ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজা’র নিন্দা

মেরিটাইম ইউনিভার্সিটি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম
প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (মুজা)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চা ও মুক্তচিন্তার প্রতিষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া কিংবা হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে আরও বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করতে হবে। রাজনৈতিক পরিচয় যেন কোনোভাবেই হামলাকারীদের দায়মুক্তির কারণ না হয়, তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সাংবাদিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে মুজা বলেছে, ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন রাজনৈতিক সংগঠনের হামলা, ভয়ভীতি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে হামলায় আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা এবং হামলার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্যাম্পাসে নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ
​রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের মারধর ও হামলার ঘটনায় চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা।
রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ
যবিপ্রবির কেমিকৌশল বিভাগের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ‘ফোকাস অন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
যবিপ্রবির কেমিকৌশল বিভাগের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত
শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জবি ইউট্যাবের
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জবি ইউট্যাবের
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে খুবির দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
খুলনার পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি সরবরাহের জন্য ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২৫ একর জায়গার ওপর গড়ে ওঠা ক্যাম্পাসটিতে বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভে প্রবেশ করানো এবং পরিশোধনের মাধ্যমে পানযোগ্য করার ব্যবস্থা করা হবে। প্রকল্পটির কাজ তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে খুবির দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
৯ বছর পরও অমীমাংসিত যবিপ্রবির ‘হল ডাকাতি’, আতঙ্কের সেই রাতের যত প্রশ্ন
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম কলঙ্কজনক এই ঘটনার নেপথ্যে ছিল তৎকালীন যবিপ্রবি শাখা ছাত্রলীগের দুই শীর্ষ নেতা সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হাসানের মধ্যকার রাজনৈতিক বলয়, গ্রুপ পরিবর্তন এবং ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব।
৯ বছর পরও অমীমাংসিত যবিপ্রবির ‘হল ডাকাতি’, আতঙ্কের সেই রাতের যত প্রশ্ন
আরও পড়ুন
রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের
রাবিতে হামলার ঘটনায় ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা
‘গলা টিপে ধরেন, হকিস্টিক দিয়ে পেটান; কলম চলবেই’