ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

জবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক পদে প্রতিভা রাণী কর্মকার

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১২:২০ পিএম
প্রতিভা রাণী কর্মকার : ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক পদে অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকারকে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকারের বর্তমান মেয়াদ আগামী ৮ অক্টোবর তিন বছর পূর্ণ হবে। পরবর্তী তিন বছরের জন্য তাকে একই পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ নিয়োগ আগামী ৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

এদিকে একই অফিস আদেশে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকারকে পরিচালকের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুবিতে ছাত্র কল্যাণ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিয়াম ও মুম তাহিনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আঞ্চলিক সংগঠন বৃহত্তর রংপুর-দিনাজপুর ছাত্র কল্যাণ অ্যাসোসিয়েশনের ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে নতুন কমিটির কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। 
খুবিতে ছাত্র কল্যাণ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিয়াম ও মুম তাহিনা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির সভাপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে হামলায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক সাংবাদিককে দেখতে গেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির সভাপতি
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি 
মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন রাবির সাংবাদিকরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আগামীকালের (৫ অক্টোবর) মধ্যে মামলা করার আশ্বাস দিয়েছে প্রশাসন। আশ্বাসে আপাতত কর্মসূচি থেকে ফিরেছেন সাংবাদিকরা, তবে হামলাকারীদের গ্রেপ্তারসহ দাবিগুলোতে অনড় রয়েছেন তারা।
মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন রাবির সাংবাদিকরা
আরও পড়ুন
বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন কিরণ রাও
বেগম খালেদা জিয়া জবি প্রতিষ্ঠা করেছেন বলেই পদে পদে বঞ্চিত হয়েছি: জবি উপাচার্য
বিশেষ বৃত্তির অবশিষ্ট টাকা আবারও পাচ্ছেন জবির শিক্ষার্থীরা
পাশের দেশ নাখোশ হবে, তাই সমুদ্র থেকে গ্যাস তোলা হয়নি: আবদুস সালাম