ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রাবিতে সেই হামলার ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের বয়কটের ডাক

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সব ধরনের কর্মসূচী বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ৩টি সংগঠন।

রোববার (৪ অক্টোবর) ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিচার নিশ্চিত করা এবং শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহির নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে এ ঘোষণা দেওয়া হয়। বয়কটের অংশ হিসেবে সংগঠনটির কোনো কার্যক্রম সংবাদমাধ্যমে প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পৃথক বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও বুধবার (১৪ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এ ঘোষণা দেন।

বিবৃতিতে তিন সংগঠনের নেতারা অভিযোগ করেন, গত ৪ অক্টোবর শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রদলের নেতাকর্মীরা চার সাংবাদিকের ওপর হামলা চালান।

নেতাদের অভিযোগ, হামলার স্পষ্ট ভিডিও প্রমাণ থাকার পরও ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে আখ্যায়িত করেছেন। তাদের দাবি, অভিযুক্তদের রক্ষার উদ্দেশ্যেই তিনি এমন বক্তব্য দিয়েছেন।

বিবৃতিতে রাবি প্রেসক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়, সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বয়কট করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

পৃথক বিবৃতিতে রাবিসাস পক্ষ থেকে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) সিদ্ধান্ত নিয়েছে, সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের বিচার এবং সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত রাবি শাখা ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বর্জন করা হবে। একই সঙ্গে ছাত্রদলের কোনো সংবাদ সংগ্রহ ও প্রকাশ করা হবে না।

পৃথক বিবৃতিতে রাবি রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) সিদ্ধান্ত নিয়েছে, সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের বিচার এবং সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত রাবি শাখা ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বর্জন করা হবে। একই সঙ্গে ছাত্রদলের কোনো সংবাদ সংগ্রহ ও প্রকাশ করা হবে না।

একইসঙ্গে বিবৃতিতে তিন সংগঠনের নেতারা আগামী সিন্ডিকেট সভায় অধিকতর তদন্ত কমিটি গঠন করে হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত আহসান হাবিবের সনদ বাতিল, হাসিবুল ইসলাম হাসিবের স্থায়ী বহিষ্কার, ছাত্রত্ব না থাকায় বিশাল চক্রবর্তীর ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা এবং অন্য সব দোষীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে রাবি ছাত্রদল নেতাকর্মীদের হামলায় ৪ সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি অভিযুক্তদের মধ্যে ৪ জনকে সাময়িক ছাত্রত্ব বাতিল, ৪ জনকে অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ ও ৩ জনকে সর্তক করার সুপারিশ করা হয়েছে। চুড়ান্ত সিদ্ধান্তের জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ৫৫০ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ৫ অক্টোবর রাতে কেন্দ্রীয় ছাত্রদল অভিযুক্ত ৩ জনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার ও ৬ জনকে কারণ দর্শানো নোটিশ দেয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সপ্তাহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে গত ১২ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন শেষ হয় ১৩ অক্টোবর। এতে বিভাগটির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থ গোপনের অভিযোগ উঠার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সেই বিতর্কিত সভাপতি ইয়াছিন আলী।
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজে টানা ১২ দিন ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। কলেজের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস স্থগিত থাকবে।
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৪৯ জন কর্মী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। আউটসোর্সিং প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়া ও সরকারি নীতিগত পরিবর্তনের কারণে বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। বেতন না পেয়ে ঋণ করে সংসার চালাচ্ছেন অনেক কর্মী। আসন্ন পূজার আগে বকেয়া বেতন পাওয়া নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা।
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বিউটি বোর্ডিং: সংরক্ষণের অভাবে হারাচ্ছে ঐতিহ্য
নতুন ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর সিনিয়র বড় ভাইদের আড্ডায় প্রথম শুনেছিলাম পুরান ঢাকার এক ঐতিহাসিক জায়গার কথা। ভাইরা বলছিলেন, ১৯৭১ সালের ২৮ মার্চ স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে ১৭ জন মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করেছিল।
বিউটি বোর্ডিং: সংরক্ষণের অভাবে হারাচ্ছে ঐতিহ্য
আরও পড়ুন
রাবিতে ঢুকে শিক্ষার্থীর মোবাইল টান দিয়ে নিয়ে গেল ছিনতাইকারী
ঘুমের মধ্যেই রাবি শিক্ষার্থীকে সাপের ছোবল, অতঃপর... 
রাবিতে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান