
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ২৪ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১’-এর জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীর নাম রয়েছে।
ইবির মনোনীত শিক্ষার্থীরা হলেন—আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরিক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী, অর্থনীতি বিভাগের মো. মিজানুর রহমান, আইন বিভাগের মোছা. নাজমুন ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. ফিরোজ খান, পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সেলিম রেজা জীবন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনতাহা বিনতে মুখলেস, আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. খায়রুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মো. অলিউল্লাহ, অর্থনীতি বিভাগের সোহাগ হোসেন, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মোহাম্মদ ইলিয়াস, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. মাহমুদুল হাসান, গণিত বিভাগের মো. দেলোয়ার হোসেন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাতেমাতুজ্জোহরা, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আল-আমিন মিলন, আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. আশিক বিল্লাহ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মো. আতিকুর রহমান, লোক প্রশাসন বিভাগের মো. সাদিকুর রহমান, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের তারেক মনোয়ার, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. নাহিদুজ্জামান, গণিত বিভাগের রাসেল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হালিম হোসেন এবং অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের তামান্না খাতুন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৫ সাল থেকে এ পদক দিয়ে আসছে।
আরটিভি/জেএমএ


