ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুটের বার্মিজ অজগর উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকা থেকে উদ্ধার করা ১৪ ফুটের বার্মিজ অজগর। ছবি: আরটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকা থেকে ১৪ ফুট দীর্ঘ একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেসের (থ্রিএসএ) সদস্যরা সাপটি উদ্ধার করেন।

উদ্ধার করা সাপটি নির্বিষ বার্মিজ অজগর। ইংরেজিতে এটি ‘Burmese Python’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Python bivittatus।

উদ্ধারকারী দলের সদস্য ও চবি শিক্ষার্থী নাফিস হাসান বলেন, সাপটির উপস্থিতি দেখতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এক শিক্ষার্থী বিষয়টি আমাদের সংগঠন থ্রিএসএকে জানান। খবর পেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে থ্রিএসএ রেসকিউ টিমের স্বেচ্ছাসেবী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৪ ফুট লম্বা নির্বিষ অজগরটি উদ্ধার করেন।

সাপটি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে সর্পদংশন নিয়ে সচেতনতা তৈরির চেষ্টা করেন সংগঠনটির সদস্যরা। তারা বলেন, সাপ দেখলেই আতঙ্কিত হয়ে সেটিকে মেরে ফেলার চেষ্টা করা উচিত নয়। এতে উল্টো দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

থ্রিএসএর সদস্যরা বলেন, সর্পদংশন মানেই মৃত্যু নয়। সরকারি হাসপাতালে সর্পদংশনের চিকিৎসা বিনামূল্যে দেওয়া হয়। যথাসময়ে উপযুক্ত চিকিৎসা পেলে আক্রান্ত ব্যক্তির সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাই সাপে কাটলে ওঝা বা প্রচলিত ঝুঁকিপূর্ণ পদ্ধতির ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

তারা আরও জানান, সাপে কাটার পর আক্রান্ত স্থানে শক্ত করে কোনো ধরনের বাঁধন দেওয়া কিংবা কাটাছেঁড়া করা উচিত নয়। সাপের কামড় এড়াতে রাতে মশারি টানিয়ে ঘুমানো এবং সম্ভব হলে মেঝেতে না ঘুমানোর পরামর্শ দেন তারা। এছাড়া অন্ধকারে চলাচলের সময় হ্যান্ড টর্চ, মোবাইল ফোনের ফ্ল্যাশ বা অন্য কোনো আলোর উৎস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

সাপ দেখতে পেলে সেটিকে ধরতে বা মারতে গিয়ে জীবনের ঝুঁকি না নেওয়ারও আহ্বান জানান সংগঠনটির সদস্যরা। তাদের মতে, সাপ মেরে ফেলা সমস্যার সমাধান নয়; বরং সর্পদংশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন এ এফ রহমান হলের রাস্তায় গ্রিন পিট ভাইপারের দংশনের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবেক রুয়েট শিক্ষার্থীদের আয়োজনে ঢাকায় নামছে এবছরের ক্রিকেটের মহাআসর 
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থীদের ক্রিকেটভিত্তিক সংগঠন এক্স-রুয়েটিয়ান্সের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডে লং ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর তৃতীয় আসর।
সাবেক রুয়েট শিক্ষার্থীদের আয়োজনে ঢাকায় নামছে এবছরের ক্রিকেটের মহাআসর 
গাঁজাসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
গাঁজাসহ আটক খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গাঁজাসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা
ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
রাজধানীর জিগাতলায় তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় ঢাকা রেসিডেন্সি হোস্টেলে ভাঙচুরের অভিযোগ উঠেছে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।
ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
আন্তর্জাতিক স্মার্ট সিটি প্রাইজের সেমিফাইনালে বাংলাদেশের পিউপিল স্কুল বাস
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আয়োজন ‘সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৬’। এ আয়োজনে সেমিফাইনালিস্ট হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের উদ্যোক্তা ও Pupil School Bus Ltd.-এর প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং চেয়ারম্যান মো. আবদুর রশিদ সোহাগ।
আন্তর্জাতিক স্মার্ট সিটি প্রাইজের সেমিফাইনালে বাংলাদেশের পিউপিল স্কুল বাস
আরও পড়ুন
মিরসরাইয়ে পৃথক স্থান থেকে দুই অজগর উদ্ধার
চবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন তিন শতাধিক
হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণে অংশ নিলেন চবি উপাচার্য 
বিসিএসের গেজেট থেকে প্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে চাকসুর অবস্থান কর্মসূচি