ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ এএম
ছবি: সংগৃহীত

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছাকাছি একটি রেলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ভয়াবহ এই হামলার কিছুক্ষণ আগেই একই রেলপথ ব্যবহার করে পোল্যান্ডের দিকে গিয়েছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের একাধিক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ইয়াহোদিন এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনকে লক্ষ্য করে রুশ ড্রোনটি আঘাত হানে। হামলার আগেই দূরদর্শিতার পরিচয় দিয়ে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে হামলায় ট্রেনটির ইঞ্জিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নিরাপত্তা সূত্র জানায়, কিয়েভে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে ফেরার পথে বরিস জনসন এবং যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলসহ বেশ কয়েকজন পশ্চিমা কর্মকর্তা এই রুটটি ব্যবহার করেছিলেন। ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা ‘উক্রজালিজনিতসিয়া’র দাবি, মূলত ওই কূটনৈতিক ট্রেনটিই রুশ ড্রোনের প্রধান লক্ষ্যবস্তু ছিল।

রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কূটনৈতিক সফরকারী বিশেষ ট্রেনটির সময়সূচি আগেই এগিয়ে আনা হয়েছিল। ফলে সেটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ত্যাগ করে। এ ছাড়া হামলার স্থানটিতে থাকা অন্য একটি ট্রেনে সফররত অবস্থায় অবস্থান করছিলেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক প্রধান ডেভিড পেট্রাউস।

ঘটনার দায় স্বীকার করে মস্কো জানিয়েছে, তারা পশ্চিম ইউক্রেনের সামরিক ও গুরুত্বপূর্ণ ‘রেল অবকাঠামো’ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের একেবারেই নিকটে সংঘটিত এই হামলাকে কেন্দ্র করে নতুন করে সীমান্ত উত্তেজনা দেখা দিয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ, এক দিনে গ্রেপ্তার ১,৭৪৭
শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট, জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বরাদ্দ বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শুক্রবার (২ অক্টোবর) বিক্ষোভকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন ১ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ, এক দিনে গ্রেপ্তার ১,৭৪৭
রোম বিমানবন্দরে ২৮ কেজি রুপা জব্দ, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক
ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে চারটি লাগেজে লুকিয়ে রাখা ২৮ কেজি রুপা ও মূল্যবান গয়না জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা। জব্দ করা এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৩৬ হাজার ইউরোর বেশি। এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ইতালির রোমের ফিউমিসিনো (লিওনার্দো দা ভিঞ্চি) বিমানবন্দরে এ অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঢাকার উদ্দেশে যাত্রা করা ওই বাংলাদেশি নাগরিকের ইস্তাম্বুলে যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল। গোপন তথ্য ও সন্দেহের ভিত্তিতে যাত্রীর ওপর নজরদারি শুরু করেন বিমানবন্দরের শুল্ক বিভাগ ‘ফিউমিসিনো গ্রুপ’এর কর্মকর্তারা। এ সময় ইতালির অর্থনৈতিক অপরাধ দমনকারী পুলিশ বাহিনী ‘গুয়ার্দিয়া দি ফিনানজা’র রোম প্রাদেশিক কমান্ডের সদস্যরাও অভিযানে অংশ নেন। প্রথমে ওই যাত্রীর বিমানে জমা দেওয়া চারটি লাগেজ এক্স-রে স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে অসংগতি ধরা পড়ার পর ব্যাগগুলো খুলে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন প্লাস্টিকের মোড়কে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ রুপা ও মূল্যবান অলংকার উদ্ধার করেন কর্মকর্তারা। গুয়ার্দিয়া দি ফিনানজার তথ্য অনুযায়ী, উদ্ধার করা রুপার বৈধ উৎস এবং সীমান্ত পারাপারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন দেখাতে পারেননি ওই যাত্রী। এ ঘটনায় অবৈধভাবে পণ্য বহনের সন্দেহে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরকারি কৌঁসুলির কার্যালয় ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি। জব্দ করা ২৮ কেজি রুপা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর মোট আনুমানিক মূল্য ৩৬ হাজার ইউরোর বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরটিভি/এসকে
রোম বিমানবন্দরে ২৮ কেজি রুপা জব্দ, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
শিক্ষাব্যবস্থার অনিয়মের জেরে জেন-জি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসের আশপাশে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহরে।
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
হঠাৎ কড়া হুঁশিয়ারি পুতিনের, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত
রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের স্বয়ংক্রিয়ীকরণ ও ডিজিটালাইজেশনের ফলে যুদ্ধ এখন অনেকটা খেলায় পরিণত হচ্ছে। এর ফলে মানবতা অধঃপতনের দিকে যাচ্ছে এবং আবারও বর্বরতার দিকে ফিরে যাচ্ছে।
হঠাৎ কড়া হুঁশিয়ারি পুতিনের, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন বৃদ্ধ
ক্যানসারে আক্রান্ত হয়ে স্ত্রীকে হারানোর পর সেই শোককে শক্তিতে রূপান্তর করে বিশ্বজয়ের অভিযানে নেমেছেন ৬৯ বছর বয়সী কানাডিয়ান সাইক্লিস্ট মার্ক হার্বস্ট। স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং প্রবীণদের অনুপ্রাণিত করার উদ্দেশ্যে সাইকেলে ৩০ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন তিনি। 
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে গিনেস রেকর্ড গড়লেন বৃদ্ধ
আরও পড়ুন
মস্কোতে গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের নেতৃত্বে সোহাগ
জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ
হঠাৎ ভয়ংকর ইউক্রেন, পুড়ছে মস্কো
গোপনে রাশিয়া সফরে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান