ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বেগম খালেদা জিয়া জবি প্রতিষ্ঠা করেছেন বলেই পদে পদে বঞ্চিত হয়েছি: জবি উপাচার্য

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন : ছবি আরটিভি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বলেই প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

রোববার (৪ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বলেই আজকে এ বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা পদে পদে বঞ্চিত হয়েছি।

বিশ্ববিদ্যালয়ের মাঠসংকটের কথা তুলে ধরে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, আজকে ২১ বছরের এই বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা করার জন্য আমাদের কোনো মাঠ নেই। ধূপখোলায় আমাদের একটি মাঠ আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে এই মাঠটি ব্যবহার করে আসছে। এর বিদ্যুৎ বিলসহ বিভিন্ন ইউটিলিটি বিলও আমরা পরিশোধ করি। কিন্তু এর বৈধ কোনো কাগজপত্র আমাদের নেই। আমি প্রশাসকের কাছে অনুরোধ করব, আপনি বিষয়টি দেখবেন।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশার পরশ, শীতের পদধ্বনি
ভোরের কুয়াশা ও হালকা শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশার পরশ, শীতের পদধ্বনি
দেশের জ্বালানি সংকট ও সমাধানের পথ নিয়ে চবি শিক্ষার্থীদের কর্মশালা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের চলমান জ্বালানি সংকট, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও সংকট সমাধানে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
দেশের জ্বালানি সংকট ও সমাধানের পথ নিয়ে চবি শিক্ষার্থীদের কর্মশালা
‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় বিভাগীয় পর্বে তৃতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়
তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় তৃতীয় স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চার শিক্ষার্থীর একটি দল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক বিজ্ঞান মেলার বিভাগীয় পর্বে এ সাফল্য অর্জন করেন তারা।  এই প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তৃতীয় স্থান অর্জনকারী দলের সদস্যরা হলেন— বর্ষণ কর্মকার প্রান্ত, জাকারিয়া আলম বাপ্পী, সাদিয়াতুল কেয়া ও মিনহাজুল আবেদিন হৃদয়। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। জানা যায়, প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১০৮টি দল অংশ নেয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাতটি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দলটি তৃতীয় স্থান অর্জন করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাকি ছয়টি দল সেরা ৩০-এর মধ্যে স্থান করে নিয়ে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে।   এছাড়া বাকি ৬টি টিমই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। এসময় বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৭৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৫০টি প্রকল্প নির্বাচিত হয়েছে। ইসলাসী বিশ্ববিদ্যালয়ের গবেষণার দলটি বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা সম্পন্ন ব্যাকটেরিয়া খুজে বের করে উপকুলীয় লবনাক্ত এলাকায় বায়োবিদ্যুত, বায়োফুয়েল ও বায়োফার্টিলাইজার তৈরির পাশাপাশি বায়োরিমিডিয়েশনের কাজ করছে বলে জানা গেছে। উল্লেখ্য, দিনব্যাপী খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। আরটিভি/এসআর
‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় বিভাগীয় পর্বে তৃতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়
সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের ‘প্রজেক্ট অগ্রযাত্রা’
সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্ন তুলে ধরতে সামাজিক উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হাল্ট প্রাইজ ২০২৬-২৭। সংগঠনটির সামাজিক উদ্যোগ ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে সাঁওতাল শিশুদের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, দৈনন্দিন প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ নিয়ে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে। উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য ছিল সাঁওতাল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সম্পৃক্ততার মাধ্যমে তাদের অভিজ্ঞতা এবং শিক্ষার বাস্তব চিত্র অনুধাবন করা।  আয়োজকদের মতে, অর্থবহ পরিবর্তনের সূচনা হয় মানুষের কথা শোনা, তাদের বাস্তবতা বোঝা এবং অধিকারকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে। এ বিষয়ে হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর মৃন্ময় সাহা বলেন, ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে তারা সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্ন তুলে ধরার চেষ্টা করেছেন। শিক্ষা কোনো সুযোগ নয়, বরং প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কোনো শিশুর সামাজিক পরিচয় বা আর্থিক অবস্থা যেন তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেটিই তাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, একজন আয়োজক হিসেবে তাদের প্রত্যাশা, এই ছোট উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে। প্রতিটি শিশুর জীবনে নতুন সকাল আসুক এবং প্রতিটি স্বপ্ন বাস্তব হওয়ার সুযোগ পাক। প্রজেক্টটির হেড মো. নাজমুল হুদা বলেন, ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব ‘আবেহাও’ তাদের কাছে শুধু একটি আয়োজন নয়, বরং সমাজের গুরুত্বপূর্ণ একটি বাস্তবতাকে উপলব্ধি করার প্রচেষ্টা। এ উদ্যোগের মাধ্যমে তারা সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার চ্যালেঞ্জ ও স্বপ্নগুলো কাছ থেকে জানতে চেয়েছেন। তিনি বলেন, একটি শিশুর ভবিষ্যৎ তার সামাজিক পরিচয় বা আর্থিক অবস্থার মাধ্যমে সীমাবদ্ধ হওয়া উচিত নয়। তারা হয়তো পরিবর্তনের সূচনা মাত্র করতে পেরেছেন, তবে তাদের প্রত্যাশা, এই ছোট পদক্ষেপ একদিন বড় সম্ভাবনার পথ তৈরি করবে। কারণ, প্রতিটি শিশুর প্রাপ্য একটি সুন্দর ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতের প্রথম আলো হলো শিক্ষা। আয়োজকদের ভাষ্য, কোনো শিশুর সামাজিক পরিচয় কিংবা আর্থিক পরিস্থিতি যেন তার স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। শিক্ষা কোনো বিশেষ সুযোগ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার। ‘আবেহাও’ সেই প্রত্যাশারই প্রতিফলন, যেখানে প্রতিটি শিশু সমানভাবে শিক্ষার সুযোগ পাবে এবং সুযোগের অভাবে কোনো স্বপ্ন থেমে যাবে না। আরটিভি/এসআর
সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের ‘প্রজেক্ট অগ্রযাত্রা’
শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ 
শেরপুরের পর্যটনকেন্দ্র গজনী অবকাশে ঘুরতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের ৮ শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯ টার দিকে পর্যটনকেন্দ্রটির ভেতরে অস্ত্রের মুখে তাদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শিক্ষা সফরের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সহ প্রায় ৮০ জন গজনী অবকাশে ঘুরতে এসেছেন। সকালে খাবার খেয়ে ভুক্তভোগী আটজন মিলে পর্যটনকেন্দ্রটির বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিলেন। এসময় দুই উপজাতি ব্যক্তি আগ্নেয়াস্ত্র, ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করেন। পরে অস্ত্রের মুখে জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে তাদের মারধর করা হয়। একপর্যায়ে আটটি মুঠোফোন, মানিব্যাগ, নগদ টাকা, ব্যক্তিগত পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা। ভুক্তভোগী শিক্ষার্থী রায়হান বলেন, আমরা সকালে নাশতা করে আটজন ঘুরছিলাম। হঠাৎ দুজন আমাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরে পিস্তল দেখিয়ে আমাদের জঙ্গলের দিকে নিয়ে যান। সেখানে মাথায় পিস্তল ঠেকিয়ে আটজনের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে নেন। এরপর আমাদের সামনের দিকে দৌড়াতে বলেন। পেছনে তাকালে গুলি করার হুমকি দেন। সমাজকর্ম বিভাগের প্রভাষক তানভীর হোসেন বলেন, আমরা সকাল আটটার দিকে গজনী অবকাশে এসেছি। আট শিক্ষার্থী ঘুরতে গেলে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। তাদের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। পর্যটনকেন্দ্রটিতে বিপজ্জনক স্থান চিহ্নিত করে কোনো সতর্কতামূলক নির্দেশনাও নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছিল। এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আরটিভি/এসআর
শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ 
আরও পড়ুন
বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা
বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ, লেখা আহ্বান
‘জাতির ক্রান্তিকালে সবসময় দেশকে উদ্ধার করেছে জিয়া পরিবার’
‘বর্তমান সরকার কবি নজরুলকে ধারণ করে’