ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: সংগৃহীত

এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।

শনিবার (৩ অক্টোবর) বিকালে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অতিরিক্ত মহাপরিচালক (সদর) ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, বিজিবিএমএস, সিপিএমএস, এনডিইউ, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ড. মো. তাজুল ইসলাম, এমফিল, শ্রীউন্নতি, এইচএসসি।

অনুষ্ঠানে এসএসসি ২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে প্রধান অতিথি তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নিবেদিতপ্রাণ শিক্ষকদেরও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলা মাধ্যমের দুইজন এবং ইংরেজি ভার্সনের দুইজন কৃতী শিক্ষার্থী তাদের সাফল্যের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। তারা শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য নিয়ে কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ভালো ফলাফল শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়। অর্জিত সাফল্যকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখতে হবে।

তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, নিয়ম-শৃঙ্খলা, সততা, পরিশ্রম ও মানবিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ড. মো. তাজুল ইসলাম তার বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জিপিএ-৫ অর্জন একটি মাইলফলক। তবে জীবনের প্রকৃত সাফল্যের জন্য প্রয়োজন অধ্যবসায়, শৃঙ্খলা, নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণ।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কলেজের শিক্ষার্থীরা গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন সৃজনশীল পরিবেশনা উপস্থাপন করেন। বিশেষ আকর্ষণ ছিল লালনগীতি ও নৃত্য পরিবেশনা। এসব পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আনন্দিত করে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পূজার ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে। 
পূজার ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলী এনসিসিসির সদস্য মনোনীত
জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলী এনসিসিসির সদস্য মনোনীত
তিন যুগ পর রাবি রেল স্টেশনে থামবে দুই ট্রেন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে আজ (২৪ অক্টোবর) থেকে যাত্রাবিরতি করবে রাজশাহীগামী দুটি আন্তঃনগর ট্রেন।
তিন যুগ পর রাবি রেল স্টেশনে থামবে দুই ট্রেন
প্রতিষ্ঠার দেড় যুগ পেরোলেও পাবিপ্রবিতে নেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠার পর দীর্ঘ ১৮ বছর পেরিয়ে গেলেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) এখনও গড়ে ওঠেনি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। 
প্রতিষ্ঠার দেড় যুগ পেরোলেও পাবিপ্রবিতে নেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ক্যানসার, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড: চার মাসে ৫ সাবেক-বর্তমান শিক্ষার্থীকে হারালো মাভাবিপ্রবি
ক্যানসার, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও সড়ক দুর্ঘটনায় চার মাসে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) চার সাবেক ও বর্তমান শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
ক্যানসার, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড: চার মাসে ৫ সাবেক-বর্তমান শিক্ষার্থীকে হারালো মাভাবিপ্রবি