশিদ সোহাগ দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে উদ্যোক্তা, মেন্টর, স্পিকার ও কমিউনিটি বিল্ডার হিসেবে কাজ করছেন। তিনি Startup Association of Bangladesh-এর নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের সংযুক্ত করছেন এবং একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগে কাজ করছেন। একই সঙ্গে তিনি Pupil School Bus Ltd.-এর Founder, CEO & Chairman হিসেবে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও প্রযুক্তিনির্ভর স্কুল পরিবহন ব্যবস্থা চালু করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম ঢাকা ও চট্টগ্রামে বিস্তৃত এবং GPS tracking, parent communication, digital notification, smart attendance ও route management-এর মতো সুবিধা যুক্ত করা হয়েছে।

সোহাগের উদ্যোক্তা জীবনের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে A2i Smart District Innovation Challenge-এ প্রথম পুরস্কার, BYLC Ventures Accelerator থেকে Pre-Seed Investment, Entrepreneurship World Cup-এর Top 250-এ স্থান, Smart Bangladesh Accelerator-এর Top Pitch/Graduate recognition এবং DNCC Citizen Award 2025। আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে রয়েছে Seoul Smart City Prize 2026-এর Semifinalist, Global Startup Awards-এর Global Finalist, Founder of the Year ও People’s Best Choice সম্মাননা। তিনি Tally MSME Startup Founder of the Year 2024 হিসেবেও স্বীকৃত হয়েছেন।

সোহাগ পূর্বে U.S. Department of State-এর Professional Fellows Program-এ অংশগ্রহণ করেছেন এবং যুক্তরাষ্ট্রে পরিবহন ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। তিনি University of Oklahoma থেকে Leadership & Management বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং Tulsa-ভিত্তিক Modus Inc.-এর Board Director হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশে তিনি University Innovation Hub Program (UIHP)-এর Lead Mentor হিসেবে কাজ করছেন এবং তরুণ উদ্যোক্তাদের customer discovery, market validation, business model, fundraising, pitch development ও commercialization বিষয়ে সহযোগিতা করছেন।

মস্কোর এই আন্তর্জাতিক আয়োজন সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম এখন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পর্যায়ে রয়েছে। মস্কোর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের উদ্যোক্তা ও স্টার্টআপদের সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা, প্রযুক্তি ও সহযোগিতার সুযোগ দেশের উদ্যোক্তাদের কাছে নিয়ে আসতে চাই।

তিনি আরও বলেন, আমি শুধু নিজের প্রতিষ্ঠানকে বড় করার জন্য নয়, দেশের উদ্যোক্তা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার জন্য কাজ করতে চাই। Startup Association of Bangladesh-এর মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগের উদ্যোক্তাদের মধ্যে সংযোগ তৈরি, নীতিগত বিষয়গুলোতে উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব এবং আন্তর্জাতিক সুযোগের সঙ্গে বাংলাদেশের স্টার্টআপদের যুক্ত করার বিষয়ে আমরা কাজ করছি।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, গ্লোবাল ডিজিটাল ফোরামের লক্ষ্য আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা বাড়ানো, ডিজিটাল প্রবণতা নিয়ে মতবিনিময় এবং বিভিন্ন দেশের প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও অংশীদারত্বের সুযোগ তৈরি করা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭ প্রকাশিত হয়েছে। এ র‍্যাঙ্কিংয়ে দেশসেরা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি। র‍্যাঙ্কিংয়ের তালিকা থেকে জানা যায়, ১১৮টি দেশের প্রায় আড়াই হাজার বিশ্ববিদ্যালয় যাচাই করে তৈরি এই তালিকায় ১ হাজারের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাবি ছাড়াও এই তালিকায় ১ হাজারের মধ্যে বাংলাদেশ থেকে আরও তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে সেরা এক হাজারের তালিকায় ভারতের ৪০টি এবং পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এছাড়াও তালিকার পরবর্তী ধাপে (১০০০ থেকে ১২০০-এর ঘরে) রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ব্র্যাক ইউনিভার্সিটি। পড়াশোনার মান, গবেষণা আর সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে তৈরি এই তালিকার একদম এক নম্বরে রয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দুইয়ে আছে যুক্তরাষ্ট্রের এমআইটি এবং যৌথভাবে তিন নম্বরে রয়েছে প্রিন্সটন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। আর প্রতিবেশী দেশ ভারতের সেরা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (২৫৪তম)। এদিকে ১০০১ থেকে ১২০০ অবস্থানে রয়েছে দেশের আরও আটটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়া ১২০১ থেকে ১৪০০ অবস্থানে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়া ১৪০১ থেকে ১৬০০ অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৮০১ থেকে ২০০০ অবস্থানে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। উল্লেখ্য, বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের অবস্থান প্রকাশ করে থাকে। আরটিভি/এসআর
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে পদাবনতি করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা শাটডাউন চলছে চুয়েটে
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা শাটডাউনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) যেন হারিয়েছে তার চিরচেনা ব্যস্ততা; একাডেমিক কার্যক্রম থমকে যাওয়ায় ক্ষতির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা শাটডাউন চলছে চুয়েটে
কুবিতে একযোগে সব বিভাগের পরীক্ষা নেওয়ার উদ্যোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাডেমিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ এবং সেশনজট নিরসনের লক্ষ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১৯টি বিভাগের প্রথম বর্ষের পরীক্ষা ১৫ দিনের মধ্যে শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কুবিতে একযোগে সব বিভাগের পরীক্ষা নেওয়ার উদ্যোগ
বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন আম্মার
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক দুই স্ট্যাটাসে এ চ্যালেঞ্জের কথা জানান সালাহউদ্দিন আম্মার।
বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন আম্মার
আরও পড়ুন
হঠাৎ ভয়ংকর ইউক্রেন, পুড়ছে মস্কো
ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
গোপনে রাশিয়া সফরে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান
মস্কোতে একরাতে ৬০ ড্রোন ছুড়ল ইউক্রেন, সব বিমানবন্দর বন্ধ