
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম মারা গেছেন। রোববার (৪ অক্টোবর) ভোর পাঁচটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন মাঠে তার জানাজা সম্পন্ন হয়।
অধ্যাপক সাইফুল ইসলামের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে রুটিন দায়িত্বে থাকা রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
আরটিভি/এসআর




