ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বিশেষ বৃত্তির অবশিষ্ট টাকা আবারও পাচ্ছেন জবির শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বিশেষ বৃত্তির অবশিষ্ট টাকা আবারও পাচ্ছেন। প্রথম দফায় ৯ হাজার টাকা করে পাওয়ার পর এবার বৃত্তির তহবিলে অবশিষ্ট থাকা অর্থ থেকে শিক্ষার্থীদের আরও ৯৫০ টাকা করে দেওয়া হচ্ছে।

আবাসন সংকটের কারণে দীর্ঘদিন ধরে আবাসন সুবিধার বাইরে থাকা জবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি চালুর দাবি ছিল যমুনা আন্দোলনের তিন দফা দাবির মধ্যে অন্যতম একটি দাবি। আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

এরপর বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন দায়িত্ব নেওয়ার পর ২০২৬ সালের জুন মাস থেকে শিক্ষার্থীরা বিশেষ বৃত্তির টাকা পেতে শুরু করেন। প্রথম দফায় প্রত্যেক শিক্ষার্থীকে ৯ হাজার টাকা করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে পাওয়া বরাদ্দের অর্থ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে।

প্রথম দফায় ৯ হাজার টাকা করে দেওয়ার পরও বৃত্তির তহবিলে কিছু অর্থ অবশিষ্ট থাকে। এবার সেই অর্থ শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে বণ্টন করা হচ্ছে। এতে প্রত্যেক শিক্ষার্থী আরও ৯৫০ টাকা করে পাচ্ছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজ আহমেদ আরটিভিকে বলেন, শিক্ষার্থীদের সবাইকে ৯ হাজার টাকা করে দেওয়ার পরও বৃত্তির কিছু টাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে অবশিষ্ট ছিল। সেই টাকা শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে বণ্টন করে দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অবশিষ্ট অর্থ বিতরণ ইতোমধ্যে শুরু হয়েছে। ফলে বিশেষ বৃত্তির আওতাভুক্ত শিক্ষার্থীরা প্রথম দফার ৯ হাজার টাকার পর আরও ৯৫০ টাকা করে পাচ্ছেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র দ্বারা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা 
জবিতে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের স্মরণে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
জবিতে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা 
রাবিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা
ফেসবুক পোস্টের কমেন্টকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিবের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। 
রাবিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা
বেগম খালেদা জিয়া জবি প্রতিষ্ঠা করেছেন বলেই পদে পদে বঞ্চিত হয়েছি: জবি উপাচার্য
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বলেই প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বেগম খালেদা জিয়া জবি প্রতিষ্ঠা করেছেন বলেই পদে পদে বঞ্চিত হয়েছি: জবি উপাচার্য
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন নেতৃত্বে রনি ও মাহমুদুল
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংলিশ ক্লাবের জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান রনিকে সভাপতি এবং এস. এম. মাহমুদুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এসটিসিতে আয়োজিত ‘দ্য ইংলিশ ক্লাব এক্সিকিউটিভ কমিটি রিভিল ২০২৬ ও কালচারাল ইভিনিং’ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ইংরেজি বিভাগের অধ্যাপক এবং সব হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। এ ছাড়া উপস্থিত  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার, অধ্যাপক ও রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ও স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসের পরিচালক মোহাম্মদ শাহ আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. আতিউর রহমান মামুন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আরিফ আহমাদ। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন অতিথিদের ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সহকর্মী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি ইংলিশ ক্লাবকে ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ক্লাবে কোনো ধরনের বিভেদ বা দ্বন্দ্ব থাকা উচিত নয়। সবাইকে ঐক্য ও একতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। অধ্যাপক ড. গোনেট সান্দ্রা সাহাসারের পরামর্শ অনুসরণ করে সংঘাত বা বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। নতুন কমিটির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, ‘ডিআইইউ ইংলিশ ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি, বিতর্ক, সাংস্কৃতিক চর্চা ও নেতৃত্ব বিকাশে আমরা নিয়মিত কার্যক্রম আয়োজন করব। নতুন কমিটির প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’ নতুন কমিটিতে মেহেদী হাসান রনি সভাপতি, মো. মমরেজ হোসাইন মাহি সহসভাপতি, এস. এম. মাহমুদুল আলম সাধারণ সম্পাদক, তানজিমুল ইসলাম তামিম যুগ্ম সাধারণ সম্পাদক, মাইনুল হক সিয়াম সাংগঠনিক সম্পাদক, তাসফিয়া লাবিয়া হোসাইন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, শেখ সাদ হোসাইন কোষাধ্যক্ষ, সায়মা হক শশী সহকারী কোষাধ্যক্ষ, শামসিন আরেফিন নাবিহা দপ্তর সম্পাদক এবং নাজনীন আক্তার বৈশাখী যুগ্ম দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কমিটিতে মো. ফাহিম সাংস্কৃতিক সম্পাদক, মো. তাসদিদ ইফতিয়ার যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক, সাদিয়া মোস্তফা মৌশি মিডিয়া ও প্রচার সম্পাদক, ইফরাত জাহান মাইশা যুগ্ম মিডিয়া সম্পাদক, মাহিলা জন্নাতুল জাসিকা বিতর্ক সম্পাদক, কোলি আক্তার রুমি যুগ্ম বিতর্ক সম্পাদক, আশরাফুল ইসলাম আকাশ ক্রীড়া সম্পাদক এবং শাফায়েত হোসাইন রায়ান যুগ্ম ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিরুল আলম, নূর আলম, লাজিনা ইসলাম, মাইমুনা ইয়াসমিন মুনা ও তোমালিকা টুলি। অনুষ্ঠানের শেষদিকে নতুন কমিটির সদস্যদের আগামী দিনের কার্যক্রমে সফলতা কামনা করা হয়। একই সঙ্গে ইংলিশ ক্লাবকে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক ও সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়। আরটিভি/এমএ
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন নেতৃত্বে রনি ও মাহমুদুল