ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

রাবিতে হামলা: চোখে কালো কাপড় বেঁধে ইবি সাংবাদিকদের প্রতিবাদ

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি : আরটিভি

​রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের মারধর ও হামলার ঘটনায় চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা।

​​সোমবার (৫ অক্টোবর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চোখে কালো ব্যাজ ধারণ করে এই প্রতিবাদ জানান তারা। ক্যাম্পাসের কর্তব্যরত তিন সাংবাদিক সংগঠন—ইবি রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি— যৌথভাবে এই অবস্থান কর্মসূচি পালন করে।

​এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাকিব আসলাম, প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন ও সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিমসহ তিন সংগঠনের সাধারণ সম্পাদক ও অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে তাদের চোখে কালো ব্যাজ ধারণ করে হাতে প্লে-কার্ড নিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায়। এ সময় ​‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়; কালো হাত ভেঙে দাও, সাংবাদিকতার স্বাধীনতা দাও; সাংবাদিকদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করুন, রাষ্ট্রীয় ব্যর্থতা স্বীকার করুন; সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করুন; Press freedom is our right, we will fight; প্রক্টর স্যার অসহায়, পুলিশ লেজ গুটিয়ে পালায়, সন্ত্রাসীরা দেশি অস্ত্র চালায়’ ইত্যাদি প্রতিবাদী লেখা সম্বলিত প্লে-কার্ড দেখা যায়।

সাংবাদিক নেতৃবৃন্দ জানান, বাক স্বাধীনতার উপর সরাসরি আঘাত করায় আমরা কোনো বক্তব্য দেয়নি। মুখে কালো ব্যাজ ধারণ করে মৌন প্রতিবাদ জানিয়েছি। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং সকল ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন তারা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাকসু থেকে সেলাই মেশিন পেল চবির ৫ ছাত্রী হল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ছাত্রী কল্যাণ বিভাগ।
চাকসু থেকে সেলাই মেশিন পেল চবির ৫ ছাত্রী হল
যবিপ্রবির কেমিকৌশল বিভাগের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ‘ফোকাস অন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
যবিপ্রবির কেমিকৌশল বিভাগের নবীনবরণ ও সেমিনার অনুষ্ঠিত
শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জবি ইউট্যাবের
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জবি ইউট্যাবের
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজা’র নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (মুজা)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুজা’র নিন্দা
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে খুবির দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
খুলনার পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি সরবরাহের জন্য ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২৫ একর জায়গার ওপর গড়ে ওঠা ক্যাম্পাসটিতে বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভে প্রবেশ করানো এবং পরিশোধনের মাধ্যমে পানযোগ্য করার ব্যবস্থা করা হবে। প্রকল্পটির কাজ তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে খুবির দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
আরও পড়ুন
প্রশাসনের নীরবতার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে মিছিল