ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি : সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে পদাবনতি করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী এটি নিশ্চিত করেন।

সিন্ডিকেট সূত্রে জানা গেছে, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড.শওকাত আলী বলেন, যৌন নিপীড়নে যে সকল শিক্ষক জড়িত ছিল। তাদেরকে আমরা যথাযথ প্রক্রিয়ায় কেউ যেন বিনা কারণে শাস্তি না পায়। আবার, দোষ করে যেন শাস্তি থেকে মওকুফ না পায়।

বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের সঙ্গে জড়িত শিক্ষকদের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রথমে একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়। উক্ত কমিটি সত্যতা পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট একটি ট্রাইব্যুনাল গঠন করে। ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, তাদের বড় শাস্তি হলো তাদের পদ থেকে একধাপ পিছিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে আবার নতুন করে কার্যক্রম শুরু করতে হবে।

এর আগে, এ বছরের ৮ ফেব্রুয়ারি যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ১১৯তম সিন্ডিকেট সভায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. শামীম হোসেন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে ড. শাকিবুল ইসলাম আর কখন‌ই মেয়েদের সুপারভাইজার হতে পারবেন না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

অপরদিকে, গত বছরের ০৪ আগস্ট যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭ প্রকাশিত হয়েছে। এ র‍্যাঙ্কিংয়ে দেশসেরা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি। র‍্যাঙ্কিংয়ের তালিকা থেকে জানা যায়, ১১৮টি দেশের প্রায় আড়াই হাজার বিশ্ববিদ্যালয় যাচাই করে তৈরি এই তালিকায় ১ হাজারের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাবি ছাড়াও এই তালিকায় ১ হাজারের মধ্যে বাংলাদেশ থেকে আরও তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে সেরা এক হাজারের তালিকায় ভারতের ৪০টি এবং পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এছাড়াও তালিকার পরবর্তী ধাপে (১০০০ থেকে ১২০০-এর ঘরে) রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ব্র্যাক ইউনিভার্সিটি। পড়াশোনার মান, গবেষণা আর সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে তৈরি এই তালিকার একদম এক নম্বরে রয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দুইয়ে আছে যুক্তরাষ্ট্রের এমআইটি এবং যৌথভাবে তিন নম্বরে রয়েছে প্রিন্সটন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। আর প্রতিবেশী দেশ ভারতের সেরা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (২৫৪তম)। এদিকে ১০০১ থেকে ১২০০ অবস্থানে রয়েছে দেশের আরও আটটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়া ১২০১ থেকে ১৪০০ অবস্থানে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এছাড়া ১৪০১ থেকে ১৬০০ অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৮০১ থেকে ২০০০ অবস্থানে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। উল্লেখ্য, বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের অবস্থান প্রকাশ করে থাকে। আরটিভি/এসআর
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
মস্কোতে গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের নেতৃত্বে সোহাগ
রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। আন্তর্জাতিক এই প্রযুক্তি আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন Startup Association of Bangladesh (SAB)-এর President ও উদ্যোক্তা মো. আব্দুর রশিদ সোহাগ। 
মস্কোতে গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের নেতৃত্বে সোহাগ
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা শাটডাউন চলছে চুয়েটে
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা শাটডাউনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) যেন হারিয়েছে তার চিরচেনা ব্যস্ততা; একাডেমিক কার্যক্রম থমকে যাওয়ায় ক্ষতির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে টানা শাটডাউন চলছে চুয়েটে
কুবিতে একযোগে সব বিভাগের পরীক্ষা নেওয়ার উদ্যোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাডেমিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ এবং সেশনজট নিরসনের লক্ষ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১৯টি বিভাগের প্রথম বর্ষের পরীক্ষা ১৫ দিনের মধ্যে শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কুবিতে একযোগে সব বিভাগের পরীক্ষা নেওয়ার উদ্যোগ
বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন আম্মার
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক দুই স্ট্যাটাসে এ চ্যালেঞ্জের কথা জানান সালাহউদ্দিন আম্মার।
বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন আম্মার
আরও পড়ুন
বেরোবি শহীদ ফেলানী হলের রিডিং ও সেমিনার রুমের উদ্বোধন
ডেঙ্গু প্রতিরোধে বেরোবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
ছাত্রীকে পড়ার কক্ষ থেকে শোয়ার কক্ষে নিয়ে যান মাদরাসার শিক্ষক, অতঃপর...
শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন