ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রী গাছ লাগাবেন’ বলে রোপণ করা গাছ তুলে ফেলতে বাধ্য হলেন ইবি শিক্ষার্থী

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: ইবি সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনির্মিত শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি মাসের ১২-১৫ তারিখের দিকে কুষ্টিয়া সফরে যাওয়া কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই সময়ে বিশ্ববিদ্যালয়ে এসে হল উদ্বোধনের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে অনুষ্ঠিতব্য উদ্বোধন কর্মসূচির অংশ হিসেবে হলটির আশেপাশে সৌন্দর্যবর্ধনকারী গাছ রোপণ করবেন প্রধানমন্ত্রী। এজন্য শিক্ষার্থীর রোপণ করা সৌন্দর্যবর্ধনকারী রক্তকাঞ্চন গাছ হলের সামনে থেকে তুলে ফেলার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাধ্য হয়ে ইতোমধ্যে রোপণ করা ২০টির মতো গাছ তুলে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। এনিয়ে ২৯ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানান হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের শিক্ষার্থী মানিক রহমান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, চলতি বছরের জুলাই মাসে শহীদ আবরার হলের সামনে রক্তকাঞ্চনের গাছ লাগান তিনি। গাছগুলো লাগানোর পূর্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস, এস্টেট অফিস, ছাত্র উপদেষ্টা অফিস, প্রক্টর অফিস ও ইঞ্জিনিয়ারিং অফিস থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছিলেন। যেসব জায়গায় স্থায়ী কোনো স্থাপনা নির্মাণের পরিকল্পনা নেই এবং সৌন্দর্যবর্ধনকারী গাছ লাগানো যেতে পারে— সেসব জায়গায় সৌন্দর্যবর্ধনকারী এসব গাছ লাগিয়েছিলেন তিনি।

তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর তাকে শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট এবং ইঞ্জিনিয়ারিং অফিস থেকে ফোন করে গাছগুলো তুলে ফেলার নির্দেশনা দেওয়া হয়। কারণ, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে শহীদ আবরার ফাহাদ হল উদ্বোধন করে হলের সামনে সৌন্দর্যবর্ধনকারী গাছ লাগাবেন।

এবিষয়ে মানিক বলেন, কর্তৃপক্ষের নির্দেশনায় রোপণ করা গাছগুলো তুলে ফেলছি। ওইগুলো সরিয়ে ৩ জনকে দিয়েছি। ৩টা চাপাইনবাবগঞ্জ নিয়ে গেছে, ৮টা কুড়িগ্রাম যাবে, আর ৬টা ত্রিবেণীর (ক্যাম্পাসের পার্শ্ববর্তী) এক মাদ্রাসার জন্য এক আপু নিয়েছে। গাছ ছিল ২২ টা। দুইটা মরে গেছে। দুইটা ওখান ইট ফেলানোর কারণে দুইটা চাপা পড়ছে হয়তো। গাছ তুলার সময় একটা নষ্ট হয়ে গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান বলেন, হলের সামনে মাটি দ্বারা সমান করা হবে এবং ওখানে গার্ডেন করা হবে এজন্য তাকে গাছ সরিয়ে নিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সরানোর বিষয়ে তিনি মন্তব্য করেননি।

গাছগুলো সরানোর বিষয়ে জানতে চাইলে এস্টেট অফিস প্রধান মো. আলাউদ্দিন বলেন, উপাচার্য স্যারের নির্দেশে এটা করা হয়েছে। এ বিষয়টা উপাচার্য স্যার দেখছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলকে জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রভোস্ট তাকে যা বলেছেন, এ ব্যাপারে আমার বক্তব্য নেই। আমি এর সাথে জড়িত নই। তবে আমরা তাকে যেভাবে গাছ রোপণ করতে অনুমতি দিয়েছিলাম, সেভাবে সে রোপণ করেনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলার অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিন্দা ও প্রতিবাদ
জবির তৃতীয় গেটের কাছ থেকে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা ধরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগ। তিনি শেখ হাসিনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জবির তৃতীয় গেটের কাছ থেকে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা ধরা
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি: রিজভী
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি: রিজভী
রাবিতে হঠাৎ ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরপর ২ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে মুঠোফোনে ক্যাম্পাস অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন রাবি শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি।  
রাবিতে হঠাৎ ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগের
পলাতক হাসিনা ভারতের অর্থায়নে সন্ত্রাসীদেরকে দিয়ে দেশের সম্পদ নষ্ট করছে: রাবি ছাত্রদল সভাপতি  
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পলাতক খুনি হাসিনা ভারতের অর্থায়নে কিছু সন্ত্রাসীদেরকে দিয়ে পেট্রোল বোমা দিয়ে সাধারণ জনগণকে হুমকে মুখে রেখে বাংলাদেশের জাতীয় সম্পদগুলো নষ্ট করছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।  
পলাতক হাসিনা ভারতের অর্থায়নে সন্ত্রাসীদেরকে দিয়ে দেশের সম্পদ নষ্ট করছে: রাবি ছাত্রদল সভাপতি  
আরও পড়ুন
আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ইবি শিক্ষার্থীদের বহিষ্কারের অভিযোগ
৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর