ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বেরোবি শিক্ষার্থী

‎বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ এএম
সড়ক দুর্ঘটনায় নিহত বেরোবি শিক্ষার্থী মো. আফিক হাসান অভি। ছবি: আরটিভি

‎রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আফিক হাসান অভি নিহত হয়েছেন।

‎শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে রংপুর নগরীর দর্শনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত অভি বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। রংপুরে বিভাগীয় ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনা মোড়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ির সামনে কাভার্ড ভ্যান ও পিকআপের মাঝখানে পড়ে দুর্ঘটনার শিকার হন অভি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসমাঈল হোসেন বলেন, আমি এখন হাসপাতালের জরুরি বিভাগে আছি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ নেওয়ার ব্যবস্থা করছি। একটি ট্রাক আটক করা হয়েছে, সেটি থানায় রয়েছে।

তাজহাট থানার কর্মরত ইনচার্জ মো রফিকুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি এবং আসামি ধরার জন্য কাজ করে যাচ্ছি।

‎অভির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, বন্ধু ও পরিচিতজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, বিভাগ আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। আজ বাইক দুর্ঘটনায় তোর আকস্মিক বিদায় মেনে নেওয়া কঠিন। স্মৃতিতে অমলিন থাকবে বন্ধু।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলামিন প্রামানিক বলেন, বন্ধু অভির হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায়, আমরা যে আগুন জ্বালাব, তা সামাল দেওয়ার ক্ষমতা আপনাদের থাকবে না।গাড়িটি আটক আছে, কিন্তু হত্যাকারী চালক এখনো পলাতক। অসচেতন হয়ে গাড়ি চালিয়ে প্রথমে ধাক্কা, তারপরে উপর দিয়ে আবারো গাড়ি টান দেওয়াটাকে শুধুমাত্র এক্সিডেন্ট বলার সুযোগ নাই।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুনিয়র ডাকাকে কেন্দ্র করে চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জুনিয়র ডাকাকে কেন্দ্র করে চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের আলোচনা সভা
চবির উন্নয়নে ৪ হাজার ১৯৯ কোটি টাকার মহাপরিকল্পনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে ৪ হাজার ১৯৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চবির উন্নয়নে ৪ হাজার ১৯৯ কোটি টাকার মহাপরিকল্পনা
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন দিয়েছে শাখা ছাত্রদল।
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
যবিপ্রবিতে দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত
‘শেখো, প্রতিযোগিতা করো, উদ্ভাবন করো’ শিরোনামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আইইইই কম্পিউটার সোসাইটি যবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এর আয়োজনে এক দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 
যবিপ্রবিতে দিনব্যাপী ‘ইনোভেটএক্স ২০২৬’ অনুষ্ঠিত
আরও পড়ুন
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু
সামাজিক সংগঠন স্বপ্নসিঁড়ির নতুন সভাপতি তামিম, সাধারণ সম্পাদক সিয়াম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বেরোবি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল   
সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত শিশু