ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম
ছবি: আরটিভি

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৬-এ মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে ১৮তম বারের মতো দ্রুততম মানবীর খেতাব জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শিরিন আক্তার।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। অন্যদিকে, ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতার জমকালো উদ্বোধন হয় শুক্রবার বিকেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

উল্লেখ্য, গত মে মাসে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১২.১০ সেকেন্ড (ইলেকট্রনিক) সময় নিয়ে টানা ১৭তম বারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জেতেন শিরিন আক্তার। এবার নিজের সেই কীর্তিকে ছাড়িয়ে ১৮তম বারের মতো দেশের দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিষ্ঠার দেড় যুগ পেরোলেও পাবিপ্রবিতে নেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠার পর দীর্ঘ ১৮ বছর পেরিয়ে গেলেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) এখনও গড়ে ওঠেনি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। 
প্রতিষ্ঠার দেড় যুগ পেরোলেও পাবিপ্রবিতে নেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ক্যানসার, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড: চার মাসে ৫ সাবেক-বর্তমান শিক্ষার্থীকে হারালো মাভাবিপ্রবি
ক্যানসার, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও সড়ক দুর্ঘটনায় চার মাসে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) চার সাবেক ও বর্তমান শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
ক্যানসার, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড: চার মাসে ৫ সাবেক-বর্তমান শিক্ষার্থীকে হারালো মাভাবিপ্রবি
ক্যানসারে আক্রান্ত ডেন্টাল ছাত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তার আহ্বান রামেক অধ্যক্ষের
ক্যানসারে আক্রান্ত রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ডা. নূর ফাতেমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ প্রশাসন।
ক্যানসারে আক্রান্ত ডেন্টাল ছাত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তার আহ্বান রামেক অধ্যক্ষের
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালন করবে ছাত্রদল
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। চলমান দুর্গাপূজার ছুটি শেষে এ কর্মসূচি শুরু হবে। শনিবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘Green & Clean Campus First’ এবং ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ এ দুটি প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ঢাবি ছাত্রদলের হল শাখাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ লক্ষ্য হলো দেশে সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনা। সেই লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করার উদ্দেশ্যে ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কর্মসূচির অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে নিজ পরিবার থেকে শুরু করে ক্যাম্পাসের সহপাঠী ও পরিচিতজনসহ সবার মধ্যে সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারা। আরটিভি/এসকে
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালন করবে ছাত্রদল
জবির সমাবর্তন ফি কমানোর দাবি ছাত্রদলের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 
জবির সমাবর্তন ফি কমানোর দাবি ছাত্রদলের
আরও পড়ুন
রাজশাহীতে আরটিভির ১৭তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত
জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
কোকোর স্মৃতিকে সম্মান জানাতে জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস প্রতিযোগিতা
শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, আবেদন যেভাবে