ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

আরটিভিতে সংবাদ প্রকাশের পর সাবেক শিক্ষার্থীদের মৃত্যুতে মাভাবিপ্রবির শোকবার্তা

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ এএম
ছবি: আরটিভি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাবেক শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় শোকবার্তা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অ্যালামনাই সদস্যদের স্মরণে এ শোকবার্তা প্রকাশ করা হয়। গত চার মাসে ক্যানসার, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের পাঁচ সাবেক ও বর্তমান শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা নিয়ে আরটিভিতে সংবাদ প্রকাশের পর এ শোকবার্তা প্রকাশ করলো প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত শোকবার্তায় প্রয়াত অ্যালামনাই সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গৌরব, ঐতিহ্য ও অগ্রযাত্রার অবিচ্ছেদ্য অংশ। তাদের মেধা, কর্ম, অর্জন ও অবদান বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা আজ সশরীরে উপস্থিত না থাকলেও তাদের স্মৃতি, কৃতিত্ব ও অবদান বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রয়াত সব অ্যালামনাই সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হচ্ছে। পাশাপাশি তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়েছে।

উল্লেখ্য, গত চার মাসে ক্যানসার, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে মাভাবিপ্রবির পাঁচ সাবেক ও বর্তমান শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে। এসব মৃত্যুর ঘটনা নিয়ে আরটিভিতে সংবাদ প্রকাশ করা হয়। এরই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে প্রয়াত অ্যালামনাই সদস্যদের স্মরণে শোকবার্তা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে আ.লীগ সংশ্লিষ্ট ৫ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি
এ সময় ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’— এরকম বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের একাংশকে।
জবিতে আ.লীগ সংশ্লিষ্ট ৫ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি
নাবিক হওয়ার সুযোগ: দেশের ১০ মেরিন একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
সমুদ্রের নীল জলরাশির বুকে ভেসে বেড়ানো আর বিশ্বজুড়ে ভ্রমণের রোমাঞ্চকর স্বপ্ন যারা দেখেন, তাদের জন্য মেরিন পেশা এক অনন্য সুযোগ। দেশের সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিগুলো সেই স্বপ্ন পূরণের প্রধান সোপান, যেখানে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা হয়।
নাবিক হওয়ার সুযোগ: দেশের ১০ মেরিন একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নীতিমালা-২০২৬’ করতে যাচ্ছে সরকার। এজন্য একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। এ খসড়া চূড়ান্ত করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ
রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক দক্ষতা যাচাই পরীক্ষা এইচএসকে কেন্দ্র। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চীনা ভাষা সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটকে এ পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
কোনো সুপারভাইজারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়াই একক উদ্যোগে গবেষণা পরিচালনা করে জাতীয় পর্যায়ের বৈজ্ঞানিক সম্মেলনে তা উপস্থাপনের সুযোগ পেয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বদরুন্নেসা ক্যাম্পাসের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফিফা বুশরা।
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
বিষ প্রয়োগে অর্ধশতাধিক কবুতর হত্যা
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু