ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন রাবির সাংবাদিকরা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ এএম
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আগামীকালের (৫ অক্টোবর) মধ্যে মামলা করার আশ্বাস দিয়েছে প্রশাসন। আশ্বাসে আপাতত কর্মসূচি থেকে ফিরেছেন সাংবাদিকরা, তবে হামলাকারীদের গ্রেপ্তারসহ দাবিগুলোতে অনড় রয়েছেন তারা।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দাবি জানান সাংবাদিকরা।

সাংবাদিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- হামলায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মামলা করতে হবে এবং আগামীকাল বেলা ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। হামলায় জড়িতদের মধ্যে যাদের ছাত্রত্ব রয়েছে, তাদের ছাত্রত্ব বাতিল এবং যাদের পড়াশোনা শেষ হয়েছে, তাদের সনদ বাতিলের দাবিও জানান তারা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, এমন অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

এ ছাড়া মামলা করার বিষয়টি নিশ্চিত করা এবং অভিযুক্তদের ছাত্রত্ব বাতিলের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত রাতের মধ্যেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের দাবি জানান সাংবাদিকরা।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হামলার ঘটনায় আগামীকালের মধ্যে মামলা করার আশ্বাস দেওয়া হলে সাংবাদিকরা আপাতত কর্মসূচি থেকে ফিরে যান। প্রতিশ্রুতি অনুযায়ী মামলা করা না হলে পরবর্তী কর্মসূচি কী হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সাংবাদিকরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার রাতে জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিবসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির কেন্দ্রীয় সভাপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে হামলায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক সাংবাদিককে দেখতে গেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির কেন্দ্রীয় সভাপতি
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি 
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি, ভাঙচুর
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি এবং ওয়ার্ডে ভাঙচুরের অভিযোগ উঠেছে। 
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি, ভাঙচুর
‘গুণী শিক্ষক’ সম্মাননা পাচ্ছেন খুবির দুই প্রফেসর 
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। 
‘গুণী শিক্ষক’ সম্মাননা পাচ্ছেন খুবির দুই প্রফেসর 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র দ্বারা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা 
আরও পড়ুন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির কেন্দ্রীয় সভাপতি
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ
বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন আম্মার